বুধবার, আগস্ট 26, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী মোদীকে কিলার বললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প !

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 19, 2026
in আন্তর্জাতিক
0
ভারতের প্রধানমন্ত্রী মোদীকে কিলার বললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প !
জি-৭ সম্মেলনে সাইড লাইনে বসে একান্ত বৈঠক কালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি সংগৃহিত। -- দেশ সংযোগ

জি-৭ সম্মেলনে সাইড লাইনে বসে একান্ত বৈঠক কালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি সংগৃহিত। -- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ১৯ জুন ’২৬ খ্রি. শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক :

দেখতে দেবদূতের মত, আচরণেও ভদ্র, কিন্তু বাস্তবে তিনি একজন টোটাল কিলার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সম্প্রতি এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ? ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে বৈঠকে মোদীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন মোদীকে দেখতে অত্যন্ত ভদ্র শান্ত এবং দেবদূতের মত মনে হলেও বাস্তবে তিনি একজন টোটাল কিলার। তবে ট্রাম্প এই শব্দ ব্যবহার করেছেন রূপক অর্থে। মূলত: মোদীর কঠোর নেতৃত্ব, রাজনৈতিক দৃঢ়তা এবং দর কষাকষির সক্ষমতার প্রসংশা করতেই এমন মন্তব্য করেছেন তিনি। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে জি-৭ সম্মেলনের এক দ্বিপক্ষীয় বৈঠকে মোদীকে নিয়ে প্রকাশ্যে প্রসংশা করেন ট্রাম্প। তিনি বলেন,পৃথিবীতে খুব কম মানুষই আছেন যাদের চেহারা শান্ত ও ভদ্র দেখায়, অথচ সিদ্ধান্ত গ্রহণে তারা খুবই কঠোর হতে পারেন। ট্রাম্পের ভাষায়, “মোদীকে দেখতে একজন দেবদূতের মত লাগলেও তিনি বাস্তবে একজন শক্তিশালী ও কাযকর নেতা। বৈঠকে ট্রাম্প আরো বলেন, তিনি প্রেসিডেন্ট থাকা পযন্ত ভারত হোয়াইট হাউজে একজন প্রকৃত বন্ধুকে পাবে। উপস্থিত সবারই ভারতের প্রতি ভালোবাসা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে মোদীকে ভদ্র কিন্তু কঠোর আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তিনি একজন দক্ষ দরকষাকষিকারী এবং ভারতীয় জনগণের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান নেন। দু’দেশের সম্পর্ক নিয়েও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, ভারত ও যুক্তরাষ্ট্র বর্তমানে বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন মাত্রায় পাচ্ছে। ট্রাম্প বলেন, মোদী দীর্ঘ দিনের বন্ধু এবং তাদের ব্যক্তিগত সম্পর্ক সব সময়ই ইতিবাচক ছিলো। পাশাপাশি ভারতের বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকান্ডের প্রসংশাও করেন তিনি।

অন্যদিকে বৈঠকে নরেন্দ্র মোদীও ট্রাম্পের প্রসংশা করেন। বিশেষ করে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের কথাও উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলের নতুন করে শান্তি ও স্থিতিশীলতার আশা তৈরী হয়েছে। পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে অবাধ নৌ-চলাচলের নিশ্চিত করা প্রয়োজনীয়তার উপরও জোর দেন ভারতের প্রধানমন্ত্রী। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরী করেছে। কারণ টোটাল কিলার শব্দটি সাধারণত’ নেতিবাচক অর্থ বহন করলেও ট্রাম্প সেটিকে ব্যবহার করেছেন একজন কঠোর, কাযকর এবং সফল রাজনৈতিক নেতার প্রসংশা হিসেবে। ফলে জি-৭ সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনা বাইরে ট্রাম্প মোদী সম্পর্কের ব্যক্তিগত ঘনিষ্টতাও নতুন করে আলোচনায় উঠে এসেছে।

 

সংশ্লিষ্ট খবর

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ছবি- সংগৃহীত, দেশ সংযোগ

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই 18, 2026
প্রশ্ন উঠেছে- কাশ্মীর কি আরো ভয়াবহ সংঘাতের দিকে, নাকি পূর্ব পাকিস্তানের মত স্বাধীনতার পথে হাটছে?
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর। ছবি সংগৃহিত, দেশ সংযোগ

প্রশ্ন উঠেছে- কাশ্মীর কি আরো ভয়াবহ সংঘাতের দিকে, নাকি পূর্ব পাকিস্তানের মত স্বাধীনতার পথে হাটছে?

জুলাই 17, 2026
Tags: আন্তর্জাতিক সংবাদ
Previous Post

নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা

Next Post

ফাঁসির ১৫ ঘন্টা আগে সন্তানের হত্যাকারীকে ক্ষমা করে দিলেন পিতা

Next Post
ফাঁসির ১৫ ঘন্টা আগে সন্তানের হত্যাকারীকে ক্ষমা করে দিলেন পিতা
সৌদি আরবে নিহতের পিতা শেখ ইয়াহিয়া বিন গাউস আল বসরীর পায়ে আবেগাপ্লুত হয়ে পায়ে চুম্বন করছেন হত্যাকারীর মা ও ভায়েরা। ছবি সংগৃহিত-- দেশ সংযোগ

ফাঁসির ১৫ ঘন্টা আগে সন্তানের হত্যাকারীকে ক্ষমা করে দিলেন পিতা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

খুলনার রূপসায় অস্ত্রসহ গ্রেফতার – ১
শুক্রবার রাত সাড়ে ১০টায় খুলনার রূপসা উপজেলার জয়পুর এলাকা থেকে সুলতান মাহমুদ বাপ্পা নামে এক যুবককে বিদেশী পিস্তল ও ম্যাগজিন সহ গ্রেফতার করে পুলিশ। -- দেশ সংযোগ

খুলনার রূপসায় অস্ত্রসহ গ্রেফতার – ১

2 মাস ago
আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের জন্য শনিবার স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ), স্বাস্থ্য অধিদপ্তর এবং আদ-দ্বীন হাসপতালের পরিচালকের কাছে নোটিশ পাঠিছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। দেশ সংযোগ

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

3 মাস ago
শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম
শনিবার বাগেরহাট জেলা পরিষদের অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-- দেশ সংযোগ

শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে – প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

2 মাস ago
মুরগীর ফিড কারখানা নয়; ক্রিসেন্ট জুট মিলকে পাট কল হিসেবে চালু করতে হবে – মানববন্ধনে বক্তরা
শুক্রবার (৭ আগষ্ট) বিকেল ৫ টায় ক্রিসেন্ট জুট মিলের প্রধান ফটকের সামনে ফিড কারখানা চালু করার প্রতিবাদে এবং ক্রিসেন্ট জুট মিলকে পাট কল হিসেবে চালুর দাবিতে মানববন্ধন। -- দেশ সংযোগ

মুরগীর ফিড কারখানা নয়; ক্রিসেন্ট জুট মিলকে পাট কল হিসেবে চালু করতে হবে – মানববন্ধনে বক্তরা

3 সপ্তাহ ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।