প্রকাশ : ০৭ আগস্ট ’২৬ খ্রি.
সূত্র : প্রসান্ত কুন্ডু পূ.পরি.
দেশ প্রতিবেদক : :
বিগত সরকার কতৃর্ক ক্রিসেনট জুট মিল লীজ নেয়া মাহাবুব এন্ড কোং পাট কল চালু না করে, ফিড কারখানা চালু করার প্রতিবাদে খালিশপুরে ক্রিসেন্ট জুট মিল গেটে সিবিএ-ননসিবিএ ও কারখানা কমিটির নেতৃবৃন্দের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷
শুক্রবার (৭ আগষ্ট) বিকেল ৫ টায় ক্রিসেন্ট জুট মিলের প্রধান ফটকের সামনে খালিশপুর আঞ্চলিক শ্রমিক দলের আহবায়ক আবু দাউদ দীন মোহাম্মদ মৃধা-এর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খালিশপুর থানা বিএনপি সভাপতি এ্যাডঃ মোহাম্মদ আলী বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোঃ খালিশপুর থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক বিপ্লবউর রহমান কুদ্দুস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ আবুল কালাম জিয়া।
পাটকল শ্রমিক দলের প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ কর্মচারী ইউনিয়ন এর সাধারন সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, ১০নং ওয়ার্ড’র সাবেক কাউন্সিলর মোঃ ফারুক হিলটন, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহিদুর রহমান, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল, সাধারন সমপাদক মোঃ সবুজ হাং, খুলনা সিএসডি’র শ্রমিক দল নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ রেজাউল ইসলাম, খালিশপুর জুট মিলস সিবিএ নেতা মোঃ ইউসুফ শিকদার, মোঃ মনির হোসেন, রিকশা ভ্যান শ্রমিক দলের মোঃ মালেক ও মনির হোসেন, ক্রিসেনট সিবিএর সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ, খালিশপুর আঞ্চলিক শ্রমিক দলের মোঃ আঃ রাজজাক তালুকদার, মোঃ সাইদুল ইসলা, মোঃ সেলিম প্রমুখ।
এসময় বক্তারা অনতিবিলম্বে মুরগী এর ফিড কারখানা চালু বন্ধ করে ক্রিসেন্ট জুট মিল কে পাট কল হিসাবে চালু করতে হবে এবং ক্রিসেন্ট জুট মিলের জি এম কে প্রত্যার করতে হবে বলে দাবি জানান।









