সোমবার, অক্টোবর 12, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

কুয়েটে ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট, পুরস্কার বিতরণ ও ওয়ার্কশপ

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 1, 2026
in শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
0
কুয়েটে ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট, পুরস্কার বিতরণ ও ওয়ার্কশপ
0
SHARES
0
VIEWS

প্রকাশ : ৩০ জুন ’২৬ খ্রি. মঙ্গলবার

দেশ প্রতিবেদক, কুয়েট : :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সেবাসমূহের ডিজিটালাইজেশন, অটোমেশন এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে প্রাপ্ত বিভিন্ন উদ্ভাবনী ধারণা নিয়ে “ইনোভেটিভ আইডিয়া প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন টিমের আহ্বায়ক প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী হামিদুল বারী । অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা প্রদর্শন করা হয় এবং নির্বাচিত সেরা উদ্ভাবনী ধারণা প্রদানকারীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “উদ্ভাবনই একটি বিশ্ববিদ্যালয়কে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। প্রযুক্তি নির্ভর প্রশাসন, দক্ষ সেবা ব্যবস্থা এবং সৃজনশীল চিন্তার সমন্বয়েই গড়ে উঠবে আগামী দিনের স্মার্ট কুয়েট। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে নতুন ধারণা ও সৃজনশীল উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, “কুয়েটকে বিশ্বমানের শিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্ভাবনী সংস্কৃতির কোনো বিকল্প নেই। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। আজ যারা নতুন ধারণা উপস্থাপন করেছেন এবং বিজয়ী হয়েছেন, তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। একই সঙ্গে এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোট দুটি ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। শিক্ষক ও কর্মকর্তাদের ক্যাটাগরিতে সেরা উদ্ভাবক হিসেবে নির্বাচিত হন আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের সহকারী অধ্যাপক শারফান উপল। শিক্ষার্থী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ আখলাকুল ইসলাম ফাইম (রোল: ২২২১০৫৪)। প্রথম রানার-আপ হন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মিফতাহুল ইসলাম তাসীন (রোল: ২২০৫০৭৬)। যৌথভাবে দ্বিতীয় রানার-আপ হন ইন্ডাষ্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোঃ রাগীব আবিদ (রোল: ২৪১১০২১) এবং ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাফিকুজ্জামান রবিন (রোল: ২০০৯০৪৪)। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। ইনোভেটিভ আইডিয়াগুলো মূল্যায়নের দায়িত্ব পালন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী হামিদুল বারী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের  প্রফেসর  ড. মোস্তফা জামান চৌধুরী এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের  প্রফেসর  ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, ইনস্টিটিউট পরিচালক, হল প্রভোস্ট, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনী সংস্কৃতি বিকাশ, প্রশাসনিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট খবর

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খুলনা মহানগর পূজা পরিষদের বিশেষ বর্ধিত সভা
শুক্রবার বেলা ১১টায় জোড়াগেটস্থ প্রেমকানন অঙ্গণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপনের লক্ষ্যে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। -- দেশ সংযোগ

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খুলনা মহানগর পূজা পরিষদের বিশেষ বর্ধিত সভা

আগস্ট 7, 2026
খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শুক্রবার খুলনা সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের দিনব্যাপী বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প পরিচালক মু: বিল্লাল হোসেন খান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক ভিসি ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি অধ্যাপক মুহাম্মদ আলী নকী। -- দেশ সংযোগ

খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট 7, 2026
Tags: বিশ্ববিদ্যালয় সংবাদ
Previous Post

ইউসিবির ডিএমডি পদে পদোন্নতি পেলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

Next Post

আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক হঠাৎ অসুস্থ, তদন্তে কমিটি

Next Post
আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক হঠাৎ অসুস্থ, তদন্তে কমিটি
মঙ্গলবার সকালে আশুলিয়ার আমতলা, জিরাবো, পুকুরপাড় এলাকায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক হঠাৎ অসুস্থ-- দেশ সংযোগ

আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক হঠাৎ অসুস্থ, তদন্তে কমিটি

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সরাসরি সম্পৃক্ত : প্রতিরক্ষা উপদেষ্টা

5 মাস ago

খুলনায় নিজ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা

6 মাস ago
জুলাই শহিদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে  – খুবিতে বক্তরা
ক্যাপশন : জুলাই আন্দোলনে শহিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের ’১৯ ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ-এর দ্বিতীয় শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ। -- দেশ সংযোগ

জুলাই শহিদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে  – খুবিতে বক্তরা

3 মাস ago

শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি মশকমুক্ত করার চেষ্টা করছি —কেসিসি প্রশাসক

3 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।