বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

নবীন শিক্ষকদের ক্যারিয়ার উন্নয়নে গবেষণার বিকল্প নেই : উপাচার্য

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 11, 2026
in শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
0
নবীন শিক্ষকদের ক্যারিয়ার উন্নয়নে গবেষণার বিকল্প নেই : উপাচার্য
0
SHARES
3
VIEWS

সংশ্লিষ্ট খবর

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খুলনা মহানগর পূজা পরিষদের বিশেষ বর্ধিত সভা
শুক্রবার বেলা ১১টায় জোড়াগেটস্থ প্রেমকানন অঙ্গণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপনের লক্ষ্যে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। -- দেশ সংযোগ

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খুলনা মহানগর পূজা পরিষদের বিশেষ বর্ধিত সভা

আগস্ট 7, 2026
খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শুক্রবার খুলনা সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের দিনব্যাপী বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প পরিচালক মু: বিল্লাল হোসেন খান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক ভিসি ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি অধ্যাপক মুহাম্মদ আলী নকী। -- দেশ সংযোগ

খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট 7, 2026

১১ মে ’২৬ খ্রি. সোমবার

দেশ প্রতিবেদক, খুবি :
খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার (আরআইসি)-এর উদ্যোগে ‘রিসার্চ ফর একাডেমিকস: আর্লি ক্যারিয়ার পার্সপেক্টিভ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণারের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি ইমপ্যাক্টফুল রিসার্চ ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলাই বর্তমান প্রশাসনের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে গবেষণার ক্ষেত্রে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি আনতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপাচার্য বলেন, নবীন শিক্ষকদের ক্যারিয়ার উন্নয়নে গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ক্যারিয়ারের শুরু থেকেই গবেষণামুখী মানসিকতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা ও নৈতিকতা বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে ‘খুলনা ইউনিভার্সিটি স্টাডিজ’ জার্নালকে ইনডেক্সভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে শুরু থেকেই গবেষণামুখী হতে হবে। উচ্চমানের গবেষণাই একজন শিক্ষকের একাডেমিক ও পেশাগত সক্ষমতার ভিত্তি গড়ে তোলে। তাই ক্যারিয়ারের শুরুতে গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি এবং নিয়মিত গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার মানসিকতা তৈরি করা জরুরি। তিনি বলেন, জ্ঞানচর্চা ও নতুন ধারণা সৃষ্টির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে হবে।
রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। স্বাগত বক্তব্য রাখেন আরআইসি’র যুগ্ম পরিচালক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান।
প্রভাষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ফেরদৌসি জাহান ঐশি এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের আব্দুল্লাহ আল নোমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘ডেভেলপিং এ রিসার্চ আইডেন্টিটি এন্ড রিসার্চ এথিকস’, ‘রিসার্চ স্কিলস এন্ড মেথডোলজি’, ‘পাবলিকেশন, ডিসেমিনেশন অ্যান্ড কলাবোরেশন’ এবং ‘রিসার্চ অপরচুনিটিজ এন্ড ফান্ডিং: খুলনা ইউনিভার্সিটি এন্ড বিয়ন্ড’ বিষয়ে পৃথক চারটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।
রিসোর্স পারসন হিসেবে সেশনগুলো উপস্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং আরআইসি’র পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। সেশনগুলোতে গবেষণার নৈতিকতা, গবেষণা দক্ষতা উন্নয়ন, প্রকাশনা কৌশল, গবেষণা সহযোগিতা এবং অর্থায়নের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান এবং আরআইসি’র যুগ্ম পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের প্রভাষকবৃন্দ অংশগ্রহণ করেন।

Tags: বিশ্ববিদ্যালয় সংবাদ
Previous Post

বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

Next Post

ফুলতলায় নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে পটগান অনুষ্ঠিত

Next Post
ফুলতলায় নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে পটগান অনুষ্ঠিত

ফুলতলায় নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে পটগান অনুষ্ঠিত

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

হরমুজে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!

4 মাস ago
অপশক্তির বিরুদ্ধে ছাত্রদলকে  অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে-এ্যাড. মনা

অপশক্তির বিরুদ্ধে ছাত্রদলকে  অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে-এ্যাড. মনা

1 মাস ago
সাতক্ষীরায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা
সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে সিএসও নেটওয়ার্ক, নাগরিক সমাজ ও গণমাধ্যমের অংশগ্রহণে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালায় অংশগ্রহণকারীরা। -- দেশ সংযোগ

সাতক্ষীরায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা

1 মাস ago
হামে আক্রান্তদের ৫-৮ শতাংশের নিউমোনিয়া ও মৃত্যুঝুঁকিতে থাকে
সংবাদ সম্মেলনে হামের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকরা- দেশ সংযোগ

হামে আক্রান্তদের ৫-৮ শতাংশের নিউমোনিয়া ও মৃত্যুঝুঁকিতে থাকে

3 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।