মঙ্গলবার, জুন 23, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

খুবি কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 20, 2026
in শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
0
খুবি কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা
0
SHARES
0
VIEWS

সংশ্লিষ্ট খবর

শিক্ষার্থীদের লেনদেন হবে আরও ডিজিটাল ও সহজ – কুয়েট ভিসি

শিক্ষার্থীদের লেনদেন হবে আরও ডিজিটাল ও সহজ – কুয়েট ভিসি

জুন 22, 2026
নানা আয়োজনে মোংলায় রুদ্রের মৃত্যুবার্ষিকী পালন
রবিবার সকাল ৯টায় মোংলার মিঠাখালি গ্রামে কবি রুদ্র মোঃ শহিদুল্লাহর মৃত্যু বার্ষিকীতে কবরে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। -- দেশ সংযোগ

নানা আয়োজনে মোংলায় রুদ্রের মৃত্যুবার্ষিকী পালন

জুন 21, 2026

প্রকাশ : ২০ জুন ’২৬ খ্রি. শনিবার

দেশ প্রতিবেদক  ::

 

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স: থিওরিস, অপরচুনিটিস এন্ড প্রাকটিক্যাল মেথডোলজিস’ শীর্ষক কর্মশালা আজ ২০  জুন (শনিবার) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গবেষণার ক্ষেত্র অত্যন্ত বিস্তৃত এবং মানসম্পন্ন গবেষণার জন্য দীর্ঘ সময় ও আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। একটি ডিসিপ্লিনের সঙ্গে অন্য ডিসিপ্লিনের সমন্বয়ে পরিচালিত গবেষণাই হলো কোলাবরেটিভ রিসার্চ। বর্তমান সময়ে বিষয়ভিত্তিক গবেষণার পাশাপাশি বহুমাত্রিক ও মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণার গুরুত্ব ক্রমেই বাড়ছে। গবেষণার ফলাফলকে অবশ্যই মানবকল্যাণে কাজে লাগাতে হবে এবং সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি বলেন, গবেষণার সঙ্গে নানা ধরনের বিষয় ও চ্যালেঞ্জ জড়িত থাকে। সামাজিক ও জাতীয় পর্যায়ে ইতিবাচক অবদান রাখাই গবেষণার অন্যতম উদ্দেশ্য। একজন গবেষকের দৃষ্টিভঙ্গি হতে হবে উন্মুক্ত ও অনুসন্ধিৎসু। প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে গবেষণার ক্ষেত্র ও সম্ভাবনাও সম্প্রসারিত হচ্ছে। কোলাবরেটিভ রিসার্চবিষয়ক এ কর্মশালা বিশ্ববিদ্যালয়ে একটি কার্যকর গবেষণা-ইকোসিস্টেম গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা রাখবে।
সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর মোছাঃ তাসলিমা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফাহমিদা আক্তার অনি ও সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তাসনিয়া তাহসিন সুহা।
উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি সেশনে কোলাবরেটিভ রিসার্চের বিভিন্ন দিক নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান।
দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় সামাজিক বিজ্ঞান স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষকরা কোলাবরেটিভ রিসার্চের বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা লাভ করেন এবং ভবিষ্যতে মাল্টি-ডিসিপ্লিনারি ও কোলাবরেটিভ রিসার্চ কার্যক্রম সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

Previous Post

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র মৃত্যুবার্ষিকী রবিবার

Next Post

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

Next Post
নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

বনদস্যুদের সাথে কোস্ট গার্ডের বন্দুক যুদ্ধ, ২১ জিম্মি জেলে ও অস্ত্র-গুলি উদ্ধার
সুন্দরবনে বনদস্যু বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুক যুদ্ধ সংঘটিত হয়। এসময় কোষ্টগার্ড ২১ জিম্মি জেলে এবং অস্ত্র ও গুলি উদ্ধার করে। দেশ সংযোগ

বনদস্যুদের সাথে কোস্ট গার্ডের বন্দুক যুদ্ধ, ২১ জিম্মি জেলে ও অস্ত্র-গুলি উদ্ধার

1 মাস ago

পশ্চিমবঙ্গের বিজেপি’র প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি

1 মাস ago
খুলনা চেম্বারের সাবেক সভাপতির মৃত্যুতে ব্যবসায়ী সমিতি’র শোক

খুলনা চেম্বারের সাবেক সভাপতির মৃত্যুতে ব্যবসায়ী সমিতি’র শোক

3 সপ্তাহ ago

মোংলায় মাদ্রাসা শিক্ষকের পথরোধ করে সশস্ত্র হামলা, মারধর ও টাকা ছিনতাই

1 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আগুন সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ গ্রামীণ জনপদের সমস্যা জলাবদ্ধতার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পররাষ্ট্র নীতি পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রতিবাদ সমাবেশ ও মিছিল ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ স্মরণ সভা সড়ক দুর্ঘটনা সংবাদ ১১ দলীয় ঐক্যের জনসভা
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জামায়াতের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জেলা বিএনপি’র
  • সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু
  • খুলনাকে নবায়নযোগ্য জ্বালানি-বান্ধব নগরী গড়ার দাবিতে কেসিসি প্রশাসককে স্মারকলিপি

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জামায়াতের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জেলা বিএনপি’র

জামায়াতের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জেলা বিএনপি’র

জুন 22, 2026
সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু
সোমবার সন্ত্রাস বিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। -- দেশ সংযোগ

সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু

জুন 22, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।