বুধবার, আগস্ট 5, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

খুবিতে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 19, 2026
in শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
0
খুবিতে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ
খুলনা বিশ্ববিদ্যালয়ে এডিএম-সিআরএএফটি প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপে অতিথিদের সাথে প্রকল্পের গবেষকবৃন্দ। -- দেশ সংযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ে এডিএম-সিআরএএফটি প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপে অতিথিদের সাথে প্রকল্পের গবেষকবৃন্দ। -- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ১৯ জুলাই ’২৬ খ্রি. রবিবার

সূত্র : জনসংযোগ বিভাগ, খুবি

দেশ ডেস্ক :

 

খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-মধ্য উপকূলীয় বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে  “Adaptive Delta Management for Climate Resilient Agriculture and Food Security in South-West and South-Central Coastal Bangladesh (ADM-CRAFT)” শীর্ষক আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
নেদারল্যান্ডসের রিসার্চ কাউন্সিল (এনডব্লিউও)-এর অর্থায়নে খুলনা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি এন্ড রিসার্চ এ বাস্তবায়নাধীন এ প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ আজ ১৯ জুলাই (রবিবার) সকাল ৯.৩০ মিনিটে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে চিফ প্যাট্রন হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিয়ত প্রত্যক্ষ করছে। তাই উপকূলীয় প্রতিবেশ, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, কৃষি, পানি সম্পদ ও টেকসই উন্নয়ন বিশ্ববিদ্যালয়ের গবেষণার অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু নতুন জ্ঞান সৃষ্টি করা নয়, সেই জ্ঞানকে মানুষের বাস্তব জীবনের সমস্যা সমাধানে কাজে লাগানো। এ লক্ষ্যেই খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ‘লিভিং ল্যাব’ ধারণাকে এগিয়ে নিতে চায়, যেখানে গবেষক, শিক্ষার্থী, স্থানীয় জনগোষ্ঠী, সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীরা একসঙ্গে কাজ করে বাস্তবভিত্তিক সমাধান উদ্ভাবন করবেন।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি এন্ড রিসার্চের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন এডিএম-সিআরএএফটি প্রকল্প উপকূলীয় অঞ্চলে একটি কার্যকর লিভিং ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে জলবায়ু-সহনশীল কৃষি, খাদ্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান। তিনি বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নানা ধরনের সমস্যা থাকলেও লবণাক্ততা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর ফলে অনেক মানুষ নিজ আবাসস্থল ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে, যা উপকূলীয় বাস্তুতন্ত্রের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলা এবং টেকসইভাবে টিকে থাকার ক্ষেত্রে এডিএম-সিআরএএফটি প্রকল্প অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, উপকূলের মানুষের বাস্তব অভিজ্ঞতা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে সমস্যার সমাধান তৈরি করতে হবে। এ প্রকল্পের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব সমস্যার কার্যকর সমাধান বের করা গেলে তারা নিজ এলাকায় থেকেই জলবায়ু পরিবর্তনের সঙ্গে সফলভাবে খাপ খাইয়ে নিতে পারবে। মানুষের প্রকৃত সংকট সঠিকভাবে চিহ্নিত করে কার্যকর সমাধান দিতে পারলেই এ প্রকল্পের সফলতা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-মধ্য উপকূলীয় অঞ্চল আজ বৈশ্বিক জলবায়ু সংকটের সামনের সারিতে অবস্থান করছে। লবণাক্ততা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, ঘন ঘন ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস এ অঞ্চলের কৃষি, খাদ্য নিরাপত্তা ও ক্ষুদ্র কৃষকদের জীবিকাকে ক্রমেই ঝুঁকির মুখে ফেলছে। এ বাস্তবতায় অভিযোজনভিত্তিক ডেল্টা ব্যবস্থাপনার মাধ্যমে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান গড়ে তোলা সময়ের দাবি।
তিনি বলেন, এডিএম-সিআরএএফটি প্রকল্প স্থানীয় বাস্তবতাভিত্তিক সমাধান উদ্ভাবন, বিভিন্ন খাতের মধ্যে কার্যকর সমন্বয় এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণা, কারিগরি দক্ষতা ও শিক্ষার্থীদের সম্পৃক্ততার মাধ্যমে এ প্রকল্পের সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবে। পাশাপাশি সরকার, বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের জন্য একটি কার্যকর ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান তিনি।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের ওয়াটার অ্যাফেয়ার্স বিষয়ক প্রতিনিধি মিসেস নিল্টিয়ে কিলেন। তিনি বলেন, এডিএম-সিআরএএফটি প্রকল্প বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ গবেষণা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের মতো জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় কোনো একক প্রতিষ্ঠান বা দেশ একা সফল হতে পারে না। তাই পারস্পরিক অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে একসঙ্গে কাজ করাই এ প্রকল্পের মূল শক্তি।
তিনি আরও বলেন, গবেষণার সফলতা শুধু প্রকাশনা বা সেমিনারে সীমাবদ্ধ থাকলে চলবে না; গবেষণার ফলাফল দীর্ঘমেয়াদে মানুষের উপকারে আসতে হবে। এডিএম-সিআরএএফটি প্রকল্পের মাধ্যমে এমন একটি টেকসই গবেষণা সংস্কৃতি গড়ে উঠবে, যার সুফল আগামী ৫ থেকে ১০ বছর পরও উপকূলীয় অঞ্চলের মানুষ ভোগ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি প্রকল্প-সংশ্লিষ্ট গবেষক ও অংশীদারদের এ গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের জন্য তিনি অভিনন্দন জানান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ আব্দুল লতিফ। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর (পিআই) ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। প্রকল্পের পরিচিতি তুলে ধরেন প্রকল্পের কো-পিআই প্রফেসর ড. কামরুল হাসান। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকল্পের কো-পিআই খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইউসুফ আল হারুন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর কী-নোট পেপার উপস্থাপন করেন প্রকল্পের চিফ ইনভেস্টিগেটর ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। পরে মুক্ত আলোচনা পর্বে গবেষক, শিক্ষক, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট অংশীজনরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, ডেল্টা ব্যবস্থাপনা, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উপকূলীয় অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ওয়ার্কশপে খুলনা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চের শিক্ষক-গবেষক, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং কৃষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট খবর

খুবিতে ছাত্রী হলে গোপনে ভিডিও, জড়িত ক্যানটিনকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে গোপনে ভিডিও ধারণকারী ক্যান্টিনবয়কে হাতেনাতে ধরে ছাত্রীদের গণধোলাই। -- দেশ সংযোগ

খুবিতে ছাত্রী হলে গোপনে ভিডিও, জড়িত ক্যানটিনকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

জুলাই 24, 2026
সাংবিধানিক ও আইনি সংস্কারের মাধ্যমে মানবাধিকার সুরক্ষা ও পুনরাবৃত্তি রোধে গুরুত্বারোপ
বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্রিন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারেরর কাযালয় বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ। -- দেশ সংযোগ

সাংবিধানিক ও আইনি সংস্কারের মাধ্যমে মানবাধিকার সুরক্ষা ও পুনরাবৃত্তি রোধে গুরুত্বারোপ

জুলাই 22, 2026
Tags: খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ
Previous Post

সরকারি সফরে তুরস্ক গমন করলেন সেনাবাহিনী প্রধান

Next Post

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্য

Next Post
মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্য

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্য

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

খুলনা জেলা বেকারী হকার্স ইউনিয়নের সদস্যদের শপথ করান কেসিসি প্রশাসক
কেসিসি প্রশাসক শুক্রবার সকালে নগরীর শেখপাড়াস্থ নজরুল নগর স্কুল মাঠে খুলনা জেলা বেকারী হকার্স ইউনিয়নের নবনির্বাচিত পরিষদের অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু -- দেশ সংযোগ

খুলনা জেলা বেকারী হকার্স ইউনিয়নের সদস্যদের শপথ করান কেসিসি প্রশাসক

1 মাস ago
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে
হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স। দেশ সংযোগ

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

2 মাস ago
খুবিতে ফসলের পোকা ও রোগ শনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ
সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে পরিচালিত ‘মর্ফো-মলিকিউলার এন্ড স্মার্ট টেকনোলজি-বেইজড ইনসেক্ট এন্ড ডিজিজ ডিটেকশন ও বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট এন্ড ট্রান্সফরমেশন’ শীর্ষক কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। -- দেশ সংযোগ

খুবিতে ফসলের পোকা ও রোগ শনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ

2 মাস ago
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

1 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নৌবাহিনী সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
  • মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক
  • এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।