মঙ্গলবার, জুলাই 14, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

কুয়েটে “স্নাতক পর্যায়ে মিডটার্ম পরীক্ষা পদ্ধতির নীতিমালা ও বাস্তবায়ন” বিষয়ক কর্মশালা

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 9, 2026
in শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
0
কুয়েটে “স্নাতক পর্যায়ে মিডটার্ম পরীক্ষা পদ্ধতির নীতিমালা ও বাস্তবায়ন” বিষয়ক কর্মশালা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে “স্নাতক পর্যায়ে মিডটার্ম পরীক্ষা পদ্ধতির নীতিমালা ও বাস্তবায়ন” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। -- দেশ সংযোগ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে “স্নাতক পর্যায়ে মিডটার্ম পরীক্ষা পদ্ধতির নীতিমালা ও বাস্তবায়ন” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। -- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

সংশ্লিষ্ট খবর

খুবিতে প্রেজেন্টেশন অন কেইউ এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং (ইপিআর) সিস্টেম শীর্ষক কর্মশালা
সোমবার বেলা ১১টায় খুবিতে প্রেজেন্টেশন অন কেইউ এন্টারপ্রাইজ সোর্স প্লানিং (ইপিআর) সিস্টেম শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচায প্রফেসর ড. মো. রেজাউল করিম। -- দেশ সংযোগ

খুবিতে প্রেজেন্টেশন অন কেইউ এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং (ইপিআর) সিস্টেম শীর্ষক কর্মশালা

জুলাই 13, 2026
খুবিতে ক্যাপাসিটি বিল্ডিং ফর ডকুমেন্ট সাপোর্ট এন্ড অ্যাক্রেডিটেশন প্রিপেয়ার্ডনেস বিষয়ক কর্মশালা
সোমবার সকালে খুবিতে আইকিউএসি’র উদ্যোগে “ক্যাপাসিটি বিল্ডিং ফর ডকুমেন্ট সাপোর্ট এন্ড অ্যাক্রেডিটেশন প্রিপেয়ার্ডনেস” বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচায প্রফেসর ড. মো. রেজাউল করিম। -- দেশ সংযোগ

খুবিতে ক্যাপাসিটি বিল্ডিং ফর ডকুমেন্ট সাপোর্ট এন্ড অ্যাক্রেডিটেশন প্রিপেয়ার্ডনেস বিষয়ক কর্মশালা

জুলাই 13, 2026

প্রকাশ : ০৯ জুলাই ’২৬ খ্রি. বৃহস্পতিবার

দেশ প্রতিবেদক, কুয়েট : :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে “স্নাতক পর্যায়ে মিডটার্ম পরীক্ষা পদ্ধতির নীতিমালা ও বাস্তবায়ন” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে একটি কার্যকর, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব মূল্যায়ন ব্যবস্থা অপরিহার্য। সুষ্ঠুভাবে মিডটার্ম পরীক্ষা পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন আরও কার্যকর হবে এবং তাদের শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা, দায়বদ্ধতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ। এ সময় মিডটার্ম পরীক্ষা সংক্রান্ত কমিটির সভাপতি ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী হামিদুল বারী এবং কমিটির সদস্য ইসিই বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী মোস্তাফিজুর রহমান মিডটার্ম পরীক্ষা পদ্ধতির নীতিমালা, বাস্তবায়ন কৌশল এবং এর বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে উপস্থাপনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর পরিচালক প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন। সভাপতির বক্তব্যে তিনি কর্মশালার উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন এবং মিডটার্ম পরীক্ষা পদ্ধতির কার্যকর বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।  আয়োজিত এ কর্মশালায় মিডটার্ম পরীক্ষা পদ্ধতির নীতিমালা, মূল্যায়ন প্রক্রিয়া, বাস্তবায়ন কৌশল, ব্যবহারিক দিক এবং কার্যকর প্রয়োগ নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত উপস্থাপনা, আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Tags: বিশ্ববিদ্যালয় সংবাদ
Previous Post

আইএইচআর মাল্টিসেক্টরাল স্টেকহোল্ডার শীর্ষক বিভাগীয় অ্যাডভোকেসি সভা

Next Post

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীন এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Next Post
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীন এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি এর সাথে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীন এর রাষ্ট্রদূত Yao Wen সৌজন্য সাক্ষাৎ করেন। -- দেশ সংযোগ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীন এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

খুবিতে ইএমবিএ ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

খুবিতে ইএমবিএ ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

2 মাস ago
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ পরবর্তী বাড়িটি। দেশ সংযোগ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ

2 মাস ago
সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তিন সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ
বৃহস্পতিবার সকালে মোংলার কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে অস্ত্র ও গুলি জমা দিয়ে সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। -- দেশ সংযোগ

সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তিন সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ

4 দিন ago
আমেরিকান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট-এর কেসিসি প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত

আমেরিকান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট-এর কেসিসি প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত

1 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কারাবন্দিদের হস্তান্তর কৃষি ও অর্থনীতি কৃষি সংবাদ গ্রামীণ ঐতিহ্য তাল শাস জলাবদ্ধতার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ দুর্ণীতি সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • মোংলা বন্দরের সিবিত্র’র তলবি সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন
  • মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা
  • প্রয়োজনে দেশে আরও একটি ‘জুলাই বিপ্লব’ হবে — মাহফুজুর রহমান

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

মোংলা বন্দরের সিবিত্র’র তলবি সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

মোংলা বন্দরের সিবিত্র’র তলবি সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

জুলাই 13, 2026
মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা
সোমবার মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ করছেন কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. সফিকুল আলম মনা। -- দেশ সংযোগ

মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা

জুলাই 13, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।