শুক্রবার, মে 29, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 28, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
বৃহস্পতিবার সারাদেশের মতো খুলনায় টাউন জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহা নামাজ অনুষ্ঠিত হয়। দেশ সংযোগ

বৃহস্পতিবার সারাদেশের মতো খুলনায় টাউন জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহা নামাজ অনুষ্ঠিত হয়। দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রকাশ : ২৮ মে ’২৬ খ্রি. বৃহস্পতিবার

দেশ প্রতিবেদক :

যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বৃহস্পতিবার সারাদেশের মতো খুলনায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হয়।

এ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ বাংলা ও আরবীতে ঈদ মোবারক খচিত ব্যানারে সজ্জিত করা হয়।
ক্যাপশন : বৃহস্পতিবার সকাল ৭টায় খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদুল আযহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। দেশ সংযোগ

ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাতটায় খুলনা টাউন জামে মসজিদে। জামাতে ইমামতি করেন মুফতি আব্দুর রাজ্জাক। এছাড়া সকাল আটটায় দ্বিতীয় ও নয়টায় তৃতীয় জামাত খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট খবর

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু
বুধবার রাত সাড়ে ৮টায় নরসিংদী রেলস্টেশনে আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মা-সহ দুই বছরের শিশু নিহত হয়। নিহত পরিবারের আহাজারি। দেশ সংযোগ

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

মে 29, 2026
ঢাকায় মেট্রোরেল স্টেশনে পশুর হাট : অসহায় রেল কর্তৃপক্ষ
উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনে লিফটের চর্তুর দিকে কোরবানির গরুর হাট বসিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা -- দেশ সংযোগ

ঢাকায় মেট্রোরেল স্টেশনে পশুর হাট : অসহায় রেল কর্তৃপক্ষ

মে 28, 2026

ঈদের প্রধান জামাতে খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন-সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লীরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ক্যাপশন : বৃহস্পতিবার সকাল ৭টায় খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদুল আযহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। দেশ সংযোগ

সাড়ে সাতটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সোয়া সাতটায় নূরনগর মেট্রোপলিটন মডেল মসজিদে ঈদের জামাত  অনুষ্ঠিত হয়। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৩১টি ওয়ার্ডে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

খুলনা নগরীর খালিশপুর জামে মসজিদ, বসুপাড়া ইসলামাবাদ জামে মসজিদ, নিউমার্কেট সংলগ্ন বায়তুন-নুর-জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ, সোনাডাঙ্গা হাফিজনগর জামে মসজিদ, খুলনা ইসলামাবাদ, পিটিআই জামে মসজিদ, পশ্চিম টুটপাড়া আশরাফিয়া জামে মসজিদ, দক্ষিণ টুটপাড়া আল-আমিন জামে মসজিদ, মোল্লা পাড়া জামে মসজিদ, রহমানিয়া জামে মসজিদ, জাতিসংঘ শিশু পার্ক, কেডিএ, নিরালা জামে মসজিদ, সিদ্দিকীয়া মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, সোনাডাঙ্গা আন্ত:জেলা বাস টার্মিনাল মসজিদ, রূপসা বায়তুশ শরফ জামে মসজিদ, ফেরিঘাট আবু বক্কর সিদ্দিক (রা.) জামে মসজিদ, গোবরচাকা জামে মসজিদ, আড়ংঘাটা, নতুন রাস্তা জামে মসজিদ, দক্ষিণ কাশিপুর জামে মসজিদ, টুটপাড়া, মিয়াপাড়া, শেখপাড়া, বসুপাড়া, জোড়াগেট সিএন্ডবি কলোনী মসজিদ, বয়রা মেট্রোপলিটন পুলিশ লাইন, খালিশপুর ক্রিসেন্ট জুট মিলস, বিএল কলেজ, দেয়ানা, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, খানজাহান নগর খালাসী মাদ্রাসা,  মহেশ^রপাশা, দৌলতপুর,  খালিশপুর এবং খানজাহান আলী থানাসহ নগরীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, শিশুসদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, সেফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়। বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং স্থানীয় সংবাদপত্রসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ সংখ্যা প্রকাশ করে।

উপজেলা সমূহেও স্থানীয়ভাবে অনুরূপ কর্মসূচি উদযাপন করা হয়।

Tags: ঈদুল আযহার সংবাদ
Previous Post

বিশ্বকাপে ব্রাজিল হারবে ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী

Next Post

সাফের সেমিফাইনালে বাংলাদেশ

Next Post
সাফের সেমিফাইনালে বাংলাদেশ
গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মারিয়া মান্দার দল। ছবি সংগৃহিত। দেশ সংযোগ

সাফের সেমিফাইনালে বাংলাদেশ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

ইরানের মোজতবা খামেনির সঙ্গে খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সাক্ষাৎ

ইরানের মোজতবা খামেনির সঙ্গে খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সাক্ষাৎ

3 সপ্তাহ ago
মোংলায় চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা ও নারীসহ আহত ৩

মোংলায় চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা ও নারীসহ আহত ৩

1 সপ্তাহ ago
জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
ঈদুল আযহার চাঁদ দেখা গেছে। ২৮ মে ঈদ। দেশ সংযোগ

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

1 সপ্তাহ ago

শান্তি রাখুন, ওরা যা করেছে আপনারা সেসব করবেন না: বিজেপি কর্মীদের প্রতি শুভেন্দু অধিকারীর

3 সপ্তাহ ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অগ্নিকাণ্ডের সংবাদ আইন আদালত আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আনসার ভিডিপি সংবাদ আন্তর্জাতিক সম্মেলন সংবাদ ইরান বিশ্বকাপ ঈদ জামাত সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ উপজেলা আইন শৃংথলা কমিটির সভা এনজিও সংবাদ কুয়েট সংবাদ চিকিৎসা ও শিক্ষা জাতীয় অর্থনীতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ নারী ফুটবল দলের সংবাদ নৌ দুর্ঘটনার সংবাদ পরিবেশবিদদের সংবাদ সম্মেলন পাটকল শ্রমিক আন্দোলন পাট ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রশাসনিক সংবাদ ফায়ার সার্ভিস দিবস ফিচার ফিচার লেখা বাংলাদেশ বিমান বাহিনীর সংবাদ বিএসটিআই দিবস সংবাদ বিশ্বকাপ ফুটবল সংবাদ ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ মাদক সংক্রান্ত সংবাদ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গন সংবাদ শোক সংবাদ শ্রমিক আন্দোলন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাতের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু
  • ইরান মেক্সিকোতে ঘুমাবে: খেলবে যুক্তরাষ্ট্রে
  • সাফের সেমিফাইনালে বাংলাদেশ

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু
বুধবার রাত সাড়ে ৮টায় নরসিংদী রেলস্টেশনে আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মা-সহ দুই বছরের শিশু নিহত হয়। নিহত পরিবারের আহাজারি। দেশ সংযোগ

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

মে 29, 2026
ইরান মেক্সিকোতে ঘুমাবে: খেলবে যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে ইরান। ছবি সংগৃহিত। দেশ সংযোগ

ইরান মেক্সিকোতে ঘুমাবে: খেলবে যুক্তরাষ্ট্রে

মে 29, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।