বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

জরাজীর্ণ মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ঘাট, দুর্ঘটনার শঙ্কা

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 20, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
জরাজীর্ণ মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ঘাট, দুর্ঘটনার শঙ্কা
বাগেরহাটের শরণখোলা মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ঘাটটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে।-- দেশ সংযোগ

বাগেরহাটের শরণখোলা মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ঘাটটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে।-- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

সংশ্লিষ্ট খবর

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান। -- দেশ সংযোগ

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আগস্ট 8, 2026

প্রকাশ : ২০ জুন ‘২৬ খ্রি. শনিবার 

মনিরুল হক মনি, বাগেরহাট  ::

কোটি টাকার বাণিজ্য চলে বাগেরহাটের শরণখোলা মৎস্য অবতরণ কেন্দ্রে। তবে এই কেন্দ্রের প্রধান ঘাটটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। পুরনো রেলপাটির ওপর আরসিসি ¯ি¬পার বসিয়ে বহু আগে নির্মিত ঘাটটি সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী পড়েছে। ফলে ঝুঁকি নিয়ে চলছে মাছ খালাস, বরফ তোলাসহ যাবতীয় কার্যক্রম। ঘাটটি দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটানর শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। জেলে-শ্রমিক ও মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, শরণখোলা মৎস্য অবতরণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই অবতরণ কেন্দ্রটি ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য হলেও ঘাটটির সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অন্যথায় চলতি মৌসুমে ঝুঁকিপূর্ণ ঘাটের কারণে জেলে, শ্রমিক ও ব্যবসায়ীদের ভোগান্তি আরও বাড়বে। পাশাপাশি কার্যক্রম ব্যাহত হয়ে তাদের আর্থিক ক্ষতিও বাড়বে। স্থানীয় মৎস্য আড়তদার কবির হোসেন হাওলাদার বলেন, মাছ ধরার মৌসুম ছাড়াও বছরের অন্যান্য সময় অসংখ্য ট্রলার এই মৎস্য অবতরণ কেন্দ্রে আসে। প্রতিদিন এখানে শত শত মণ মাছ কেনাবেচা হয়। কিন্তু ঘাটের অবস্থা এতটাই খারাপ, যা দিয়ে মাছ ওঠানামা করা বেশ কঠিন হয়ে পড়েছে। ঘাটটি দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। মৎস্য আড়তদার মুজিবর রহমান তালুকদার বলেন, ঘাটের এই ভক্সগুর অবস্থার কারণে অনেক ট্রলার এখানে না এসে অন্যান্য অবতরণ কেন্দ্রে যাচ্ছে। ফলে আমরা স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছি। ঘাটের দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় প্রাণঘাতীর মতো ঘটনা ঘটে যেতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সংস্কারের দাবি জানান তিনি। শরণখোলা সমুদ্রগামী ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন বলেন, নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরা শুরু হয়েছে। দুই একদিনের মধ্যেই মাছ নিয়ে ফিরে আসবে ট্রলারগুলো। কিন্তু ভাঙাচোরা ঘাট দিয়ে মাছ ওঠানো নামানো খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। কোটি কোটি টাকা খরচ করে বিশাল ভবন নির্মাণ হয়েছে, অথচ ঘাট নির্মাণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি আরও বলেন, ঘাটের এই বেহাল দশার কারণে মাছ নিয়ে অনেক ট্রলার এখানে ভিড়তে চায় না।

তারা সরাসরি চলে যায় পাথরঘাটা, খুলনা, বাগেরহাটসহ বিভিন্ন অবতরণ কেন্দ্রে। এ কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শরণখোলার শ্রমিক ও ব্যবসায়ীরা। শরণখোলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, ঘাটটির বেহাল দশার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, শরণখোলার মৎস্য অবতরণ কেন্দ্রটি পরিদর্শন করেছি। ঘাটটির অবস্থা খুবই নাজুক। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটটি সংস্কার করার জন্য শরণখোলার উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। 

Tags: গ্রামীণ জনপদের সমস্যা
Previous Post

খুলনার রূপসায় অস্ত্রসহ গ্রেফতার – ১

Next Post

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র মৃত্যুবার্ষিকী রবিবার

Next Post
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র মৃত্যুবার্ষিকী রবিবার
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র মৃত্যুবার্ষিকী রবিবার

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

সাফের সেমিফাইনালে বাংলাদেশ
গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মারিয়া মান্দার দল। ছবি সংগৃহিত। দেশ সংযোগ

সাফের সেমিফাইনালে বাংলাদেশ

3 মাস ago
নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা – শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আসন্ন এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রসমূহের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন -- দেশ সংযোগ

নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা – শিক্ষামন্ত্রী

2 মাস ago
এবার ভারতে সফল পরীক্ষা টমাহক ক্ষেপণাস্ত্রের!

এবার ভারতে সফল পরীক্ষা টমাহক ক্ষেপণাস্ত্রের!

2 মাস ago
কুয়েটে শিক্ষার্থীদের আবাসন ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা

কুয়েটে শিক্ষার্থীদের আবাসন ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।