মঙ্গলবার, জুন 23, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

দুর্যোগ থেকে এই অঞ্চলকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প কিছু নেই – সিটি প্রশাসক

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 22, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
দুর্যোগ থেকে এই অঞ্চলকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প কিছু নেই – সিটি প্রশাসক
0
SHARES
0
VIEWS

প্রকাশ : ২২ জুন ’২৬ খ্রি. সোমবার

দেশ প্রতিবেদক  ::

 

জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রতিনিয়তই আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করতে হচ্ছে। দুর্যোগ থেকে এই অঞ্চলকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের বিকল্প কিছু নেই। প্রধানমন্ত্রী সবুজ শহর, সবুজ দেশ গড়ার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে খুলনা সিটি কর্পোরেশন মহানগরীতে পঞ্চাশ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছে। সড়কের উভয় পাশসহ মিডআইল্যান্ড, সরকারি অফিস, ধর্মীয় প্রতিষ্ঠানসহ যেখানে অব্যবহৃত জমি আছে সেখানেই বৃক্ষরোপণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু  সোমবার সকালে নগরীর আহসান উল্লাহ কলেজ মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সরকারের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সামাজিক সংগঠন ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’ দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।

সংশ্লিষ্ট খবর

খুলনাকে নবায়নযোগ্য জ্বালানি-বান্ধব নগরী গড়ার দাবিতে কেসিসি প্রশাসককে স্মারকলিপি
খুলনাকে নবায়নযোগ্য জ্বালানি-বান্ধব নগরী গড়ার দাবিতে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর কাছে স্মারকলিপি প্রদান করছেন ‘প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম, খুলনা’-এর নেতৃবৃন্দ। -- দেশ সংযোগ

খুলনাকে নবায়নযোগ্য জ্বালানি-বান্ধব নগরী গড়ার দাবিতে কেসিসি প্রশাসককে স্মারকলিপি

জুন 22, 2026
সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
সোমবার বিশেষ অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরাসহ তৎসংলগ্ন এলাকা থেকে ভারতীয় চিংড়ি পোনা, মোবাইল যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। -- দেশ সংযোগ

সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় সাড়ে ১৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

জুন 22, 2026

প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নের জন্য কর্মসূচি হাতে নেয়ায় সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে প্রশাসক বলেন, ময়ূর নদীর উভয় পাড়ে তাল গাছ লাগানোর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। খুলনা শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলও সবুজায়ন করতে এবং বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে সকল প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে অংশগ্রহণের জন্য তিনি আহবান জানান।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম, কলেজের অধ্যক্ষ এস এম আব্দুস সালাম, কেসিসি’র ভেটেরিনারী অফিসার ড. পেরু গোপাল বিশ^াস, খুলনা প্রেস কাবের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. নাসির উদ্দিন ও সমাজসেবক মো: আসাদুজ্জামান মুরাদ। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন। সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর শেরে বাংলা রোডস্থ সমাজসেবা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে ভ্যান গাড়ি ও ব্যবসায়ী পণ্য বিতরণ করেন। সমাজসেবা অধিদপ্তরের ‘‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’’র আওতায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ৪ জন ব্যক্তিকে ভ্যানগাড়ী ও ব্যবসায়ী পণ্য প্রদান করা হয়। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে প্রশাসক বলেন, এ কর্মসূচির মাধ্যমে সমাজের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীর পুনর্বাসন করা সম্ভব হবে এবং ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিরা সমাজে ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে পরিচিতি পাবেন। সমাজসেবা অধিদপ্তর-খুলনার উপপরিচালক কানিজ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেস কাবের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, সমাজসেবক মো: আসাদুজ্জামান মুরাদ, সহ-সমাজসেবা কর্মকর্তা আফরোজা সুলতানা, বেসরকারি সংস্থা মাসাস-এর নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু, সিয়াম-এর নির্বাহী পরিচালক এ্যাড. মাসুম বিল্লাহ, রূপসা’র নির্বাহী পরিচালক হিরম্ময় মন্ডল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

Tags: বৃক্ষরোপন
Previous Post

খুলনায় আঞ্চলিক বিপণন কর্মশালা অনুষ্ঠিত

Next Post

সাতক্ষীরার তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

Next Post
সাতক্ষীরার তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন
সোমবার দুপুর ১২টায় সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। -- দেশ সংযোগ

সাতক্ষীরার তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

আবারো কেঁপে উঠলো বাংলাদেশ : ৫.১ মাত্রার ভূকম্পন

2 মাস ago
দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স ড্রাইভারের অনিয়ম, রোগী পরিবহনে বিলম্ব

দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স ড্রাইভারের অনিয়ম, রোগী পরিবহনে বিলম্ব

1 মাস ago

খুবি ও আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্টুডেন্ট রিসার্চ প্লেসমেন্ট এগ্রিমেন্ট

2 মাস ago

খুলনা প্রেসক্লাবের সাংবাদিকদের উপর হামলায় বিএফইউজে ও এমইউজের নিন্দা ও প্রতিবাদ

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আগুন সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ গ্রামীণ জনপদের সমস্যা জলাবদ্ধতার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পররাষ্ট্র নীতি পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রতিবাদ সমাবেশ ও মিছিল ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ স্মরণ সভা সড়ক দুর্ঘটনা সংবাদ ১১ দলীয় ঐক্যের জনসভা
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জামায়াতের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জেলা বিএনপি’র
  • সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু
  • খুলনাকে নবায়নযোগ্য জ্বালানি-বান্ধব নগরী গড়ার দাবিতে কেসিসি প্রশাসককে স্মারকলিপি

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জামায়াতের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জেলা বিএনপি’র

জামায়াতের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জেলা বিএনপি’র

জুন 22, 2026
সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু
সোমবার সন্ত্রাস বিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। -- দেশ সংযোগ

সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু

জুন 22, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।