সোমবার, জুলাই 13, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

মোংলায় মাদ্রাসা শিক্ষকের পথরোধ করে সশস্ত্র হামলা, মারধর ও টাকা ছিনতাই

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 11, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
0
SHARES
0
VIEWS

১১ মে ’২৬ খ্রি. সোমবার

আবু হোসেন সুমন, মোংলা :

মোংলায় প্রকাশ্যে এক মাদ্রাসা শিক্ষকের উপর নৃশংসভাবে সশস্ত্র হামলা চালিয়ে মারপিট এবং নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় একদল চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে। গত ৮ মে রাতে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ওই ভুক্তভোগী শিক্ষক মুহাম্মদ রিয়াজুল ইসলাম (৪৭) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি মোংলা পৌর শহরের ইসলামপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় মালগাজী কোরবান আলী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক। ঘটনার পরের দিন ৯ মে ভুক্তভোগী শিক্ষক বাদী হয়ে মোংলা থানায় নির্দিষ্ট নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫–৭ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু অভিযোগের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা রেকর্ড করা হয়নি। পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে দক্ষিণ মালগাজী এলাকার খালিদ মাহমুদ সোহাগ (৪৫) জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ওই শিক্ষকের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। গত ৮ মে রাত ৮টার দিকে শিক্ষক রিয়াজুল ইসলাম স্থানীয় রশিদ তালুকদারের চায়ের দোকানের সামনে দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, লোহার রড ও হাতুড়ি নিয়ে সন্ত্রাসীরা তার পথরোধ করে। পরে সন্ত্রাসীরা তাকে ঘিরে ধরে এলোপাথাড়ি মারধর শুরু করে। কিল–ঘুষি ও লাঠির আঘাতে তার মাথা, বুক এবং পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়। একপর্যায়ে খালিদ মাহমুদ সোহাগ ওই শিক্ষকের পাঞ্জাবির পকেট থেকে জোরপূর্বক নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। যাওয়ার সময় সন্ত্রাসীরা হুমকি দিয়ে বলে যে, আগামী ৭ দিনের মধ্যে দাবিকৃত বাকি টাকা পরিশোধ না করলে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে।

সংশ্লিষ্ট খবর

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

জুলাই 13, 2026
কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

জুলাই 13, 2026

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, আহত শিক্ষকের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

ভুক্তভোগী আহত মাদ্রসা শিক্ষক রিয়াজুল ইসলাম বলেন, আমি একজন শিক্ষক। স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। টাকা না দেওয়ায় তারা আমাকে হত্যার চেষ্টা চালিয়েছে। এখন আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

 

এদিকে হামলা, মারধর ও চাঁদাবাজির বিষয়ে নিজের সম্পৃক্তার কথা অস্বীকার করে অভিযুক্ত খালিদ মাহমুদ সোহাগ বলেন, ওই শিক্ষক তার প্রতিবেশীর কিছু জায়গা জবর দখল করে রেখেছেন। ভুক্তভোগী এ ব্যাপারে তাকে বিষয়টি দেখার অনুরোধ করে। এ কারণে জায়গা দখলের বিষয়টি জিজ্ঞাস করলে ওই শিক্ষক উত্তেজিত হয়ে তার উপর চড়াও হয়। এ সময় কথাকাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনা এতটুকু। এনিয়ে সে এখন নানা অপপ্রচার চালাচ্ছে।

 

এই বিষয়ে পুলিশের মোংলা–রামপাল সার্কেলের এএসপি মোঃ রেফাতুল ইসলাম বলেন, থানায় জমা দেয়া অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। থানার ওসিকে তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। এলাকায় শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে। #

 

 

Previous Post

পরিকল্পনা প্রতিমন্ত্রীর সাথে কেসিসি’র প্রশাসকের সাক্ষাৎ

Next Post

বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

Next Post
বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

মোংলায় মাদ্রাসা শিক্ষকের পথরোধ করে সশস্ত্র হামলা, মারধর ও টাকা ছিনতাই

2 মাস ago
খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে একযোগে কাজ করতে হবে- কেডিএ চেয়ারম্যান
খুলনা ডায়াবেটিকস হাসপাতাল থেকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনাকে অভিনন্দন জানান। == দেশ সংযোগ

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে একযোগে কাজ করতে হবে- কেডিএ চেয়ারম্যান

3 সপ্তাহ ago
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত। ছবি পিআইডি থেকে সংগৃহিত। দেশ সংযোগ

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

2 মাস ago
খুবিতে ফসলের পোকা ও রোগ শনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ

খুবিতে ফসলের পোকা ও রোগ শনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ

4 সপ্তাহ ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আগুন সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কারাবন্দিদের হস্তান্তর কৃষি ও অর্থনীতি কৃষি সংবাদ ক্রীড়াঙ্গন জঙ্গী সংগঠনের সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ শোক দিবস সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড
  • কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের
  • কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

জুলাই 13, 2026
কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

জুলাই 13, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।