রবিবার, অক্টোবর 4, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিক্ষোভের মুখে ক্যাম্পাস ছাড়লেন জবি অধ্যাপক আইনুল ইসলাম

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 16, 2026
in শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
0
বিক্ষোভের মুখে ক্যাম্পাস ছাড়লেন জবি অধ্যাপক আইনুল ইসলাম
0
SHARES
1
VIEWS

প্রকাশ : ১৬ জুলাই ’২৬ খ্রি. বৃহস্পতিবার

সূত্র : জবি প্রতিবেদক

দেশ প্রতিবেদক : :

 

একাধিক ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।

সংশ্লিষ্ট খবর

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খুলনা মহানগর পূজা পরিষদের বিশেষ বর্ধিত সভা
শুক্রবার বেলা ১১টায় জোড়াগেটস্থ প্রেমকানন অঙ্গণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপনের লক্ষ্যে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। -- দেশ সংযোগ

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খুলনা মহানগর পূজা পরিষদের বিশেষ বর্ধিত সভা

আগস্ট 7, 2026
খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শুক্রবার খুলনা সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের দিনব্যাপী বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প পরিচালক মু: বিল্লাল হোসেন খান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক ভিসি ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি অধ্যাপক মুহাম্মদ আলী নকী। -- দেশ সংযোগ

খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট 7, 2026

 বৃহস্পতিবার সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের সামনে কয়েক ঘণ্টার অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের এক পর্যায়ে ডিন অফিস থেকে বের হয়ে ক্যাম্পাস ত্যাগ করেন আইনুল ইসলাম। বিক্ষোভে থাকা শিক্ষার্থীরা তাঁকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়েছেন। এ সময় প্রক্টরিয়াল বডির সদস্য, ছাত্রদল, ছাত্রশক্তি ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাইযোদ্ধা ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থীরা ডিন কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা আইনুল ইসলামের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর নিয়োগ বাতিলের আহ্বান জানান।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আইনুল ইসলামের ভূমিকা বিতর্কিত ছিল। তাদের ভাষ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগপন্থি শিক্ষক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ২০২৪ সালের ৩ আগস্ট গণভবনে অনুষ্ঠিত একটি বৈঠকে অংশ নিয়েছিলেন। এসব বিষয় সামনে এনে শিক্ষার্থীরা তাঁর কাছে ব্যাখ্যা দাবি করেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি ডিন অফিস ত্যাগ করেন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা জাতীয় ছাত্রশক্তি জবি শাখার সদস্য সচিব শাহিন মিয়া বলেন, ‘আইনুল দইসলামের জুলাই আন্দোলনবিরোধী অবস্থান এবং ৩ আগস্ট গণভবনের বৈঠকে অংশগ্রহণের স্পষ্ট প্রমাণ রয়েছে। এসব বিষয়ে তাঁর কাছে জবাব চাইলে তিনি কোনো অনুশোচনা প্রকাশ করেননি। আমরা মনে করি, জুলাইর চেতনার বিপরীতে অবস্থান নেওয়া কোনো ব্যক্তির বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে থাকার নৈতিক অধিকার নেই।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘জুলাইযোদ্ধারা আইনুল ইসলামের বিরুদ্ধে কিছু তথ্য-উপাত্ত উপস্থাপন করে আন্দোলন করেছে। শিক্ষার্থীদের দাবির মুখে তিনি ডিন অফিস ত্যাগ করেছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং উত্থাপিত বিষয়গুলো খতিয়ে দেখা হবে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মো. আইনুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা কিছু অভিযোগ তুলে আমার কাছে প্রতিবাদ জানায়। আমি পরিস্থিতি বিবেচনায় সসম্মানে অফিস ত্যাগ করেছি। ডিন হিসেবে আমার নিয়োগ সম্পূর্ণ আইনগতভাবে হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর অনেকগুলোই পুরোনো ও উদ্দেশ্যপ্রণোদিত। গণভবনের বৈঠকে আমি তৎকালীন রেজিস্ট্রার হিসেবে প্রশাসনের নির্দেশে গিয়েছিলাম। অভিযোগগুলোর প্রকৃত সত্য খতিয়ে দেখলেই বিষয়টি স্পষ্ট হবে।’

 

Tags: বিশ্ববিদ্যালয় সংবাদ
Previous Post

আত্মসমর্পণের সুযোগ নেই, শেখ হাসিনা ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ

Next Post

আটক সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করল ডিবি

Next Post
আটক সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করল ডিবি
মেজর (অব.) মোজাফফর হোসেন

আটক সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করল ডিবি

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

কবি-সাহিত্যিকগণ তাদের সাহিত্য দিয়েই বিপ্লব সৃষ্টি করেন- কেসিসি প্রশাসক

কবি-সাহিত্যিকগণ তাদের সাহিত্য দিয়েই বিপ্লব সৃষ্টি করেন- কেসিসি প্রশাসক

5 মাস ago
কার্বন সচেতন নগর নকশা প্রতিযোগিতায় খুবির ‘ছায়া’কে আন্তর্জাতিক স্বীকৃত
আন্তর্জাতিক মানের ‘এ কার্বন কনশাস আরবান ডিজাইন আইডিয়া কম্পিটিশন-২০২৬’-এ ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট এন্ড ডিজাস্টার-রেডি পাবলিক স্পেস অ্যাওয়ার্ড’ অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থীদের দল ‘ছায়া’।-- দেশ সংযোগ

কার্বন সচেতন নগর নকশা প্রতিযোগিতায় খুবির ‘ছায়া’কে আন্তর্জাতিক স্বীকৃত

3 মাস ago
গাড়ি ছাড়ার পূর্বে প্রতিটি গাড়িতে মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে – কেসিসি প্রশাসক
রবিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

গাড়ি ছাড়ার পূর্বে প্রতিটি গাড়িতে মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে – কেসিসি প্রশাসক

4 মাস ago
একজন নারী স্বাবলম্বী হওয়ার অর্থ হচ্ছে একটি পরিবারের সুরক্ষিত হওয়া – সিটি প্রশাসক
কেএমপি’র উদ্যোগে বৃক্ষরোপন অভিযানে শহীদ হাদিস পার্কে গাছের চারা রোপন করছেন সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও কেএমপি কমিশনার। -- দেশ সংযোগ

একজন নারী স্বাবলম্বী হওয়ার অর্থ হচ্ছে একটি পরিবারের সুরক্ষিত হওয়া – সিটি প্রশাসক

3 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।