রবিবার, অক্টোবর 4, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

সুন্দরবনে অপহরণের ৩ দিন পর বনবিভাগের বেতার চালকসহ তিনজনের মুক্তি

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 12, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
সুন্দরবনে অপহরণের ৩ দিন পর বনবিভাগের বেতার চালকসহ তিনজনের মুক্তি
0
SHARES
0
VIEWS

প্রকাশ : ১২ জুন ’২৬ খ্রি. শুক্রবার

দেশ প্রতিবেদক, মোংলা : ‍

 

সুন্দরবনে তিন দিন জিম্মি থাকার পর বনস্যুদের কবল থেকে ছাড়া পেয়েছেন বন বিভাগের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির বেতার চালক মো. ফরিদুল ইসলামসহ তিনজন। গত মঙ্গলবার (৯ জুন) বিকেলে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কালামিয়া এলাকা থেকে তাদের অস্ত্রের মুখে অপহরণ করে।

পরে অপহৃতদের উদ্ধারে বন বিভাগ, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান শুরু করে। অপহরণের পর বন বিভাগের পক্ষ থেকে বাগেরহাটের শরণখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে বেতার চালকের পরিচয় জানার পর মুক্তিপণ ছাড়াই শুক্রবার ভোররাতে সুন্দরবনের আমবাড়ীয়া এলাকায় চোখ বেঁধে অপহৃতদের ছেড়ে দেয় বনদস্যুরা।

সংশ্লিষ্ট খবর

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান। -- দেশ সংযোগ

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আগস্ট 8, 2026

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বিভাগ (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির বেতার চালক মো. ফরিদুল ইসলাম ছুটি কাটিয়ে গত মঙ্গলবার দুপুরে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইস ঘাট থেকে সুন্দরবনের দুবলা ফরেস্ট অফিসে যাওয়ার জন্য তোফাজ্জেল সরদারের ট্রলারযোগে যাত্রা শুরু করে।

ট্রলারে ট্রলার মাঝি তোফাজ্জেলের সাথে তার সহকারী মো. আলকাসও ছিল। ট্রলারটি ওইদিন সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা বন অফিসে যাত্রা বিরতির পর দুবলার উদ্দেশে রওনা দিলে বিকাল ৫টার দিকে শরণখোলা রেঞ্জের কালামিয়া এলাকা অতিক্রমের সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা ট্রলারটিতে হামলা করে বন বিভাগের বেতার চালক ফরিদুলসহ ট্রলার মাঝি তোফাজ্জেল ও তার সহকারী আলকাসকে অস্ত্রের মুখে অপহরণ করে। পরে বনদস্যুরা অপহৃতদের সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটকে রাখে।

এদিকে, বেতার চালক ফরিদুল ইসলাম কটকা থেকে দুবলা বন অফিসের উদ্দেশে রওনা দেওয়ার পরও সন্ধ্যায় তার কোনো সন্ধান না মেলায় বন বিভাগে তোলপাড় শুরু হয়। এই অবস্থায় সুন্দরবনের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বাদী হয়ে শরণখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি সুন্দরবনের নিখোঁজ বেতার চালকের সন্ধানে বন বিভাগ, কোস্টগার্ডসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান শুরু করে। এই অবস্থায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা শুক্রবার ভোর রাতে সুন্দরবনের আমবাড়ীয়া এলাকায় চোখ বেঁধে অপহৃত তিনজনকে ছেড়ে দিয়ে যায়। এরপর ভোরে বনরক্ষীরা অপহৃতদের খুঁজে পায়। সুন্দরবনের বেতার চালক ফরিদুল ইসলামের পরিচয় নিশ্চিত হওয়ার পর বনদস্যুরা অপহৃতদের কাছে কোনো মুক্তিপণ দাবি করেনি বলেও জানায় ডিএফও।

Tags: আইন শৃংখলাা সংবাদ
Previous Post

বাগেরহাটের মোল্লাহাটে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

Next Post

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

Next Post
সাতক্ষীরা সীমান্তে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
শুক্রবার সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ, চিংড়ি মাছের রেণু ও মদ  জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। -- দেশ সংযোগ

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

ফুলতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপন করছেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা। -- দেশ সংযোগ

ফুলতলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

4 মাস ago
খুবিতে ক্যাপাসিটি বিল্ডিং ফর ডকুমেন্ট সাপোর্ট এন্ড অ্যাক্রেডিটেশন প্রিপেয়ার্ডনেস বিষয়ক কর্মশালা
সোমবার সকালে খুবিতে আইকিউএসি’র উদ্যোগে “ক্যাপাসিটি বিল্ডিং ফর ডকুমেন্ট সাপোর্ট এন্ড অ্যাক্রেডিটেশন প্রিপেয়ার্ডনেস” বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচায প্রফেসর ড. মো. রেজাউল করিম। -- দেশ সংযোগ

খুবিতে ক্যাপাসিটি বিল্ডিং ফর ডকুমেন্ট সাপোর্ট এন্ড অ্যাক্রেডিটেশন প্রিপেয়ার্ডনেস বিষয়ক কর্মশালা

3 মাস ago

কুয়েটে প্রফেসর ড. আবু ইউসুফের ডীন হিসেবে দায়িত্ব গ্রহণ

5 মাস ago
মোংলা নদীতে খেয়া পারের সময় দুই ট্রলারের ধাক্কায় ৩/৪ যাত্রী নিখোঁজ ; দাবী স্বজনদের
মোংলা নদীতে খেয়া পারের সময় দুই ট্রলারের মাঝে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময়ে সব যাত্রীরা নদীতে পড়ে সাঁতরিয়ে কুলে উঠলেও ৩/৪ জন যাত্রী এখনও নিখোজ রয়েছে বলে স্বজনদের দাবি। ক্ষতিগ্রস্ত টৃলার। দেশ সংযোগ

মোংলা নদীতে খেয়া পারের সময় দুই ট্রলারের ধাক্কায় ৩/৪ যাত্রী নিখোঁজ ; দাবী স্বজনদের

5 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।