রবিবার, অক্টোবর 4, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে আহত নারীর হাসপাতালে মৃত্যু

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 13, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে আহত নারীর হাসপাতালে মৃত্যু
ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে আহত নারী সোহেলী ইসলামের হাসপাতালে মৃত্যু। -- দেশ সংযোগ

ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে আহত নারী সোহেলী ইসলামের হাসপাতালে মৃত্যু। -- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ১২ জুন ’২৬ খ্রি. শুক্রবার

দেশ প্রতিবেদক ::

রাজধানীতে ছিনতাইকারীর টানাহেঁচড়ায় চলন্ত রিকশা থেকে পড়ে গুরুতর আহত হওয়ার চার দিন পর এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সোহেলি ইসলাম মেয়েকে নিয়ে বাসায় ফেরার পথে এ ঘটনার শিকার হন।

গত রবিবার ভোরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর চার দিন চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, বাস থেকে নেমে রিকশায় করে মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন সোহেলি ইসলাম। এ সময় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টানাহেঁচড়া শুরু করে। একপর্যায়ে তিনি চলন্ত রিকশা থেকে পড়ে যান। এতে তার ডান হাত ভেঙে যায় এবং মাথার পেছনে গুরুতর আঘাত লাগে। কান দিয়ে রক্ত পড়তে থাকে।

সংশ্লিষ্ট খবর

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান। -- দেশ সংযোগ

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আগস্ট 8, 2026

পরে স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সোহেলির বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়। তিনি এসকেএফ ওষুধ কোম্পানিতে মেডিক্যাল সার্ভিস অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং ঢাকার ধানমন্ডির গ্রীন রোড সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্বজনরা জানান, কয়েক দিন আগে পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে মেয়েসহ পার্বতীপুরে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে শনিবার রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রবিবার ভোরে গাবতলীতে নামেন। সেখান থেকে রিকশায় বাসায় ফেরার পথে ছিনতাইকারীর হামলার শিকার হন।

সোহেলির বোনের স্বামী তরিকুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় অনেকের কাছে সাহায্য চাওয়া হলেও প্রথমে কেউ এগিয়ে আসেননি। পরে রিকশাচালকসহ একজনের সহায়তায় হাসপাতালে নেওয়া সম্ভব হয়। তখন তিনি কথা বলতে পারছিলেন না।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বজনরা।

Tags: সড়ক দুর্ঘটনা ও আইন শৃংখলার সংবাদ
Previous Post

বিশ্বকাপে ঝড় তুলছেন ব্রাজিল কোচ আনচেলত্তি

Next Post

বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল : এলাকায় নিরাপত্তা জোরদার

Next Post
বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল : এলাকায় নিরাপত্তা জোরদার
বাগেরহাট সদর উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটি বাজারে জুম্মার নামাজ চলাকালীন ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। -- দেশ সংযোগ

বাগেরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল : এলাকায় নিরাপত্তা জোরদার

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন : সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক নাহিদ

5 মাস ago
বিএমএ নেতা ডা: বাহারের বিরুদ্ধে প্রতারণা মামলা

বিএমএ নেতা ডা: বাহারের বিরুদ্ধে প্রতারণা মামলা

5 মাস ago
মোংলায় চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা ও নারীসহ আহত ৩

মোংলায় চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা ও নারীসহ আহত ৩

5 মাস ago
খুবিতে ক্যাপাসিটি বিল্ডিং ফর ডকুমেন্ট সাপোর্ট এন্ড অ্যাক্রেডিটেশন প্রিপেয়ার্ডনেস বিষয়ক কর্মশালা
সোমবার সকালে খুবিতে আইকিউএসি’র উদ্যোগে “ক্যাপাসিটি বিল্ডিং ফর ডকুমেন্ট সাপোর্ট এন্ড অ্যাক্রেডিটেশন প্রিপেয়ার্ডনেস” বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচায প্রফেসর ড. মো. রেজাউল করিম। -- দেশ সংযোগ

খুবিতে ক্যাপাসিটি বিল্ডিং ফর ডকুমেন্ট সাপোর্ট এন্ড অ্যাক্রেডিটেশন প্রিপেয়ার্ডনেস বিষয়ক কর্মশালা

3 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।