প্রকাশ : ২৩ জুলাই ’২৬ খ্রি. বৃহস্পতিবার
সূত্র : জনসংযোগ বিভাগ, কেসিসি
দেশ প্রতিবেদক : :
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বৃহস্পতিবার সকালে নগরীর মতিয়াখালী খালের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে ৩১নং ওয়ার্ড এলাকার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় খুলনা মহানগরীতে কেসিসি এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
পরে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর দক্ষিণ টুটপাড়া মেইন রোডসহ ২নং ক্রস রোড, মতিয়াখালী মেইন রোড, লবনচরা স্লুইচগেট, ট্রাক টার্মিনাল সংলগ্ন পাইকারী কাঁচা বাজার, বাইতিপাড়া, সিমেট্রি রোড, ধর্মসভা ক্রস রোডের পানি নিস্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন।








