বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home জাতীয়

১৯-২১ মে জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 17, 2026
in জাতীয়
0
১৯-২১ মে জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা
রবিবার সার্কিট হাউজের সম্মেলনকক্ষে প্রেস কনফারেন্সে  প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ। ছবি পিআইডি থেকে সংগৃহিত, দেশ সংযোগ

রবিবার সার্কিট হাউজের সম্মেলনকক্ষে প্রেস কনফারেন্সে  প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ। ছবি পিআইডি থেকে সংগৃহিত, দেশ সংযোগ

0
SHARES
4
VIEWS

সংশ্লিষ্ট খবর

হবিগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকায় জামায়াত নেতা দল থেকে বহিষ্কৃত
বৃহস্পতিবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলামকে (সজল) দল থেকে বহিষ্কার করা হয়েছে।-- দেশ সংযোগ

হবিগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকায় জামায়াত নেতা দল থেকে বহিষ্কৃত

আগস্ট 6, 2026
মহেশখালীতে বনের ভেতর সড়ক নির্মাণ কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মহেশখালীতে বনের ভেতর সড়ক নির্মাণ কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা

আগস্ট 6, 2026

১৭ মে ’২৬  খ্রি. রবিবার

দেশ প্রতিবেদক :

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ভূমি মন্ত্রণালয় কর্তৃক আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে রবিবার সার্কিট হাউজের সম্মেলনকক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে  প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ।
আগামী ১৯ মে সকাল ১০টায় তেজগাঁও ভূমিভবন থেকে সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমিসেবা মেলা উদ্বোধন করবেন।
প্রেস কনফারেন্সে জানানো হয়, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে। ১৯ মে সকাল ১১টায় শহিদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। মেলা প্রতিদিন সকাল ১০ থেকে বিকাল চারটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
মেলা চলাকালীন সময় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে পৃথক দুইটি সেমিনার অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী মেলায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ভূমিসেবা বিষয়ক সচেতনতা সৃষ্টিতে প্রতিদিন মেলা পরিদর্শন, ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হবে। পাশাপাশি ভূমিসেবা ও ভূমি আইন বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাকে সজহীকরণ এবং হয়রানিমুক্ত করতে খুলনা জেলায় ১৩টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র রয়েছে এবং আরও নয়টি কেন্দ্র সদ্য অনুমোদন করা হয়েছে, যেন ভূমিসেবা সহায়তা আরও বৃদ্ধি পায়। ভূমি সংক্রান্ত যেকোন তথ্য, অভিযোগ বা জিজ্ঞাসার জন্য ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারের হটলাইন ১৬১২২ নম্বরে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে।

ভূমিসেবা মেলায় তাৎক্ষণিকভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে সার্বিক সহায়তা প্রদান, ই-নামজারির আবেদন দাখিলে সহায়তা করা এবং নামজারি প্রক্রিয়া সম্পন্নকরণে সহায়তা করা হবে। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে সরবরাহ করা, অনলাইনে মৌজাম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা বিষয়ে অবহিত করা, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ চেক সরাসরি মেলা থেকে প্রদান, গণশুনানীর মাধ্যমে ভূমিসেবা সংক্রান্ত যেকোন অভিযোগ গ্রহণ এবং যথাযথ প্রক্রিয়ায় দ্রুত সমাধান করা হবে ও ভূমি সংক্রান্ত যেকোন বিষয়ে সেবাগ্রহীতাদের পরামর্শ প্রদান করা হবে এবং একইসাথে জনসাধারণের পরামর্শ গ্রহণ করা হবে।
প্রেস কনফারেন্সে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কানিজ ফাতেমা লিজা, প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

Previous Post

জলবায়ু সহনশীল করতে  শ্যামনগরের বাজেট বৃদ্ধির দাবি

Next Post

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ’২৬ এর উদ্বোধন

Next Post
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ’২৬ এর উদ্বোধন
রবিবার সকাল সাড়ে ৯ টায় খুলনা নগরীর খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। দেশ সংযোগ

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ’২৬ এর উদ্বোধন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান

2 মাস ago
জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফাইল ছবি

জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

3 মাস ago

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

4 মাস ago
মোংলায় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগীদের সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আয়োজিত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগীদের সেবার মানোন্নয়নে মতবিনিময় সভায় বক্তব্য রাখেডাঃ আলী নূর হাসান। দেশ সংযোগ

মোংলায় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগীদের সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

3 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।