শনিবার, জুন 6, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

বাগেরহাটের মোল্লাহাটে স্কুলছাত্রীকে গভীর রাতে প্রতিবেশীর ঘরে পাওয়ার অভিযোগে চাঞ্চল্য

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 1, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
বাগেরহাটের মোল্লাহাটে স্কুলছাত্রীকে গভীর রাতে প্রতিবেশীর ঘরে পাওয়ার অভিযোগে চাঞ্চল্য
বাগেরহাটের মোল্লাহাটে অভিযুক্ত গৌতম সমাদ্দার। দেশ সংযোগ

বাগেরহাটের মোল্লাহাটে অভিযুক্ত গৌতম সমাদ্দার। দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সংশ্লিষ্ট খবর

বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
বীরমুক্তিযোদ্ধা কাজী সিরাজুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শুক্রবার বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতী গ্রামে বাদ জুম্মা গার্ড অব অনার পূর্বক জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। - দেশ সংযোগ

বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জুন 5, 2026
পরিবেশের সুরক্ষায় দায়িত্বশীল না হলে নানা ধরণের ক্ষতির সম্মুখীন হতে হবে—কেসিসি প্রশাসক

পরিবেশের সুরক্ষায় দায়িত্বশীল না হলে নানা ধরণের ক্ষতির সম্মুখীন হতে হবে—কেসিসি প্রশাসক

জুন 5, 2026

প্রকাশ : ০১ জুন ’২৬ খ্রি. সোমবার

দেশ প্রতিবেদক, মোল্লাহাট :

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এক সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে গভীর রাতে প্রতিবেশীর ঘরে পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় গৌতম সমাদ্দার (৪৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শনিবার দিনগত রাত প্রায় ১১টার দিকে উপজেলার দ্বিগঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভিকটিমের পরিবারের দাবি, রাতে ওই স্কুলছাত্রী পড়াশোনা করছিল। একপর্যায়ে সে ওয়াশরুমে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের বাড়ির একটি ঘরে তাকে দেখতে পান বলে অভিযোগ করেন তার স্বজনরা।
ভিকটিমের পিতা জানান, তার স্ত্রী প্রথমে মেয়ের অবস্থান নিশ্চিত হয়ে তাকে ডাকেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। এ সময় উত্তেজিত ভিকটিমের মা অভিযুক্তকে মরধর করেন। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে চলে যান বলেও অভিযোগ করা হয়েছে।
পরদিন রবিবার সকালে স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, বিষয়টি কর্তব্যরত চিকিৎসক পুলিশের নজরে আনেন। পরে শিশুটির মা-বাবা তাকে নিয়ে মোল্লাহাট থানায় যান।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, “শিশুটির মা-বাবা থানায় এসেছিলেন। তবে তারা তখন কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেননি। বিষয়টি সম্পর্কে আরও খোঁজখবর নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়ে তারা বাড়ি ফিরে গেছেন। আর্থিক লেনদেন বা সমঝোতার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। যদি ধর্ষণের মতো অপরাধ সংঘটিত হয়ে থাকে, তাহলে আইন অনুযায়ী তার বিচার হবে এবং এ ধরনের অপরাধের কোনো আপসের সুযোগ নেই।”
এদিকে স্থানীয় অনেকের দাবি, ঘটনাটি নিয়ে এলাকায় বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বৈঠক হয়েছে। তবে অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মামলা না হওয়ায় বিষয়টি নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়েছে। অভিযোগ উঠেছে যে, একটি মহল ঘটনাটি মীমাংসার চেষ্টা করছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল মনে করছে, অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা বলছেন, শিশু ও নারীর প্রতি সহিংসতার অভিযোগের ক্ষেত্রে দ্রুত ও স্বচ্ছ তদন্ত জনমনে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে।
উল্লেখ্য, ঘটনার সময় অভিযুক্ত গৌতম সমাদ্দারের স্ত্রী ও সন্তানরা বাড়িতে ছিলেন না বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tags: আইন শৃংখলাা সংবাদ
Previous Post

খুবিতে ‘বন্ধন’ ও ‘একতা’-এর উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালিত

Next Post

খুবিতে এনটিএ ও ইউট্যাব আয়োজিত শহিদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে পালিত

Next Post
খুবিতে এনটিএ ও ইউট্যাব আয়োজিত শহিদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে পালিত

খুবিতে এনটিএ ও ইউট্যাব আয়োজিত শহিদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে পালিত

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ

1 মাস ago
দিঘলিয়াতে তিনদিনব্যাপী ভূমি সেবা ও ভূমি মেলা  শুরু
মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ৩ দিনব্যাপী ভূমি সেবা ও মেলার উদ্বোধন করেন সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসা সুজন দাস গুপ্ত। দেশ সংযোগ

দিঘলিয়াতে তিনদিনব্যাপী ভূমি সেবা ও ভূমি মেলা  শুরু

2 সপ্তাহ ago
সাতক্ষীরায় রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মতিথি উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য রবীন্দ্র জয়ন্তী উৎসব অনুষ্ঠিত- দেশ সংযোগ

সাতক্ষীরায় রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব

3 সপ্তাহ ago

পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

4 সপ্তাহ ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আগুন সংবাদ আন্তর্জাতিক সম্মেলন সংবাদ ইরান বিশ্বকাপ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ জঙ্গী সংগঠনের সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ দুর্ঘটনার সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নিরাপদ যাত্রা চাই সংবাদ নৌ দুর্ঘটনার সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ পাটকল শ্রমিক আন্দোলন পাট ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন প্রশাসনিক সংবাদ ফায়ার সার্ভিস দিবস ফিচার ফিচার লেখা ফেসবুক থেকে সংগৃহীত সংবাদ বাংলাদেশ বিমান বাহিনীর সংবাদ বিএসটিআই দিবস সংবাদ বিশ্বকাপ ফুটবল সংবাদ ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গন সংবাদ শিক্ষার্থীর কৃতিত্ব সংবাদ শোক সংবাদ শ্রমিক আন্দোলন সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে
  • জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও কর্মীবান্ধব নেতা : এ্যাড. মনা
  • মায়ানমারে সিমেন্ট পাচারকালে ৫ ফিশিং বোটসহ ৫২ জন আটক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে
হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স। দেশ সংযোগ

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

জুন 6, 2026
জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও কর্মীবান্ধব নেতা : এ্যাড. মনা

জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও কর্মীবান্ধব নেতা : এ্যাড. মনা

জুন 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।