রবিবার, অক্টোবর 4, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home রাজনীতি

দলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: শফিকুল আলম মনা

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 18, 2026
in রাজনীতি
0
দলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: শফিকুল আলম মনা
বুধবার খুলনা মহানগর বিএনপি’র জরুরি সভায় সভাপতির বক্তব্য রাখছেন কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম তুহিন। -- দেশ সংযোগ

বুধবার খুলনা মহানগর বিএনপি’র জরুরি সভায় সভাপতির বক্তব্য রাখছেন কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম তুহিন। -- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

সংশ্লিষ্ট খবর

পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দা ইসলাম অমিত। --দেশ সংযোগ

পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

জুলাই 24, 2026
২৪’র পর গুমের পুনরাবৃত্তি হয়েছে মোংলায়, এ ঘটনা বিএনপি’র জন্য কালো অধ্যায় রচিত হলো….হাসনাত আব্দুল্লাহ এমপি

২৪’র পর গুমের পুনরাবৃত্তি হয়েছে মোংলায়, এ ঘটনা বিএনপি’র জন্য কালো অধ্যায় রচিত হলো….হাসনাত আব্দুল্লাহ এমপি

জুলাই 23, 2026

প্রকাশ : ১৭ জুন ’২৬ খ্রি. বুধবার

দেশ প্রতিবেদক ::

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, বিগত দেড় দশকের স্বৈরাচারী শাসনের অবসান হলেও পরাজিত শক্তির দোসররা এখনো ষড়যন্ত্রের জাল বুনে চলেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার করে বর্তমান সরকার এবং জনমানুষের দল বিএনপির বিরুদ্ধে নানামুখী অপপ্রচার চালাচ্ছে। তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এই মিথ্যাচারের জবাব দিয়ে অপশক্তির মুখোশ উন্মোচন করতে হবে।
বুধবার (১৭ জুন) বেলা ১১টায় খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এড. মনা মাঠপর্যায়ের নেতা-কর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যাঁদের রক্ত ও ঘামের বিনিময়ে আজ আমরা ফ্যাসিবাদের অন্ধকার থেকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, সেই তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীরাই দলের আসল চালিকাশক্তি। কেউ যদি দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা, চাঁদাবাজি বা জনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতার দাপট নয়, বরং মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, খুলনা সবসময়ই সামাজিক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার চারণভূমি। আমরা একটি বৈষম্যহীন ও নিরাপদ খুলনা গড়তে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিটি নাগরিক তাঁর পূর্ণ অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচবেন। মনে রাখবেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দলের পকেট প্রতিষ্ঠান নয়, এটি খুলনাবাসীর স্বপ্নের প্রতিষ্ঠান। অতীতে এই প্রতিষ্ঠানকে স্থবির করে রাখা হয়েছিল। আমরা সেই আমলাতান্ত্রিক জটিলতা ও স্থবিরতা কাটিয়ে কেডিএ-কে একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। পরিকল্পিত নগরায়ণ, জলাবদ্ধতা দূরীকরণ এবং আধুনিক খুলনা গড়ার এই লড়াইয়ে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না। জরুরি এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বদরুল আনাম খান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, থানা সভাপতি কে এম হুমায়ূন কবির, সেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল এবং এড. শেখ মোহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন থানা সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আসাদুজ্জামান আসাদ, আহসান মৃধা খোকন, জামাল তালুকদার, মিজানুর রহমান মিলটন, রকিবুল ইসলাম মতি, বিপ্লবুর রহমান কুদ্দুস, মতলেবুর রহমান মিতুল ও মো. নাসির উদ্দিন, মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হালিমা আক্তার খানম, জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চু, সদস্য সচিব কে এম এ জলিল, খুলনা মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফি, মহানগর কৃষক দলের সদস্য সচিব শেখ আদনান ইসলাম দীপ, ছাত্রদলের আহ্বায়ক মো. তাজিম বিশ্বাস, সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব এবং নূরুল হুদা পলাশসহ থানা ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে স্বরাষ্ট্রমন্ত্রীর খুলনা সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং খুলনা মহানগর বিএনপির প্রয়াত সিনিয়র নেতা সাহারুজ্জামান মোর্ত্তজার স্মরণে নাগরিক সভা আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

                                 অনিবার্য কারণবশত ‘নাগরিক সংলাপ’ স্থগিত

আগামী ২০ জুন, শনিবার খুলনা প্রেসক্লাব মিলনায়তনে খুলনা মহানগর ৫ থানা বিএনপির আয়োজিত ‘খুলনার উন্নয়ন অগ্রযাত্রায় নাগরিক সংলাপ’ কর্মসূচিটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
বুধবার (১৭ জুন) মহানগর বিএনপির মিডিয়া সেল প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিজ্ঞপ্তিতে স্থগিত হওয়া এই ‘নাগরিক সংলাপ’-এর পরবর্তী নতুন তারিখ ও সময় যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে পুনরায় জানিয়ে দেওয়া হবে।

Previous Post

সাতক্ষীরায় বৃক্ষরোপণ উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক

Next Post

খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Next Post
খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় সভা অনুষ্ঠিত

3 মাস ago
নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ
মঙ্গলবার  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট’ (বিওআরআই)-এর জন্য একটি আন্তর্জাতিক মানের ‘স্মল রিসার্চ ভেসেল’ এবং জাহাজটির মুরিং সহায়তার জন্য সেলফ-সাসটেইন্ড পন্টুনের কিল-লেয়িং করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের  মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। -- দেশ সংযোগ

নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

4 মাস ago
বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সাহারুজ্জামান মোর্ত্তজার ইন্তেকাল : রাষ্ট্রীয় মযাদায় দাফন
শনিবার বাদ আসর শহীদ হাদিস পার্কে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপি’র সাবেক সহসভাপতি ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহারুজ্জামান মোর্ত্তজা’র জানাযা অনুষ্ঠিত হয়। দেশ সংযোগ

বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সাহারুজ্জামান মোর্ত্তজার ইন্তেকাল : রাষ্ট্রীয় মযাদায় দাফন

4 মাস ago
মহানগর বিএনপির ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

মহানগর বিএনপির ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

4 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।