০৪ জুন ’২৬ খ্রি. বৃহস্পতিবার
দেশ প্রতিবেদক, মোংলা :
মোংলায় এক ভূয়া র্যাব সদস্যকে আটক করা হয়েছে। এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মোংলা ইপিজেড এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মোংলা ইপিজেড এলাকা থেকে ভূয়া র্যাব সদস্য পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে র্যাবের একটি ভূয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। আটক প্রতারক ব্যক্তি বাগেরহাটের রামপাল উপজেলার সিংগাড়বুনিয়া গ্রামের মোঃ ইউনুছ আলী শেখের ছেলে মোঃ আবু হাসান। তিনি নিজেকে র্যাবের আন্ডারকভার কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। বিষয়টি যাচাই–বাছাই শেষে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রতারনা ও ভূয়া পরিচয় ব্যবহারসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে শুক্রবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। ভূয়া
র্যাব পরিচয়দানকারী আবু হাসান এর আগে মোংলা ইপিজেডের একটি ফ্যাক্টরীতে শ্রমিক হিসেবে কাজ করতো।









