প্রকাশ : ১৪ জুলাই ’২৬ খ্রি. মঙ্গলবার
সূত্র : কেসিসি জনসংযোগ দপ্তর
নিজস্ব প্রতিবেদক ::
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার সকালে অতি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের লক্ষ্য খুলনা সরকারি মহিলা কলেজের অভ্যন্তরীণ ড্রেনেজ ব্যবস্থা সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কলেজ অভ্যন্তরের পানি নিস্কাশনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। প্রশাসক কলেজের লাইব্রেরী, অডিটরিয়াম, বেগম খালেদা জিয়া, জুলাই ২৪ ও মন্নুজান ছাত্রীনিবাস পরিদর্শন করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুর রহমান, উপাধ্যক্ষ আব্দুল গফফার, অর্থনীতি বিভাগের প্রধান রবিউল ইসলাম, শিক্ষক প্রফেসর জাকির হোসেন, মো: ওয়াহিদ সাদিক, সমাজসেবক এস এম আসাদুজ্জামান মুরাদ, শেখ মো: জামিরুল ইসলাম, সাদিকুর রহমান সবুজ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।








