রবিবার, অক্টোবর 4, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

মোল্লাহাটে গোয়ালঘরে আগুন ও তিন গরু নিখোঁজের অভিযোগ, পাল্টা ষড়যন্ত্রের দাবি

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 18, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
মোল্লাহাটে গোয়ালঘরে আগুন ও তিন গরু নিখোঁজের অভিযোগ, পাল্টা ষড়যন্ত্রের দাবি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গোয়ালঘরে আগুন, ৩ গরু নিখোঁজ। --দেশ সংযোগ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গোয়ালঘরে আগুন, ৩ গরু নিখোঁজ। --দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ১৮ জুলাই ‘২৬ খ্রি. শনিবার

সূত্র : এম এম মফিজুর রহমান

দেশ প্রতিবেদক, মোল্লাহাট : :

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় একটি নাশকতা মামলাকে কেন্দ্র করে বাদী পক্ষের বিরুদ্ধে প্রতিপক্ষের গোয়ালঘরে আগুন দেওয়া এবং তিনটি গরু নিখোঁজের অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে এটিকে নিজেদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার ষড়যন্ত্র বলে দাবি করেছে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার সরসপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন গোয়ালঘরের মালিকপক্ষ।

সংশ্লিষ্ট খবর

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান। -- দেশ সংযোগ

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আগস্ট 8, 2026

ভুক্তভোগী পরিবারের গৃহবধূ তানজিলা (২৩) জানান, তার স্বামী হাকিম শেখ, শ্বশুর বাবলু শেখসহ পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন এবং গ্রামের ৩০-৩৫ জনের বিরুদ্ধে প্রতিবেশী আব্দুল আলী মোল্লার ছেলে তরিকুল ইসলাম মোল্লা সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছেন। মামলার পর থেকে পরিবারের সব পুরুষ সদস্য পলাতক থাকায় তিনি একাই বাড়িতে ছিলেন।

তার অভিযোগ, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে কুকুরের ডাকে ঘুম ভেঙে তিনি দেখতে পান মামলার বাদী তরিকুল ইসলাম মোল্লা ও তার ভাই আকবরসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন তাদের গোয়ালঘরে আগুন দিচ্ছেন। বিষয়টি টের পেয়ে চিৎকার করলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পাশের বাড়ির লোকজনকে ডেকে এনে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর গোয়ালঘরে থাকা একটি গাভী, একটি বকনা বাছুর ও একটি এঁড়ে (ষাঁড়) বাছুরকে খুঁজে পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন।

প্রতিবেশী আলামীন শেখ বলেন, “চাচাতো ভাইয়ের স্ত্রী আমাকে ডেকে গোয়ালঘরে আগুন লাগার কথা জানান। আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে উঠানে থাকা দুটি বালতির পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তরিকুল ইসলাম মোল্লা বলেন, “কিছুদিন আগে আমাদের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলার ঘটনায় আমি সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছি। ওই মামলার আসামিরাই নিজেদের গোয়ালঘরের মশারিতে আগুন দিয়ে এবং গরুগুলো অন্যত্র সরিয়ে রেখে আমার ও আমার স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার ষড়যন্ত্র করছে। আমি এ ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Previous Post

এইচএসসি-পরবর্তী পথচলা: স্বপ্নের বিশ্ববিদ্যালয় ও জীবনের প্রস্তুতি

Next Post

জুলাই শহিদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে  – খুবিতে বক্তরা

Next Post
জুলাই শহিদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে  – খুবিতে বক্তরা
ক্যাপশন : জুলাই আন্দোলনে শহিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের ’১৯ ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ-এর দ্বিতীয় শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ। -- দেশ সংযোগ

জুলাই শহিদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে  - খুবিতে বক্তরা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র মৃত্যুবার্ষিকী রবিবার
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র মৃত্যুবার্ষিকী রবিবার

4 মাস ago
ভোমরার বৈচনায় দুই সন্তানের জননীর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন
ভোমরার বৈচনায় দুই সন্তানের জননীর মৃত্যু। দেশ সংযোগ

ভোমরার বৈচনায় দুই সন্তানের জননীর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন

4 মাস ago
খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শুক্রবার খুলনা সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের দিনব্যাপী বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প পরিচালক মু: বিল্লাল হোসেন খান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক ভিসি ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি অধ্যাপক মুহাম্মদ আলী নকী। -- দেশ সংযোগ

খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

2 মাস ago
মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়ায় চট্টগ্রাম থেকে তেলবাহি ট্যাংকার ফেরত
প্রায় ৪৫ হাজার টন ধারণ ক্ষমতার হংকং ভিত্তিক এভারসাইন লিমিটেডের “ন্যামেই” নামের এই জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়ায় চট্টগ্রাম থেকে ফেরত পাঠানো হচ্ছে। -- দেশ সংযোগ

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়ায় চট্টগ্রাম থেকে তেলবাহি ট্যাংকার ফেরত

4 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।