বুধবার, আগস্ট 5, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home রাজনীতি

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ও ছাত্রদলের উপর হামলায় গ্রেফতার ৪৭

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 8, 2026
in রাজনীতি
0
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ও ছাত্রদলের উপর হামলায় গ্রেফতার ৪৭
শুক্রবার নোয়াখালিতে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের মিছিল। দেশ সংযোগ

শুক্রবার নোয়াখালিতে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের মিছিল। দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS
আওয়ামী লীগের অফিস ও বিএনপি কর্মীদের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ

প্রকাশ: ৮ জুন ’২৬ খ্রি. সোমবার

জেষ্ঠ্য প্রতিবেদক :

পুলিশের নাকের ডগায় নোয়াখালীতে বিশাল মিছিল ও সমাবেশ করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। শুক্রবার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্টে ছাত্রলীগের এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের এই কর্মসূচির প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্রদল একই স্থানে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করে। ছাত্রদলের মিছিল ও সমাবেশ শেষে ছাত্রলীগ ও এলাকাবাসী এক হয়ে ছাত্রদলের উপর হামলা করে। সেখানে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময়ে উভয় পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়। তবে ওই দু’দিন নোয়াখালির বাঁধেরহাট বাজার ছিলো ছাত্রলীগ ও এলাকাবাসীর দখলে ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

ক্যাপশন : শুক্রবার নোয়াখালিতে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। — দেশ সংযোগ

সংশ্লিষ্ট খবর

পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দা ইসলাম অমিত। --দেশ সংযোগ

পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

জুলাই 24, 2026
২৪’র পর গুমের পুনরাবৃত্তি হয়েছে মোংলায়, এ ঘটনা বিএনপি’র জন্য কালো অধ্যায় রচিত হলো….হাসনাত আব্দুল্লাহ এমপি

২৪’র পর গুমের পুনরাবৃত্তি হয়েছে মোংলায়, এ ঘটনা বিএনপি’র জন্য কালো অধ্যায় রচিত হলো….হাসনাত আব্দুল্লাহ এমপি

জুলাই 23, 2026

এদিকে নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্টে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল এবং ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ১১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। এ মামলায় ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (৭ জুন) বিকালে মামলার এজাহারভুক্ত ৪৭ জন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ক্যাপশন : নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। — দেশ সংযোগ

পুলিশ জানায়, শুক্রবার (৫ জুন) বিকেলে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম বাবুর নেতৃত্বে বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্ট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিল চলাকালে তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সড়কে ব্যারিকেড দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে জেলা ছাত্রদল পরের দিন শনিবার একই স্থানে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ শেষে ফিরে আসার সময় ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করা হয়।

ক্যাপশন : শুক্রবার নোয়াখালিতে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। — দেশ সংযোগ

এসব ঘটনায় সুধারাম মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলা রুজুর পর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত অভিযান চালিয়ে এজাহারনামীয় ৪৭ জনকে গ্রেফতার করা হয়। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, মামলার তদন্ত ও অপর আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ছাত্রলীগের শুক্রবারের কর্মসূচির প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্রদল একই স্থানে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ শেষে আসার পথে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্লকিয়া গ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠন এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের একটি অফিস ঘর ও বিএনপি কর্মীদের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়। বর্তমানে নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে।

 

Tags: রাজনীতির সংবাদ
Previous Post

মোংলার নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

Next Post

১০০ দিনে ৬০৫ খুন ১৯৬ অপহরণ, নারী শিশু নিযাতন ৩৪৯৬ ও ধর্ষণ ১০২

Next Post
১০০ দিনে ৬০৫ খুন ১৯৬ অপহরণ, নারী শিশু নিযাতন ৩৪৯৬ ও ধর্ষণ ১০২
রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন : সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। --দেশ সংযোগ

১০০ দিনে ৬০৫ খুন ১৯৬ অপহরণ, নারী শিশু নিযাতন ৩৪৯৬ ও ধর্ষণ ১০২

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

কেডিএ’র নতুন সচিব সৈয়দ ফারুক আহম্মদ
কেডিএ’র নতুন সচিব সৈয়দ ফারুক আহম্মদ-- দেশ সংযোগ

কেডিএ’র নতুন সচিব সৈয়দ ফারুক আহম্মদ

1 দিন ago
শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম
শনিবার বাগেরহাট জেলা পরিষদের অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-- দেশ সংযোগ

শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

1 মাস ago
সুন্দরবনে ৬ জেলে জিম্মি : মুক্তিপণ দাবি জলদস্যুদের
সাতক্ষীরায় সুন্দরবনে ৬ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি। দেশ সংযোগ

সুন্দরবনে ৬ জেলে জিম্মি : মুক্তিপণ দাবি জলদস্যুদের

2 মাস ago

এপ্রিলে ১৮৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

3 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নৌবাহিনী সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
  • মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক
  • এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।