সোমবার, জুলাই 13, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home অশ্রেণীভুক্ত

দুর্ধর্ষ বনদস্যু সুমন বাহিনী দ্বিতীয়বার কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 22, 2026
in অশ্রেণীভুক্ত
0
0
SHARES
1
VIEWS

সংশ্লিষ্ট খবর

ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০  শিক্ষকের বিদায় সংবর্ধনা
ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রদান। -- দেশ সংযোগ

ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০  শিক্ষকের বিদায় সংবর্ধনা

জুলাই 12, 2026
খুবির নার্গিস সুলতানার পিতার ইন্তেকালে উপাচার্যের শোক

খুবির নার্গিস সুলতানার পিতার ইন্তেকালে উপাচার্যের শোক

জুলাই 9, 2026

 ২২মে ’২৬ খ্রি. শুক্রবার

 আবু হোসাইন সুমন, মোংলা :

 সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ছোট সুমন বাহিনী প্রধান সুমনসহ ৭ দস্যু ৫টি আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড তাঁজা গুলি জমা দিয়ে দ্বিতীয়বার কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর চত্বরে জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবা উল ইসলামের কাছে অস্ত্র ও গুলি জমা দিয়ে আনুষ্ঠানিক আত্মসমর্পণ করেন এ দস্যু বাহিনী। এ সময় কোস্ট গার্ড, বিজিবি, পুলিশ, বনবিভাগ, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ২০১৮ সালেও র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছিলেন ছোট সুমন বাহিনী। 

 

 কোস্ট গার্ড পশ্চিম জোন‘র জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবা উল ইসলাম জানান, সুন্দরবনের সকল বনদস্যু বাহিনী নির্মুলে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন‘ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড‘ নামে দুইটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযানের প্রেক্ষিতে সুন্দরবনের বিভিন্ন দস্যু বাহিনী বর্তমানে ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। যার ফলে সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ছোট সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদার ও তার সহযোগী সদস্যরা কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী গত ১৭ মে রাত ১১ টার দিকে মোংলার সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের কাছে বনদস্যু ছোট সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদার ও তার সহযোগীসহ মোট ৭ জন দস্যু অস্ত্র ও গুলিসহ অনানুষ্ঠানিকভাবে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন। এ সময় তাদের কাছ থেকে ৩ টি দেশীয় একনলা বন্দুক, ২ টি দেশীয় পাইপগান, ২৫ রাউন্ড তাঁজা গুলি , ৩ রাউন্ড ফাঁকা গুলি গ্রহণ করা হয়। এরপর ২১ মে বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের বনদস্যু ছোট সুমন বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ সম্পন্ন হয়। এর আগে ২০১৮ সালেও ছোট সুমন বাহিনী র‍্যাবের কাছে আত্মসমর্পণ করেছিলো। 

 আত্মসমর্পণ করা ছোট সুমন বাহিনী প্রধান সুমন হাওলাদার বলেন, এর আগে ১ বছর ডাকাতি করে ২০১৮ সালে আত্মসমর্পণ করি। এরপর ব্যবসা বাণিজ্য করে চলছিলাম। কিন্ত বিগত ৫ আগস্টের পর হামলা, মামলা ও জেল–জুলুমের শিকার হই। তারপরও ইচ্ছা ছিলনা ডাকাতিতে নামার কিন্তু বাধ্য হয়ে নামতে হয়েছিল। এবারও বছরখানেক সময় ডাকাতির পর সুযোগ পেয়ে আত্মসমর্পণ করলাম। সরকার ও প্রশাসনের কাছে দাবী আমাদের মামলাগুলো যেন সহজ করে দেয়া হয়। আর আমরা নতুন করে যেন কোন হামলা, মামলা ও হয়রানীর শিকার না হই। আমরা যেন টুকটাক ব্যবসা বাণিজ্য করে বেচে থাকতে পারি। 

 অপর সহযোগী সদস্যরা বলেন, সারাক্ষণ প্রশাসনের ভয়ে থাকতে হতো। ছিল না ঠিকমতো নাওয়াখাওয়া ও ঘুমও। যখনতখন মৃত্যুর ভয় নিয়ে জীবনটাকে ঠোটের মাথায় নিয়ে চলতে হতো। কোস্ট গার্ড সুযোগ দেয়ায় আমরা আত্মসমর্পণ করলাম। 

 আত্মসমর্পণকারী দস্যু সুমন হাওলাদার (৩২), রবিউল মল্লিক (২৫), রফিক শেখ (২৯), সিদ্দিক হাওলাদার (৪০), গোলাম মল্লিক (৩৮), ইসমাইল খান (৩১) মোংলা ও মাহফুজ মল্লিক (৩৪) রামপালের বাসিন্দা। 

 কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরো বলেন, সরকারের ‘জিরো টলারেন্স‘ নীতির আলোকে সুন্দরবনের সকল দস্যু বাহিনীকে দ্রুত আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছি। আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে; অন্যথায় আরও কঠোর অবস্থানে যাবে কোস্ট গার্ড।

 এদিকে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন‘ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড‘ নামক দুইটি পৃথক বিশেষ অভিযানের প্রেক্ষিতে গত ১২ ফেব্রুয়ারি থেকে অদ্যাবধি ২৬ টি দেশি–বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাঁজা গুলি, ১৭৮ রাউন্ড তাঁজা কার্তুজ, ২৫ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গুলি ও ২টি ওয়াকিটকি উদ্ধার এবং ২১ জন বনদস্যুকে আটক করা হয়। এ সময় দস্যুদের হাতে জিম্মি থাকা মোট ২০ জনকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান শেষে নিরাপদে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 কোস্ট গার্ড কর্মকর্তা আরো বলেন, কোস্ট গার্ডের চলমান এ সকল কার্যকর অভিযানের ফলে স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন এবং অপরাধ দমন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিমূলক প্রচারণাই কোস্ট গার্ডের চলমান অভিযানিক কার্যক্রম ও দস্যু দমন প্রচেষ্টাকে ব্যাহত করতে পারবে না। এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। # 

 

 

Previous Post

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করলেন মার্কিন রাষ্ট্রদূত

Next Post

শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

Next Post
শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সাতক্ষীরায়া মানববন্ধন। দেশ সংযোগ

শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করতে হবে- বরিশালে বক্তরা
রবিবার (০৭ জুন বেলা ১২ টায় নগরীর ব্রজমোহন বিদ্যালয়ের মিলনায়তনে “উপকূলীয় গ্রিন ক্যাম্পাস ও তরুণদের জলবায়ু সংলাপ” শীর্ষক অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক শুভংকর চক্রবর্তী। দেশ সংযোগ

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করতে হবে- বরিশালে বক্তরা

1 মাস ago
মোংলায় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগীদের সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আয়োজিত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগীদের সেবার মানোন্নয়নে মতবিনিময় সভায় বক্তব্য রাখেডাঃ আলী নূর হাসান। দেশ সংযোগ

মোংলায় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগীদের সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

2 মাস ago
নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হামলা বন্ধের শর্তে রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা হতে পারে : রয়টার্স

নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হামলা বন্ধের শর্তে রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা হতে পারে : রয়টার্স

1 মাস ago

খুলনা বেতারের পূর্ণাঙ্গ সম্প্রচারের দাবীতে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ’র মানববন্ধন

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আগুন সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কারাবন্দিদের হস্তান্তর কৃষি ও অর্থনীতি কৃষি সংবাদ ক্রীড়াঙ্গন জঙ্গী সংগঠনের সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ শোক দিবস সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের
  • নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক
  • পরিকল্পিত ও টেকসই খুলনা বিনির্মাণের মূল চাবিকাঠি হল জনগণের অংশীদারিত্ব

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের
খুলনা জামায়াতে ইসলামীর প্রতিবাদ ও নিন্দা।

কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

জুলাই 12, 2026
নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক
নগরীতে জলাবদ্ধতা নিরশনে সিটি কর্পোরেশনের জরুরি সভায় সভাপতিত্ব করেন সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক

জুলাই 12, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।