বুধবার, আগস্ট 5, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে ভাঙচুর ও লুটপাট : আহত ২

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 31, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে ভাঙচুর ও লুটপাট : আহত ২
শনিবার সকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও লুটপাট হয়। এসময়ে হামলাকারীদের আঘাতে দু’জন আহত হয়। দেশ সংযোগ

শনিবার সকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও লুটপাট হয়। এসময়ে হামলাকারীদের আঘাতে দু’জন আহত হয়। দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

সংশ্লিষ্ট খবর

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

আগস্ট 4, 2026

 

প্রকাশ : ৩১ মে ’২৬ খ্রি. রবিবার

দেশ প্রতিবেদক, মোল্লাহাট :

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার মাতারচর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় হামলার শিকার পরিবারের একজন ও হামলাকারীদের একজনসহ মোট দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
আহত নজরুল মুন্সী (২২), পিতা আহাদ মুন্সী, বর্তমানে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া হামলাকারীদের লক্ষ্যভ্রষ্ট আঘাতে জাফর শেখ (৪২) নামে তাদেরই একজন আহত হয়েছেন বলে জানা গেলেও তিনি কোথায় চিকিৎসা নিচ্ছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, মাতারচর গ্রামের আইয়ুব মুন্সী পরিবারের সঙ্গে একই এলাকার নজির শেখ ও সুলতান শেখের নেতৃত্বাধীন একটি পক্ষের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
অভিযোগ অনুযায়ী, গত ৯ মে আইয়ুব মুন্সীর এক ভাতিজার ওপর হামলার ঘটনা ঘটলেও পরে তা মীমাংসা হয়। তবে শনিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল লোক নজরুল মুন্সীকে চিংড়িঘের থেকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি নিজ বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় আহাদ মুন্সী ও আইয়ুব মুন্সীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, আহাদ মুন্সীর বাড়ি থেকে নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণালংকার এবং আইয়ুব মুন্সীর বাড়ি থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আত্তাপ শেখ ঘটনাস্থলে উপস্থিত হন বলে জানা গেছে।
বিচার দাবিতে ভুক্তভোগীদের বক্তব্য
আহাদ মুন্সী বলেন, “আমার ছেলে নজরুলকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
আহাদের স্ত্রী রুমা বেগম বলেন, “হামলার সময় আমরা চরম আতঙ্কের মধ্যে ছিলাম। আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে ক্ষয়ক্ষতির যথাযথ বিচার চাই।”
আইয়ুব মুন্সীর স্ত্রী খালেদা খাতুন বলেন, “বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আমরা অসহায় হয়ে পড়েছি। প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”
আইয়ুব মুন্সীর ছেলে সাজ্জাদুল মুন্সী বলেন, “পরিকল্পিতভাবে আমাদের পরিবারকে টার্গেট করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।”
পুত্রবধূ দুলি বলেন, “আমরা নারী ও শিশুদের নিয়ে ভয়ে দিন কাটাচ্ছি। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে।”
পাপিয়া বলেন, “আমাদের পরিবারের সদস্যদের ওপর হামলা ও সম্পদের ক্ষতি হয়েছে। প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত এবং বিচার চাই।”
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আত্তাপ শেখ বলেন, “ঘটনার সময় আমি সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।”
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Tags: আইন শৃংখলাা সংবাদ
Previous Post

মোরেলগঞ্জে পণ্য বাকিতে না দেওয়ায় দোকানে হামলা, আহত ৪

Next Post

বাস-অটোরিকশা সংঘর্ষ : মা মেয়েসহ নিহত ৩, বাবা হাসপাতালে

Next Post
বাস-অটোরিকশা সংঘর্ষ : মা মেয়েসহ নিহত ৩, বাবা হাসপাতালে
রবিবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনায় বাস-অটোরিকসা সংঘর্ষ ক্ষতিগ্রস্ত অটোরিকসা। দেশ সংযোগ

বাস-অটোরিকশা সংঘর্ষ : মা মেয়েসহ নিহত ৩, বাবা হাসপাতালে

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

খুলনা সার্কিট হাউজ মাঠ পরিদর্শনে কেসিসি প্রশাসক : নামাজ ৭টায়
ঈদ জামাতের মাঠ প্রস্তুত। মঙ্গলবার মাঠ পরিদর্শন করলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত, র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহম্মেদ। দেশ সংযোগ

খুলনা সার্কিট হাউজ মাঠ পরিদর্শনে কেসিসি প্রশাসক : নামাজ ৭টায়

2 মাস ago
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার
মাদারীপুরে বেড়াতে এসে স্বামী স্ত্রী শিশু সন্তানসহ একই পরিবারের ৩ সদস্য হত্যা। দেশ সংযোগ

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

3 মাস ago
ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বেনাপোলে আটক
ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহরিয়ার করিমকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশ সংযোগ

ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বেনাপোলে আটক

4 সপ্তাহ ago
মোল্লাহাটে প্রতিবেশীর সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ

মোল্লাহাটে প্রতিবেশীর সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ

1 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নৌবাহিনী সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
  • মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক
  • এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।