বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home রাজনীতি

সাভারে এনসিপি’র সমাবেশে বোমা বিস্ফোরণ, আহত ৩

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 7, 2026
in রাজনীতি
0
সাভারে এনসিপি’র সমাবেশে বোমা বিস্ফোরণ, আহত ৩
আজ সোমবার রাত সাড়ে ১০টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপি’র সমাবেশ চলাকালে বিস্ফোরণ ঘটে। -- দেশ সংযোগ

আজ সোমবার রাত সাড়ে ১০টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপি’র সমাবেশ চলাকালে বিস্ফোরণ ঘটে। -- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS
সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে নাহিদ ইসলাম, আখতার হোসেন ও সার্জিস আলম উপস্থিত ছিলেন।

প্রকাশ : ০৬ জুলাই ’২৬ খ্রি. সোমবার

সিনিয়র প্রতিবেদক : :

সাভারে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।

সোমবার রাত পৌনে ১০টায় সাভারের তারাপুর ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দা ইসলাম অমিত। --দেশ সংযোগ

পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

জুলাই 24, 2026
২৪’র পর গুমের পুনরাবৃত্তি হয়েছে মোংলায়, এ ঘটনা বিএনপি’র জন্য কালো অধ্যায় রচিত হলো….হাসনাত আব্দুল্লাহ এমপি

২৪’র পর গুমের পুনরাবৃত্তি হয়েছে মোংলায়, এ ঘটনা বিএনপি’র জন্য কালো অধ্যায় রচিত হলো….হাসনাত আব্দুল্লাহ এমপি

জুলাই 23, 2026

ক্যাপশন : আজ সোমবার রাত সাড়ে ১০টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপি’র সমাবেশ চলাকালে বিস্ফোরণ ঘটে। — দেশ সংযোগ

এ সময় মঞ্চে এনসিপি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা নাহিদ ইসলাম, এনসিপি সদস্যসচিব সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এনসিপি ঢাকা জেলার আয়োজনে সোমবার রাতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘জুলাই পদযাত্রা অনুষ্ঠান ও সমাবেশের আয়োজন করা হয়। এনসিপির ঢাকা জেলা কমিটির আহ্বায়ক নাবিলা তাসনিমের বক্তব্য চলাকালীন সময়ে হঠাৎ বিকট শব্দে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন।

হাতবোমা বিস্ফোরণের পর পরই এনসিপি নেতাকর্মী-সমর্থক এবং মঞ্চের সামনে থাকা লোকজন আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন। তারা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন।

ঘটনাস্থলে তাকা এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসির আরাফাত সাংবাদিকদের বলেন, আহত তিনজন হলেন- শাহীন খন্দকার (৩০), জসীম উদ্দিন (২৬) এবং মোহাম্মদ শাহাদাত হোসেন (৪০)।

এদের মধ্যে গুরুতর আহত এনসিপি কর্মী শাহীন খন্দকারকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্যাপশন : আজ সোমবার রাত সাড়ে ১০টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপি’র সমাবেশ চলাকালে বিস্ফোরণ ঘটে। — দেশ সংযোগ

বোমা বিস্ফোরণের পর নেতাকর্মীরা আবার একত্রিত হন। তখন তারা নাহিদ ইসলামের নেতৃত্বে প্রশাসনের উপস্থিতিতে হাতবোমা হামলার বিচার দাবিতে মিছিল নিয়ে সাভার মডেল থানা সামনে গিয়ে জড়ো হন।

পরে সেখান থেকে নাহিদ ইসলাম ও এনসিপি নেতাকর্মীরা হাসপাতালে যান আহতদের দেখতে।

এ ব্যাপারে জানতে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদের মোবাইলে ফোন করলেও তিনি ধরেননি।

এনসিপি নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠান শেষ করে রাত ৯টার দিকে সাভারে প্রবেশ করেন। তারা নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা করে অনুষ্ঠানস্থলে আসেন।

নেতাকর্মীরা সমাবেশস্থলে আসার মুহূর্তেই সেখানে বিদ্যুৎ চলে যায়। এর মধ্যেই কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন। তারপর সভা শুরু হয়। সভাটি পরিচালনা করছিলেন সার্জিস আলম। প্রথমে সাভারের স্থানীয় নেতারা বক্তব্য দেন। তাদের পরে বক্তব্য দেওয়া শুরু করেন এনসিপির হয়ে ধামরাই থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী নাবিলা তাসনিম।

মঞ্চের সামনে জায়গাটিতে ছিলেন সাংবাদিকরা। তার পরে বাঁশ ঘেরা দেওয়া জায়গায় সাধারণ মানুষের বসার জন্য চেয়ার দেওয়া হয়। নাবিলা তাসনিমের বক্তব্যের মধ্যেই বাঁশ ঘেরা জায়গাটিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দ হয় এবং তখন ধোঁয়াও ওঠে। এর একটু পরেই বিদ্যুৎও চলে আসে।

নাহিদ ইসলাম তখন তড়িঘড়ি করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনিও বিদ্যুৎ চলে যাওয়ার বিষয়টির সমালোচনা করে হাতবোমা বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

Previous Post

মোংলায় চাঁদা না পেয়ে গাড়ীতে আগুন, আটক ৩

Next Post

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

Next Post
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

খুলনা জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-’২৬ এর উদ্বোধন
রবিবার (৭ জুন) বেলা ১১ টায় নগরীর নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্য রেখে অনুষ্ঠানের উদ্বোধন ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।- দেশ সংযোগ

খুলনা জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-’২৬ এর উদ্বোধন

3 মাস ago
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। -- দেশ সংযোগ

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

2 মাস ago
সাতক্ষীরায় পুলিশের উদ্ধারকৃত মালামাল মালিকদের নিকট হস্তান্তর
সোমবার সকালে সাতক্ষীরায় পুলিশের উদ্ধারকৃত মালামাল মালিকদের কাছে হস্তান্তর করছেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। -- দেশ সংযোগ

সাতক্ষীরায় পুলিশের উদ্ধারকৃত মালামাল মালিকদের নিকট হস্তান্তর

2 মাস ago
জামায়াতের বক্তব্য মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও দূরভিসন্ধিমূলক – খুলনা নগর বিএনপি

জামায়াতের বক্তব্য মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও দূরভিসন্ধিমূলক – খুলনা নগর বিএনপি

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।