প্রকাশ : ০৮ জুন ’২৬ খ্রি. সোমবার
দেশ প্রতিবেদক, বেনাপোল :
যশোরের শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিডি নিউজ ২৪ ডট কম এর বেনাপোল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ কে সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার আটকের প্রতিবাদে ও মুক্তির দাবিতে শার্শা থানার সামনে অবস্থান নিয়েছেন গন মাধ্যম কর্মিরা। নিঃস্বার্থ মুক্তি চান তারা।
বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহবুব জানান, সোমবার গভীর রাতে যশোরের শার্শা জামতলা নিজবাড়ী থেকে সু নির্দিস্ট কোন অভিযোগ ছাড়াই যশোর ডিবি পরিচয়ে গ্রেফতার করা হয় সিনিয়র সাংবাদিক আসাদকে। সিসি ক্যামেরা খুলে নিয়ে যাওয়া হয়। বেদম মারপিট করে আহত করা হয় সাংবাদিকের ভাগ্নে কলেজ পড়ুয়া শিক্ষার্থী তরঙ্গ কে। পরে পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে ভাগ্নে কে।
সাংবাদিককে আটকের প্রতিবাদে সোমবার সকাল থেকে থানার সামনে অবস্থান নিয়েছে বিভিন্ন এলাকার সাংবাদিকরা। নিঃস্বার্থ মুক্তি চান তারা। থানায় আটক রাখা হয়েছে তাকে।
সাংবাদিক জামাল হোসেন ও মনির হোসেন জানান নির্বাচিত সরকারের সময় একজন সিনিয়র সাংবাদিককে এভাবে হয়রানিমূলক আটক সাধিন সাংবাদিকতার উপর হস্তক্ষেপ। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। তার মুক্তির দাবী জানান তারা।
আটক আসাদ বলেন, ২০২৩ সাল থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে এসেছেন।








