প্রকাশ : ১৫ জুন ’২৬ খ্রি সোমবার
দেশ প্রতিবেদক, মোংলা ::
মোংলার দিগরাজে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ২০ যাত্রী আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত হয়েছেন ৫/৬ জন। আহতদেরকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, সোমবার দুপুরে মোংলা-খুলনা মহাসড়ের দিগরাজে ঢাকা থেকে ছেড়ে আসা মোংলাগামী আরমান পরিবহণের সাথে খুলনাগামী এলপিজি গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় বাসের ২০ যাত্রী আহত হন। এদের মধ্যে ৫/৬ জনের অবস্থা গুরুতর। তাদেরকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত অপর ১৩/১৪ জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আহতদের বাড়ী মোংলার বিভিন্ন এলাকায়। দুর্ঘটনায় পর মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা সম্পন্ন করলে পুনরায় যান চলাচল পূর্ণ স্বাভাবিক হয়। তবে এ দুর্ঘটনায় বাস নাকি ট্রাক দায়ী তার তদন্ত চলছে বলেও জানান ওসি মানিক চন্দ্র গাইন।








