বুধবার, আগস্ট 5, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে খালের নেট-পাটা অপসারণ ব্যবস্থা গ্রহণে হুঁশিয়ারি জেলা প্রশাসনের

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 18, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে খালের নেট-পাটা অপসারণ ব্যবস্থা গ্রহণে হুঁশিয়ারি জেলা প্রশাসনের
শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন খালে এই বিশেষ উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। -- দেশ সংযোগ

শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন খালে এই বিশেষ উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। -- দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ১৮ জুলাই ‘২৬ খ্রি. শনিবার

সূত্র : আসাদুজ্জামান

দেশ প্রতিবেদক, সাতক্ষীরা  : :

সাতক্ষীরার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং চলতি বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে খাল থেকে অবৈধ নেট-পাটা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন খালে এই বিশেষ উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

সংশ্লিষ্ট খবর

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

আগস্ট 4, 2026

ক্যাপশন : সাতক্ষীরায় প্রবাহমান খালে নেট-পাটা দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি। অবিলম্বে নেট-পাটা উচ্ছেদের জন্য জেলা প্রশাসনের হুশিয়ারি। -দেশ সংযোগ

 

উদ্বোধনকালে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সারাদেশব্যাপী আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অভিযান চলছে। এটি শুধু এক বা দুই দিনের কোনো সাময়িক বিষয় নয়, একে আমাদের নিয়মিত জীবনচর্চার অংশ বানিয়ে নিতে হবে। কতিপয় ঘের মালিকের বিরুদ্ধে অভিযোগ আসছে যে, তারা চিংড়ি চাষের জন্য খালের স্বাভাবিক গতিপথ আটকে লাখো মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছেন।

তিনি আরও বলেন, এখন তীব্র বর্ষাকাল। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো আপনারা অনতিবিলম্বে নিজ দায়িত্বে ঘেরের ও খালের সব অবৈধ বাঁধ ও নেট-পাটা খুলে দেবেন। আজকে আমরা উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। এরপরেও যদি খালের পানি প্রবাহে বাধা সৃষ্টির কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়, তবে প্রশাসন চরম কঠোর ব্যবস্থা নেবে এবং আইনগতভাবে যা যা করার প্রয়োজন, তা-ই করা হবে।

অভিযান পরিচালনাকালে সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অর্ণব দত্ত, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা, সমাজসেবক ও নাগরিক নেতা আবুল কালাম বাবলা, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, পৌর নির্বাহী কর্মকর্তা সাতক্ষীরা পৌরসভা লিয়াকত আলী প্রমুখ।

এদিকে, সরকারি এই মহতী উদ্যোগে প্রশাসনের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। বিশেষ করে বিডি ক্লিন সাতক্ষীরা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা এবং সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা খালের ময়লা-আবর্জনা ও নেট-পাটা অপসারণে সরাসরি অংশ নেন।

সাতক্ষীরার সাধারণ জনগণ এসময় প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং জনদুর্ভোগ লাঘবে এই উচ্ছেদ অভিযান যেন নিয়মিত ব্যপ্তির মাধ্যমে স্থায়ী রুপ পায়, সেই দাবি জানিয়েছেন।

Previous Post

বসবাস যোগ্য নগরী ও ব্যবসায়ী পরিবেশ নিশ্চিত করাই কেডিএ’র লক্ষ্য – এ্যাড. মনা

Next Post

সাতক্ষীরায় সড়ক ও জনপথের জমি দখল করে কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ

Next Post
সাতক্ষীরায় সড়ক ও জনপথের জমি দখল করে কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ
সাতক্ষীরায় সড়ক ও জনপথের জমি দখল করে কাঁটাতারের বেড়া দেওয়ার দৃশ্য। -- দেশ সংযোগ

সাতক্ষীরায় সড়ক ও জনপথের জমি দখল করে কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

কুয়েট ও খুলনা মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ
মঙ্গলবার কুয়েট ও পুলিশের যৌথ উদ্যোগে বৃক্ষরোপন করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং কেএমপি’র কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)। -- দেশ সংযোগ

কুয়েট ও খুলনা মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ

3 সপ্তাহ ago
মোংলা নির্বাচন অফিসে সার্ভার ত্রুটি : মাসাধিককাল ধরে ভোটার কাযক্রম বন্ধ
বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাচন অফিসের সার্ভার বন্ধ। ভোগান্তিতে সেবা গ্রহণকারীরা। দেশ সংযোগ

মোংলা নির্বাচন অফিসে সার্ভার ত্রুটি : মাসাধিককাল ধরে ভোটার কাযক্রম বন্ধ

2 মাস ago

সুন্দরবনে বনদস্যু করিম-শরীফ বাহিনী ও কোস্ট গার্ডের মধ্যে বন্দুকযুদ্ধ

3 মাস ago
রোনালদোকেও পেছনে ফেললেন কিনিয়োনেস!

রোনালদোকেও পেছনে ফেললেন কিনিয়োনেস!

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নৌবাহিনী সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
  • মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক
  • এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।