রবিবার, অক্টোবর 4, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home অশ্রেণীভুক্ত

খুবিতে উদ্ভুত পরিস্থিতিতে প্রশাসনের জরুরি সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 24, 2026
in অশ্রেণীভুক্ত
0
খুবিতে উদ্ভুত পরিস্থিতিতে প্রশাসনের জরুরি সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ
0
SHARES
0
VIEWS

প্রকাশ : ২৩ জুলাই ’২৬ খ্রি. বৃহস্পতিবার

সূত্র : জনসংযোগ বিভাগ, খুবি

দেশ প্রতিবেদক, খুবি : :

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে হলের ক্যান্টিনকর্মী ইমাম হাসানকে (২৪) আটক করেন শিক্ষার্থীরা। গত ২২ জুলাই (বুধবার) রাত ৯.৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ ২৩ জুলাই (বৃহস্পতিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা।
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সকাল থেকে রাত পর্যন্ত একাধিকবার সভা অনুষ্ঠিত হয়। সকালে এবং দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। বিকেলে ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে একাধিকবার বৈঠকে বসেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। সভাগুলোতে বিশ্ববিদ্যালয়ের স্কুলসমূহের স্কুলের ডিন, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, আবাসিক হলগুলোর প্রভোস্ট, ছাত্র বিষয়ক পরিচালক ও অন্যান্য বিভাগের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসব সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা থেকে আজ বৃহস্পতিবারের সকল পরীক্ষা স্থগিত রাখা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী- অভিযুক্ত ক্যান্টিনকর্মী মো. ইমাম হাসান ও তার স্ত্রী রুপা মণির বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা দায়ের করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং ৩৩২৩ (৬)/১। বিকেলে মামলা দায়েরের পর অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারের প্রেরণের নির্দেশ দেন।
এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য হল প্রশাসন ০৫ (পাঁচ) সদস্যের একটি কমিটি গঠন করেন। এ কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া অভিযুক্ত কর্তৃক পরিচালিত হল ক্যান্টিনের বরাদ্দ বাতিল এবং হলের অভ্যন্তরে কর্মচারীদের মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এছাড়া অপরাজিতা ও বিজয় ’২৪ ছাত্রী হলের ক্যান্টিন পরিচালনায় কঠোর নীতিমালা প্রণয়ন এবং এই দুই ছাত্রী হলের ক্যান্টিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বাংলা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রুবেল আনছারের যৌন হয়রানির ঘটনায় রিভিউ আবেদন প্রাপ্তি সাপেক্ষে পুনরায় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাময়িক বহিস্কৃত শিক্ষক প্রফেসর মোঃ রেজাউল ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত উচ্চ পর্যায়ের কমিটি এবং যৌন নিপীড়ন প্রতিরোধ কেন্দ্রের তদন্ত কমিটির দুটি তদন্ত চলমান রয়েছে বলে জানানো হয়। সভায় দুই কমিটির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তদন্ত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। কমিটি দুটি আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন মর্মে নিশ্চয়তা প্রদান করেন।
এছাড়াও সভায় উপস্থিত ডিসিপ্লিন প্রধানবৃন্দ এবং ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর চলতি টার্মে রেজিস্ট্রশনের সময় বৃদ্ধির ব্যাপারে আলোচনা করেন। যার প্রেক্ষিতে আগামী ০৪-০৮-২০২৬ খ্রি, তারিখ পর্যন্ত জরিমানা ছাড়া রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি করা হয়। এছাড়া আগামী ০৫-০৮-২০২৬ খ্রি. থেকে ১১-০৮-২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত জরিমানাসহ রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে বলেও উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট খবর

কুয়েটে ২৪ জুলাই প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন-২০২৬

কুয়েটে ২৪ জুলাই প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন-২০২৬

জুলাই 24, 2026
নীতি গবেষণায় শব্দের যথাযথ ব্যবহারের ওপর আইকিউসি এর উদ্যোগে খুকৃবিতে সেমিনার
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা, উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষতা নিশ্চিত করার লক্ষ্যে "From 'Linked To' to 'Causes': How Words May Mislead in Policy Research" শীর্ষক একটি সেমিনারে বক্তরা। -- দেশ সংযোগ

নীতি গবেষণায় শব্দের যথাযথ ব্যবহারের ওপর আইকিউসি এর উদ্যোগে খুকৃবিতে সেমিনার

জুলাই 18, 2026
Tags: খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ
Previous Post

কুয়েটে ২৪ জুলাই প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন-২০২৬

Next Post

খুবিতে ছাত্রী হলে গোপনে ভিডিও, জড়িত ক্যানটিনকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

Next Post
খুবিতে ছাত্রী হলে গোপনে ভিডিও, জড়িত ক্যানটিনকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে গোপনে ভিডিও ধারণকারী ক্যান্টিনবয়কে হাতেনাতে ধরে ছাত্রীদের গণধোলাই। -- দেশ সংযোগ

খুবিতে ছাত্রী হলে গোপনে ভিডিও, জড়িত ক্যানটিনকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে খুবির ইনোভেশন হবের দুই স্টার্টআপ টিমের অনুদান লাভ

‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে খুবির ইনোভেশন হবের দুই স্টার্টআপ টিমের অনুদান লাভ

3 মাস ago
কুয়েট অ্যালামনাইদের মতবিনিময় সভা ২৪ জুলাই নিবন্ধন ৩০ জুন

কুয়েট অ্যালামনাইদের মতবিনিময় সভা ২৪ জুলাই নিবন্ধন ৩০ জুন

4 মাস ago
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

2 মাস ago

গুজব, অপতথ্য ও ভুলতথ্যরোধে সকলকে সতর্ক থাকতে হবে-ভারপ্রাপ্ত জেলা প্রশাসক

5 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।