মঙ্গলবার, জুন 23, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

নানা আয়োজনে মোংলায় রুদ্রের মৃত্যুবার্ষিকী পালন

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 21, 2026
in শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
0
নানা আয়োজনে মোংলায় রুদ্রের মৃত্যুবার্ষিকী পালন
রবিবার সকাল ৯টায় মোংলার মিঠাখালি গ্রামে কবি রুদ্র মোঃ শহিদুল্লাহর মৃত্যু বার্ষিকীতে কবরে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। -- দেশ সংযোগ

রবিবার সকাল ৯টায় মোংলার মিঠাখালি গ্রামে কবি রুদ্র মোঃ শহিদুল্লাহর মৃত্যু বার্ষিকীতে কবরে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। -- দেশ সংযোগ

0
SHARES
1
VIEWS

প্রকাশ : ২১ জুন ’২৬ খ্রি. রবিবার

 দেশ প্রতিবেদক, মোংলা  ::

 

শ্রদ্ধা, গান, কবিতা আর আলোচনার মধ্যদিয়ে কবির গ্রামের বাড়ী মোংলার মিঠাখালীতে একুশে পদকপ্রাপ্ত তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল ৯টায় রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে সংসদ চত্বর থেকে শোভাযাত্রা সহকারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রুদ্রের বাড়িতে দোয়া অনুষ্ঠিত হয় এবং মিষ্টি বিতরণ করা হয়।  

 

সংশ্লিষ্ট খবর

শিক্ষার্থীদের লেনদেন হবে আরও ডিজিটাল ও সহজ – কুয়েট ভিসি

শিক্ষার্থীদের লেনদেন হবে আরও ডিজিটাল ও সহজ – কুয়েট ভিসি

জুন 22, 2026
খুবি কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা

খুবি কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা

জুন 20, 2026

সকাল ১০টায় রুদ্রের বাড়িতে স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক রুদ্র অনুজ সুমেল সারাফাত। রুদ্র স্মৃতি সংসদের উপদেষ্টামন্ডলীর সভাপতি ও মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদ হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় আরো আলোচনা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম, চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন, রামপাল সরকারি কলেজের প্রভাষক নজরুল ইসলাম ও কমিউনিষ্ট পার্টির নেতা নাজমুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুদ্র স্মৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটো। আলোচনা শেষে রুদ্রের গান পরিবেশন করেন রুদ্রের গড়া সংগঠন অন্তর বাজাও।

 

সভায় বক্তারা বলেন, রুদ্র ছিলেন তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক। সমাজের সকল বৈষম্য, সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন। দেশ ও জাতির সংকটে রুদ্রের কবিতা হয়ে উঠেছে তারুণ্যের হাতিয়ার। বুিদ্ধবৃত্তিক আপোষকামিতায় দেশ যখন আকন্ঠ নিমজ্জিত, সত্য যখন নির্বাসনে এই রকম অস্থির সময়ে রুদ্রকে আমাদের নিজেদের জন্যে, দেশের জন্যে খুব প্রয়োজন ছিল। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন রুদ্র তার কবিতা, গান নিয়ে বেঁচে থাকবেন। 

 

প্রসঙ্গত, মাত্র ৩৫ বছরের নাতিদীর্ঘ জীবন-সীমায় রুদ্র রচনা করেন সাতটি কাব্যগ্রন্থ-‘উপদ্রুত উপকূল’ (১৯৭৯), ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’ (১৯৮১), ‘মানুষের মানচিত্র’(১৯৮৪), ‘ছোবল’ (১৯৮৭),  ‘গল্প’ (১৯৮৭) ‘দিয়েছিলে সকল আকাশ’ (১৯৮৮) এবং ‘মৌলিক মুখোশ’(১৯৯০)। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পরবর্তী পরিস্থিতিকে অবলম্বন করে তিনি ‘বিষ বিরিক্ষের বীজ’ নামে একটি কাব্যনাট্যও রচনা করেন। এছাড়া তিনি বেশ কিছু গল্প লিখেছেন। 

 

তার রচিত ও সুরারোপিত  ‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’- গানটি দুই বাংলায় অসম্ভব জনপ্রিয়। ১৯৮৭ সালে তসলিমা নাসরীনের সাথে বিচ্ছেদের পর মোংলায় বসে তিনি এ গানটি রচনা ও সুরারোপ করেন। পরবর্তীকালে এ গানটির জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত ১৯৯৭ সালের শ্রেষ্ঠ গীতিকারের (মরণোত্তর) সম্মাননা লাভ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে তিনি গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেন। রুদ্রের মৃত্যুর ৩৩ বছর পর ২০২৪ সালে তিনি একুশে পদক (মরণোত্তর) পান। # 

Previous Post

নরসিংদীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

Next Post

মোংলায় ওসির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পৌর ও উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

Next Post
মোংলায় ওসির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পৌর ও উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
রবিবার বেলা ১১টায় মোংলা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পৌর ও উপজেলা বিএনপি’র সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি। -- দেশ সংযোগ

মোংলায় ওসির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পৌর ও উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

সড়কে দুর্বৃত্তায়ন বরদাশত করা হবে না: সড়কমন্ত্রী
মঙ্গলবার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে বক্তব্য রাখেন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দেশ সংযোগ

সড়কে দুর্বৃত্তায়ন বরদাশত করা হবে না: সড়কমন্ত্রী

4 সপ্তাহ ago
১৯-২১ মে জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা
রবিবার সার্কিট হাউজের সম্মেলনকক্ষে প্রেস কনফারেন্সে  প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ। ছবি পিআইডি থেকে সংগৃহিত, দেশ সংযোগ

১৯-২১ মে জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

1 মাস ago
ভারতের জেল থেকে ছাড়া পাওয়া ৯১ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর
সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন-এর মাধ্যমে ভারতে কারাবরণকারীদের হস্তান্তর করে ভারতীয় বাহিনী। দেশ সংযোগ

ভারতের জেল থেকে ছাড়া পাওয়া ৯১ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর

2 সপ্তাহ ago
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ’২৬ এর উদ্বোধন
রবিবার সকাল সাড়ে ৯ টায় খুলনা নগরীর খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। দেশ সংযোগ

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ’২৬ এর উদ্বোধন

1 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আগুন সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ গ্রামীণ জনপদের সমস্যা জলাবদ্ধতার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পররাষ্ট্র নীতি পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রতিবাদ সমাবেশ ও মিছিল ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ স্মরণ সভা সড়ক দুর্ঘটনা সংবাদ ১১ দলীয় ঐক্যের জনসভা
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জামায়াতের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জেলা বিএনপি’র
  • সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু
  • খুলনাকে নবায়নযোগ্য জ্বালানি-বান্ধব নগরী গড়ার দাবিতে কেসিসি প্রশাসককে স্মারকলিপি

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জামায়াতের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জেলা বিএনপি’র

জামায়াতের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জেলা বিএনপি’র

জুন 22, 2026
সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু
সোমবার সন্ত্রাস বিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। -- দেশ সংযোগ

সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু

জুন 22, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।