রবিবার, জুলাই 12, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home জাতীয়

টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা ৬০০ পর্যটক

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 8, 2026
in জাতীয়, মহানগর জেলা ও উপজেলা
0
টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা ৬০০ পর্যটক
টানা ভারী বৃষ্টিতে রাঙামাটির দীঘিনালা-সাজেক-বাঘাইহাট সড়কের একাধিক স্থান পানিতে তলিয়ে যাওয়ায় সাজেক ভ্যালীর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। -- দেশ সংযোগ

টানা ভারী বৃষ্টিতে রাঙামাটির দীঘিনালা-সাজেক-বাঘাইহাট সড়কের একাধিক স্থান পানিতে তলিয়ে যাওয়ায় সাজেক ভ্যালীর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। -- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ: ০৮ জুলাই ’২৬ খ্রি. বুধবার

সূত্র : রাঙামাটি অফিস 

দেশ ডেস্ক : :

টানা ভারী বৃষ্টিতে রাঙামাটির দীঘিনালা-সাজেক-বাঘাইহাট সড়কের একাধিক স্থান পানিতে তলিয়ে যাওয়ায় সাজেক ভ্যালীর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে পর্যটনকেন্দ্রটিতে প্রায় ৬০০ পর্যটক আটকে পড়েছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, গত তিন দিনের টানা ভারী বর্ষণে মঙ্গলবার রাতে বাঘাইহাটের মাচালং এলাকায় একটি সেতু ও সড়কের দুটি অংশ পানিতে তলিয়ে যায়। বুধবার সকাল ছয়টার দিকে দীঘিনালা-সাজেক সড়কের আরও কয়েকটি অংশ পানিতে ডুবে যায়। ফলে সাজেকের সঙ্গে দীঘিনালা ও বাঘাইহাটের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। আটকে পড়া পর্যটকদের বেশির ভাগই গত সোমবার ও মঙ্গলবার সাজেকে বেড়াতে গিয়েছিলেন।

সংশ্লিষ্ট খবর

নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক
নগরীতে জলাবদ্ধতা নিরশনে সিটি কর্পোরেশনের জরুরি সভায় সভাপতিত্ব করেন সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক

জুলাই 12, 2026
পরিকল্পিত ও টেকসই খুলনা বিনির্মাণের মূল চাবিকাঠি হল জনগণের অংশীদারিত্ব
 শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে “আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন, কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনা। -- দেশ সংযোগ

পরিকল্পিত ও টেকসই খুলনা বিনির্মাণের মূল চাবিকাঠি হল জনগণের অংশীদারিত্ব

জুলাই 12, 2026

এদিকে, অব্যাহত ভারী বৃষ্টিতে পাহাড়ধস ও যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালী পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান আবহাওয়ায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকের সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের প্রবেশ ও ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পণ দেব বর্মণ বলেন, বাঘাইহাট–মাচালং সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ৫০০ থেকে ৬০০ পর্যটক সাজেকে আটকা পড়েছেন। তাদের মধ্যে অনেকে গত সোমবার থেকে দুই দিনের জন্য কক্ষ বুকিং করেছিলেন, আবার মঙ্গলবারও কিছু পর্যটক সেখানে যান।

তিনি বলেন, বৃষ্টিপাত কমে সড়ক থেকে পানি না নামা পর্যন্ত তাদের ফিরে যাওয়া সম্ভব হবে না। আটকে পড়া পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত কক্ষভাড়া নেওয়া হবে না। তারা শুধু খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সেবার খরচ পরিশোধ করেই রিসোর্টে থাকতে পারবেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, বিষয়টি জানা গেছে। কতজন পর্যটক আটকে আছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Previous Post

কুয়েত, বাহরাইনে হামলা করে জবাব দিল ইরান

Next Post

সুন্দরবনে মধু আহরণে ধ্বস, ৫ বছরে আহরণ কমেছে প্রায় ৬০ শতাংশ

Next Post
সুন্দরবনে মধু আহরণে ধ্বস, ৫ বছরে আহরণ কমেছে প্রায় ৬০ শতাংশ
সুন্দরবনে মধু আহরন করার প্রস্তুতি নিচ্ছে মৌয়ালরা। দেশ সংযোগ

সুন্দরবনে মধু আহরণে ধ্বস, ৫ বছরে আহরণ কমেছে প্রায় ৬০ শতাংশ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

সাতক্ষীরায় রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মতিথি উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য রবীন্দ্র জয়ন্তী উৎসব অনুষ্ঠিত- দেশ সংযোগ

সাতক্ষীরায় রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব

2 মাস ago

পরকীয়ায় চাচাতো ভাইকে হত্যা— স্বামীর যাবজ্জীবন, স্ত্রী বেকসুর খালাস

3 মাস ago
মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রজননস্থান ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান
মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রজননস্থান ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান। -- দেশ সংযোগ

মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রজননস্থান ধ্বংসে পরিচ্ছন্নতা অভিযান

4 সপ্তাহ ago
“শিক্ষার্থী বেদান্ত বাবুর কৃতিত্ব”
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বেদান্ত বাবুকে সম্বর্ধনা দিচ্ছেন পাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। দেশ সংযোগ

“শিক্ষার্থী বেদান্ত বাবুর কৃতিত্ব”

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আগুন সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কারাবন্দিদের হস্তান্তর কৃষি ও অর্থনীতি কৃষি সংবাদ ক্রীড়াঙ্গন জঙ্গী সংগঠনের সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ শোক দিবস সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক
  • পরিকল্পিত ও টেকসই খুলনা বিনির্মাণের মূল চাবিকাঠি হল জনগণের অংশীদারিত্ব
  • ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০  শিক্ষকের বিদায় সংবর্ধনা

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক
নগরীতে জলাবদ্ধতা নিরশনে সিটি কর্পোরেশনের জরুরি সভায় সভাপতিত্ব করেন সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক

জুলাই 12, 2026
পরিকল্পিত ও টেকসই খুলনা বিনির্মাণের মূল চাবিকাঠি হল জনগণের অংশীদারিত্ব
 শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে “আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন, কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনা। -- দেশ সংযোগ

পরিকল্পিত ও টেকসই খুলনা বিনির্মাণের মূল চাবিকাঠি হল জনগণের অংশীদারিত্ব

জুলাই 12, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।