প্রকাশ : ২৫ জুন ২৬ খ্রি. বৃহস্পতিবার
দেশ প্রতিবেদক ::
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা কৃষ্ণা লাল সরকার ২৫ জুন বৃহস্পতিবার দুপুর বেলা রেল বাজার সুইপার কলোনির মাদক ব্যবসায়ী চিহ্নিত সন্ত্রাসী রাজু ও তার বাহিনী কর্তৃক গুরুতর আহত হয়ে যশোর সদর হাসপাতালের চতুর্থ তালার ১৩ নং ওয়াডের ২২নং বেডে চিকিৎসাধীন আছে। তার ওপর হামলায় আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাস ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। তার মাথায় আঘাত করায় ৫টি সেলাই দেওয়া হয়েছে।







