সোমবার, অক্টোবর 12, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home আলোচিত

হামে আক্রান্তদের ৫-৮ শতাংশের নিউমোনিয়া ও মৃত্যুঝুঁকিতে থাকে

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 15, 2026
in আলোচিত, জাতীয়
0
হামে আক্রান্তদের ৫-৮ শতাংশের নিউমোনিয়া ও মৃত্যুঝুঁকিতে থাকে
সংবাদ সম্মেলনে হামের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকরা- দেশ সংযোগ

সংবাদ সম্মেলনে হামের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকরা- দেশ সংযোগ

0
SHARES
3
VIEWS

১৫ মে ’২৬ খ্রি. শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যেও চিকিৎসকরা আশ্বস্ত করে বলেছেন, সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করা গেলে হামে আক্রান্ত প্রায় ৯৯ শতাংশ রোগীই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। তবে নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রজনিত জটিলতা দেখা দিলে পরিস্থিতি দ্রুত সংকটাপন্ন হতে পারে। শুক্রবার হামের বর্তমান পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বাংলাদেশ লাং ফাউন্ডেশন ও চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

লিখিত বক্তব্যে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. জিয়াউল হক বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। একসময় সফল টিকাদান কর্মসূচির মাধ্যমে দেশে এর সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু গত দুই বছরে টিকাদান কার্যক্রমে বিঘ্ন ঘটায় চলতি বছরের মার্চ থেকে ১৪ মে পর্যন্ত দেশে ৫৪ হাজার ৪১৯ শিশুর মধ্যে হাম ও হাম উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭০ জন হামে এবং ৩৬৯ জন হাম উপসর্গ নিয়ে মারা গেছে।

তিনি বলেন, হামজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ শ্বাসতন্ত্র বিকল হয়ে পড়া। এ কারণে জনগণকে সচেতন করতে এবং চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর করতে বক্ষব্যাধি বিশেষজ্ঞরা সরকারকে কয়েকটি সুপারিশ দিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

হবিগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকায় জামায়াত নেতা দল থেকে বহিষ্কৃত
বৃহস্পতিবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলামকে (সজল) দল থেকে বহিষ্কার করা হয়েছে।-- দেশ সংযোগ

হবিগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকায় জামায়াত নেতা দল থেকে বহিষ্কৃত

আগস্ট 6, 2026
মহেশখালীতে বনের ভেতর সড়ক নির্মাণ কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মহেশখালীতে বনের ভেতর সড়ক নির্মাণ কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা

আগস্ট 6, 2026

চিকিৎসকদের সুপারিশের মধ্যে রয়েছে—অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান কর্মসূচি জোরদার, প্রত্যন্ত অঞ্চলের উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে ‘ফিভার কর্নার’ চালু, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসা নির্দেশিকা পৌঁছে দেওয়া এবং দেশব্যাপী সচেতনতা কার্যক্রম বাড়ানো।

সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা বলেন, হামে আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়ার ঝুঁকি বেশি থাকে, বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে। নিউমোনিয়া শুধু ফুসফুস নয়, মস্তিষ্কসহ শরীরের অন্যান্য অঙ্গেও প্রভাব ফেলতে পারে। অনেকে ডায়রিয়া, বমি, পানিশূন্যতা ও অন্যান্য সংক্রমণ নিয়েও হাসপাতালে আসে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

তারা জানান, গবেষণায় দেখা গেছে হামে আক্রান্ত শিশুদের মধ্যে ৫ থেকে ৮ শতাংশের নিউমোনিয়া হয়। তবে গুরুতর জটিলতা তৈরি হলে মৃত্যুহার ৮০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। তাই শ্বাসকষ্ট, উচ্চ জ্বর বা অক্সিজেনের মাত্রা কমে গেলে দ্রুত চিকিৎসা শুরু করা জরুরি।

শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা বলেন, আক্রান্ত শিশুকে হাসপাতালে আনতে দেরি হলে জটিলতা বাড়ে। কারণ হাম শরীরের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে দেয়। তাই যত দ্রুত সম্ভব চিকিৎসার আওতায় আনা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মহাসচিব প্রফেসর ডা. আসিফ মুজতাবা মাহমুদ, পেডিয়াট্রিক পালমোনোলজিস্ট অধ্যাপক রুহুল আমিন, চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আনোয়ারুল আনাম কিবরিয়া, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক ডা. কাজী সাইফুদ্দিন বেন্নুর এবং চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. গোলাম সরওয়ার লিয়াকত হোসেন ভুঁইয়া।
 

 

Tags: হাম সংক্রান্ত সংবাদ সম্মেলন
Previous Post

হাম উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

Next Post

সাতক্ষীরায় রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব

Next Post
সাতক্ষীরায় রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মতিথি উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য রবীন্দ্র জয়ন্তী উৎসব অনুষ্ঠিত- দেশ সংযোগ

সাতক্ষীরায় রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

সাতক্ষীরায় গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা : টাকা ফেরত পেতে মানববন্ধন
শনিবার বেলা ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে সাতক্ষীরার কলারোয়ায় গ্রাহকের প্রায় দুই কোটি টাকা নিয়ে লাপাত্তা আল আমিন ফ্যাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিঃ এর স্বত্বাধিকারী ওমর ফারুক সবুজসহ জড়িতদের গ্রেপ্তার এবং টাকা ফেরতের দাবিতে মানববন্ধন গ্রাহকদের মানববন্ধন। -- দেশ সংযোগ

সাতক্ষীরায় গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা : টাকা ফেরত পেতে মানববন্ধন

4 মাস ago

জ্বালানি সংকটে অফিস ও বাজারের সময় কমালো বাংলাদেশ আপডেটেড প্রতিবেদন

6 মাস ago
মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা
সোমবার মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ করছেন কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. সফিকুল আলম মনা। -- দেশ সংযোগ

মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা

3 মাস ago
নিরাপদ অভিবাসন, সমৃদ্ধ অর্থনীতি ও সুরক্ষিত বাংলাদেশ: বিইউপিতে প্রতিরক্ষা উপদেষ্টা
বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬) রাজধানীর মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আয়োজিত “Migration Governance as a National Security Instrument in Bangladesh” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। আইএসপিআর থেকে সংগৃহীত=দেশ সংযোগ

নিরাপদ অভিবাসন, সমৃদ্ধ অর্থনীতি ও সুরক্ষিত বাংলাদেশ: বিইউপিতে প্রতিরক্ষা উপদেষ্টা

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।