সোমবার, জুলাই 13, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

ভোক্তাদের না ঠকিয়ে সঠিক ওজন ও পরিমাপে পণ্য বিক্রয় করে ব্যবসা পরিচালনা করতে হবে- খুলনা বিভাগীয় কমিশনার

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 20, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
ভোক্তাদের না ঠকিয়ে সঠিক ওজন ও পরিমাপে পণ্য বিক্রয় করে ব্যবসা পরিচালনা করতে হবে- খুলনা বিভাগীয় কমিশনার
0
SHARES
0
VIEWS

প্রকাশ : ২০ মে ’২৬ খ্রি. বৃহস্পতিবার

দেশ প্রতিবেদক :

বিশ্ব মেট্রোলজি দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, খুলনার সম্মেলনকক্ষে মোঃ লুৎফর রহমান, উপপরিচালক ও অফিস প্রধান, বিএসটিআই, খুলনার সভাপতিত্বে ২০ মে ২০২৬ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), খুলনা; মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল), খুলনা; ইরুফা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক, খুলনা এবং এম নাজমুল আজম ডেভিড, সাধারণ সম্পাদক, ক্যাব, খুলনা অংশগ্রহণ করেন।

এ বছর বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য হলো ‘Metrology Building Trust in Policy’ অর্থাৎ ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’।

সভায় খুলনা বিএসটিআই’র উপপরিচালক ও অফিস প্রধান স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে বিএসটিআই’র সার্বিক কর্মকান্ড তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, খুলনা কার্যালয়ে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে, ফলে এ অঞ্চলের সেবা গ্রহীতাদের দ্রুততম সেবা প্রদানে বিএসটিআইর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া তিনি বিএসটিআই বিভাগীয় অফিস খুলনা কর্তৃক ২০২৫-২০২৬ অর্থবছরে সম্পাদিত কার্যক্রমের বিবরণী তুলে ধরেন।

সংশ্লিষ্ট খবর

নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক
নগরীতে জলাবদ্ধতা নিরশনে সিটি কর্পোরেশনের জরুরি সভায় সভাপতিত্ব করেন সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক

জুলাই 12, 2026
পরিকল্পিত ও টেকসই খুলনা বিনির্মাণের মূল চাবিকাঠি হল জনগণের অংশীদারিত্ব
 শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে “আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন, কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনা। -- দেশ সংযোগ

পরিকল্পিত ও টেকসই খুলনা বিনির্মাণের মূল চাবিকাঠি হল জনগণের অংশীদারিত্ব

জুলাই 12, 2026

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ বছর বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ‘Metrology Building Trust in Policy’ অর্থাৎ ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ নির্ধারণ অত্যন্ত যুগোপযোগী হয়েছে। তিনি তার বক্তব্যে সমাজের বিভিন্ন স্তরে পরিমাপ বিজ্ঞান তথা মেট্রোলজির গুরুত্ত্ব ‍ও তাৎপর্য তুলে ধরেন এবং সকল ব্যবসায়ীর উদ্দেশ্যে সঠিক ওজন ও পরিমাপে পণ্য বিক্রয় করার জন্য তথা ভোক্তাসাধারণকে না ঠকিয়ে ব্যবসা পরিচালনার জন্য আহবান জানান।

 বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে, দৈনন্দিন জীবনে, শিল্প, কৃষি, চিকিৎসা তথা জীবনের সকল ক্ষেত্রে ওজন ও পরিমাপের গুরুত্ব তুলে ধরেন। তারা বিএসটিআই’র কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন সেইসাথে ভোক্তার সন্তুষ্টি অর্জনে আরো সচেষ্ট হওয়ার আহ্বান জানান। অতিরিক্ত জেলা প্রশাসক তাঁর বক্তব্যে পণ্যের ওজন ও পরিমাপ নিয়ে বাস্তব অভিজ্ঞতার উপর আলোচনা করেন এবং ওজন ও পরিমাপ মানদন্ড সম্পর্কিত আইন মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান জানান।

আলোচনা সভায় পেট্রোল পাম্প মালিকগণ, শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tags: বিএসটিআই দিবস সংবাদ
Previous Post

মোংলায় সরকারি রাস্তা নির্মাণে বাঁধা, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Next Post

ফায়ার সার্ভিস শুধু অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণেই নয়, যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে থাকে-ইউএনও

Next Post
ফায়ার সার্ভিস শুধু অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণেই নয়, যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে থাকে-ইউএনও
বৃহস্পতিবার ফায়ার সার্ভিস এ্যাণ্ড সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা করছেন মোল্লাহাট উপজেলা ফায়ার সার্ভিস। দেশ সংযোগ

ফায়ার সার্ভিস শুধু অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণেই নয়, যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে থাকে-ইউএনও

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

বাগেরহাটে বিশুদ্ধ পানি সংকটে ৬৫ শতাংশ মানুষের স্বাস্থ্য ঝুঁকির মুখে
বাগেরহাটে বিশুদ্ধ পানি সংকটে জনজীবন ঝুঁকির মুখে। ফলে জীবন বাঁচাতে খাল-নদী-বিল পার হয়ে বিশুদ্ধ পানি আহরণ করতে হয় গৃহবধুদের। ছবি- মনিরুল হক, দেশ সংযোগ।

বাগেরহাটে বিশুদ্ধ পানি সংকটে ৬৫ শতাংশ মানুষের স্বাস্থ্য ঝুঁকির মুখে

2 মাস ago
সাফের সেমিফাইনালে বাংলাদেশ
গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মারিয়া মান্দার দল। ছবি সংগৃহিত। দেশ সংযোগ

সাফের সেমিফাইনালে বাংলাদেশ

2 মাস ago
সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু
সোমবার সন্ত্রাস বিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। -- দেশ সংযোগ

সন্ত্রাসী কর্মকান্ড রুখতে সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সজাগ থাকতে হবে – মন্টু

3 সপ্তাহ ago

রেডিয়েন্ট গ্রুপের অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে খালিশপুরে পাটকল শ্রমিকদের অবস্থান কর্মসূচি

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আগুন সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কারাবন্দিদের হস্তান্তর কৃষি ও অর্থনীতি কৃষি সংবাদ ক্রীড়াঙ্গন জঙ্গী সংগঠনের সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ শোক দিবস সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের
  • নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক
  • পরিকল্পিত ও টেকসই খুলনা বিনির্মাণের মূল চাবিকাঠি হল জনগণের অংশীদারিত্ব

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের
খুলনা জামায়াতে ইসলামীর প্রতিবাদ ও নিন্দা।

কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

জুলাই 12, 2026
নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক
নগরীতে জলাবদ্ধতা নিরশনে সিটি কর্পোরেশনের জরুরি সভায় সভাপতিত্ব করেন সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক

জুলাই 12, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।