বুধবার, আগস্ট 5, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সাংবিধানিক ও আইনি সংস্কারের মাধ্যমে মানবাধিকার সুরক্ষা ও পুনরাবৃত্তি রোধে গুরুত্বারোপ

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 22, 2026
in শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
0
সাংবিধানিক ও আইনি সংস্কারের মাধ্যমে মানবাধিকার সুরক্ষা ও পুনরাবৃত্তি রোধে গুরুত্বারোপ
বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্রিন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারেরর কাযালয় বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ। -- দেশ সংযোগ

বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্রিন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারেরর কাযালয় বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ। -- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ২২ জুলাই ’২৬ খ্রি. বুধবার

সূত্র : জনসংযোগ  বিভাগ, খুবি

দেশ প্রতিবেদক, খুবি  : :

 

 

সংশ্লিষ্ট খবর

খুবিতে ছাত্রী হলে গোপনে ভিডিও, জড়িত ক্যানটিনকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে গোপনে ভিডিও ধারণকারী ক্যান্টিনবয়কে হাতেনাতে ধরে ছাত্রীদের গণধোলাই। -- দেশ সংযোগ

খুবিতে ছাত্রী হলে গোপনে ভিডিও, জড়িত ক্যানটিনকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

জুলাই 24, 2026
খুবির এফএমআরটি ডিসিপ্লিনের হ্যাচারিতে উৎপাদিত দেশীয় মাছের পোনা অবমুক্ত
সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ্এফএমআরটি ডিসিপ্লিনের হ্যাচারিতে উৎপাদিক দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। -- দেশ সংযোাগ

খুবির এফএমআরটি ডিসিপ্লিনের হ্যাচারিতে উৎপাদিত দেশীয় মাছের পোনা অবমুক্ত

জুলাই 20, 2026

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বাংলাদেশের যৌথ উদ্যোগে ২২ জুলাই (বুধবার) “Constitutional and Legal Reforms as Guarantees of Non-Recurrence in Transitional Justice” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সকাল ১০.৩০ মিনিটে সেমিনারের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন আইন ডিসিপ্লিনের প্রধান পুনম চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান। উদ্বোধনী বক্তব্য রাখেন ওএইচসিএইচআর বাংলাদেশের মানবাধিকার কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন আইন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেমিনারের কী-নোট স্পিকার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক এবং অন্তর্বর্তী সরকারের দুর্নীতি দমন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশ এখন বিশাল সম্ভাবনার জায়গা। সেই সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে চব্বিশের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর। দেশে যখনই কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তখনই তরুণরা প্রতিরোধে এগিয়ে এসেছে। তরুণ শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে দেশ সঠিক পথের দিকে ফিরে এসেছে। বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনেই তরুণরা অগ্রণী ভূমিকা রেখেছে। দেশের নাগরিকরাই সকল ক্ষমতার উৎস। তাদের কাছেই রাষ্ট্রীয় ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

আরও বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের সদস্য, লেখক ও গবেষক ফিরোজ আহমেদ। তিনি বলেন, জাতিগঠনে বিশ্ববিদ্যালয়গুলো ঐতিহাসিক ভূমিকা রাখে। অঙ্ফোর্ড, হার্ভার্ডসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজ নিজ জাতিকে উন্নত ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই মুখ্য দায়িত্ব পালন করতে হবে, যার উজ্জ্বল দৃষ্টান্ত চব্বিশের গণঅভ্যুত্থানে দেখা গেছে।

সেমিনারে বক্তারা বলেন, অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন প্রতিষ্ঠা, সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার এবং জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বাংলাদেশের বাস্তবতার সমন্বয়ে কার্যকর সংস্কার উদ্যোগ গ্রহণ সময়ের দাবি।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সেমিনারে “Guarantees of Non-Recurrence in Transitional Justice in Bangladesh” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি দমন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. ইফতেখারুজ্জামান। তিনি “Corruption and Anti-corruption in Bangladesh: Opportunities and Challenges of Enduring Legal and Institutional Change” বিষয়ে আলোচনা করেন।

অপর কী-নোট সেশনে “Preparing the Legal Framework for National HealinI” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের সদস্য, লেখক ও গবেষক ফিরোজ আহমেদ।

সেমিনারের প্রথম সেশনে “International & Comparative Standards on Non-Recurrence” বিষয়ে আলোচনা করেন ওএইচসিএইচআর বাংলাদেশের সহকারী মানবাধিকার কর্মকর্তা সাইমা করিম শানন। এতে দক্ষিণ আফ্রিকা, নেপাল, কলম্বিয়া ও তিউনিসিয়ার অভিজ্ঞতার আলোকে ট্রানজিশনাল জাস্টিসে পুনরাবৃত্তি রোধে জাতিসংঘের মানদণ্ড ও আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলে ধরা হয়।

সেমিনারে “Youth, Justice and Institutional Reform” বিষয়ক ইন্টারঅ্যাকটিভ স্টুডেন্ট ডায়ালগে শিক্ষার্থীরা বিচারব্যবস্থা, সাংবিধানিক সংস্কার এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিয়ে মতামত তুলে ধরেন। এ অধিবেশন পরিচালনা করেন আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক এহসান মাজিদ মুস্তাফা। পরে সমাপনী অধিবেশনে শিক্ষার্থীদের আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সৌরভ ঘোষ ও সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা। দিনব্যাপী অনুষ্ঠিত এ সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ে আইন, কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান স্কুলসমূহের ডিন, ডিসিপ্লিনের প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

Tags: খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ
Previous Post

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্থ অঞ্চলের মধ্যে খুলনা অন্যতম–  সিটি প্রশাসক

Next Post

প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

Next Post
প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান-এঁর সাথে সাক্ষাত করেন বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি। ছবি সংগৃহিত -- দেশ সংযোগ

প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

জলবায়ু সংক্রান্ত জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা বিষয়ক কর্মশালা

জলবায়ু সংক্রান্ত জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা বিষয়ক কর্মশালা

3 সপ্তাহ ago

রেডিয়েন্ট গ্রুপের অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে খালিশপুরে পাটকল শ্রমিকদের অবস্থান কর্মসূচি

3 মাস ago
জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
ঈদুল আযহার চাঁদ দেখা গেছে। ২৮ মে ঈদ। দেশ সংযোগ

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

3 মাস ago
ব্রাজিলকে টপকিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে স্কটল্যান্ড

ব্রাজিলকে টপকিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে স্কটল্যান্ড

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নৌবাহিনী সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
  • মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক
  • এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।