বুধবার, আগস্ট 5, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করতে হবে- বরিশালে বক্তরা

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 8, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করতে হবে- বরিশালে বক্তরা
রবিবার (০৭ জুন বেলা ১২ টায় নগরীর ব্রজমোহন বিদ্যালয়ের মিলনায়তনে “উপকূলীয় গ্রিন ক্যাম্পাস ও তরুণদের জলবায়ু সংলাপ” শীর্ষক অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক শুভংকর চক্রবর্তী। দেশ সংযোগ

রবিবার (০৭ জুন বেলা ১২ টায় নগরীর ব্রজমোহন বিদ্যালয়ের মিলনায়তনে “উপকূলীয় গ্রিন ক্যাম্পাস ও তরুণদের জলবায়ু সংলাপ” শীর্ষক অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক শুভংকর চক্রবর্তী। দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ০৭ জুন ’২৬ খ্রি. রবিবার

দেশ প্রতিবেদক, বরিশাল :

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বরিশালে “উপকূলীয় গ্রিন ক্যাম্পাস ও তরুণদের জলবায়ু সংলাপ” শীর্ষক এক আলোচনা সভা ও সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ নেতা, পরিবেশকর্মী, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

রবিবার (০৭ জুন বেলা ১২ টায় নগরীর ব্রজমোহন বিদ্যালয়ের মিলনায়তনে “উপকূলীয় গ্রিন ক্যাম্পাস ও তরুণদের জলবায়ু সংলাপ” শীর্ষক এই অনুষ্ঠানে উঠে এসেছে কয়েক দশকের পরিবেশগত পরিবর্তনের অভিজ্ঞতা, যা নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষার উৎস হয়ে উঠতে পারে।

বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শুভংকর চক্রবর্তী। 

সংশ্লিষ্ট খবর

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

আগস্ট 4, 2026

এতে সহযোগিতা করে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) এবং এর সদস্য সংগঠন প্রান্তজন ।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের পরিবেশগত চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় তরুণদের সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা করা। অংশগ্রহণকারীরা উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা ঝুঁকি, জীববৈচিত্র্যের ক্ষয়, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন এবং দুর্যোগের প্রভাব সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে শুভংকর চক্রবর্তী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব জীবনযাপন এবং শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উদ্যোগ সম্প্রসারণের কোনো বিকল্প নেই। তাঁরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে “গ্রিন ক্যাম্পাস” হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ, প্লাস্টিকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে তরুণ অংশগ্রহণকারীরা জলবায়ু সংকট মোকাবিলায় নীতিনির্ধারণী পর্যায়ে তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। তারা পরিবেশ সংরক্ষণে স্থানীয় উদ্যোগ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্যের আলোকে আয়োজিত এই কর্মসূচি পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল সমাজ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আরোহীর নির্বাহী পরিচালক এটিএম খোরশেদ আলম, প্রান্তজনের ক্যাম্পেইন কর্মকর্তা জাহিদুল ইসলাম, বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের সদস্য আমিনুর রহমান খোকন, প্রধান শিক্ষক  মো: মোমিন হাসান  সহকারি শিক্ষক মো: সালেহ উদ্দিন এবং শিক্ষার্থী মো: পাভেল ও সৌরভসহ অনেকে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

Tags: জীব বৈচিত্র সংবাদপরিবেশ
Previous Post

খুলনা জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-’২৬ এর উদ্বোধন

Next Post

আমেরিকান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট-এর কেসিসি প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত

Next Post
আমেরিকান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট-এর কেসিসি প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত

আমেরিকান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট-এর কেসিসি প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের অদূরে এল্লারচর চিংড়ি প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা-তুজ-জোহরা। -- দেশ সংযোগ

সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

4 সপ্তাহ ago

কুয়েটে আইকিউএসি’র উদ্যোগে দিনব্যাপী ফায়ার সেফটি প্রশিক্ষণ

3 মাস ago

মোংলায় মাদ্রাসা শিক্ষকের পথরোধ করে সশস্ত্র হামলা, মারধর ও টাকা ছিনতাই

3 মাস ago
প্রশ্ন উঠেছে- কাশ্মীর কি আরো ভয়াবহ সংঘাতের দিকে, নাকি পূর্ব পাকিস্তানের মত স্বাধীনতার পথে হাটছে?
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর। ছবি সংগৃহিত, দেশ সংযোগ

প্রশ্ন উঠেছে- কাশ্মীর কি আরো ভয়াবহ সংঘাতের দিকে, নাকি পূর্ব পাকিস্তানের মত স্বাধীনতার পথে হাটছে?

3 সপ্তাহ ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নৌবাহিনী সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
  • মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক
  • এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।