সোমবার, জুলাই 13, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে : খুবি উপাচার্য

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 6, 2026
in শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
0
সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে : খুবি উপাচার্য
0
SHARES
1
VIEWS

০৬ মে ’২৬ খ্রি. বুধবার

দেশ প্রতিবেদক :

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস এন্ড কোস্টাল ইকোসিস্টেমস (আইআইএসএসসিই)-এর বোর্ড অব গভর্নরসের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বোর্ডের সভাপতি প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

সভায় আইআইএসএসসিই’র অধীনে মাস্টার্স ও সার্টিফিকেট কোর্স চালু, অর্ডিন্যান্সের ধারা সংশোধন, বিভিন্ন গবেষণা কর্মসূচির অনুমোদন, আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন, রিসার্চ ফেলো প্রদান এবং বাজেট অনুমোদনসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপাচার্য বলেন, বোর্ড অব গভর্নরসের এই সভার মধ্য দিয়ে আইআইএসএসসিই’র নতুন যাত্রা শুরু হলো। তিনি উপস্থিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রচেষ্টার ফল হিসেবে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সুন্দরবনকেন্দ্রিক গবেষণার ক্ষেত্র আরও বিস্তৃত হবে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজিসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহ যৌথভাবে গবেষণায় অংশ নিতে পারবে। মাল্টি–ডিসিপ্লিনারি গবেষণা জোরদারের মাধ্যমে উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে এ ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট খবর

কুয়েটে “স্নাতক পর্যায়ে মিডটার্ম পরীক্ষা পদ্ধতির নীতিমালা ও বাস্তবায়ন” বিষয়ক কর্মশালা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে “স্নাতক পর্যায়ে মিডটার্ম পরীক্ষা পদ্ধতির নীতিমালা ও বাস্তবায়ন” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। -- দেশ সংযোগ

কুয়েটে “স্নাতক পর্যায়ে মিডটার্ম পরীক্ষা পদ্ধতির নীতিমালা ও বাস্তবায়ন” বিষয়ক কর্মশালা

জুলাই 9, 2026
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট বিষয়ক ভ্যালিডেশন কর্মশালা

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট বিষয়ক ভ্যালিডেশন কর্মশালা

জুলাই 9, 2026

উপাচার্য আরও বলেন, সুন্দরবন বাংলাদেশের গর্ব ও বিশ্ব ঐতিহ্যের অংশ। তাই এই ইনস্টিটিউটের কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করে একে গবেষণার একটি ‘গ্লোবাল হাব’ হিসেবে গড়ে তুলতে হবে। দেশি–বিদেশি গবেষক, উন্নয়ন সংস্থা ও নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জ্ঞানভিত্তিক গবেষণা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি গবেষণালব্ধ জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগ করে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর অবদান রাখার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন আইআইএসএসসিই’র পরিচালক ও বোর্ডের সদস্য–সচিব প্রফেসর ড. মোঃ রায়হান আলী, বোর্ডের সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রফেসর ড. মোহাম্মদ আল আমীন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রো–ফরেস্ট্রি বিভাগের প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নবীউল ইসলাম খান ও প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং আইআইএসএসসিই’র সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী।

Previous Post

অলৌকিক ঘটনা! রহমত নাকি প্রকৃতির খেয়াল? কেবল একটি কবরেই মুশলধারে বৃষ্টি

Next Post

খুবিতে ইসিই ও ইউআরপি ডিসিপ্লিনের ক্লাস পরিদর্শনে উপাচার্য

Next Post

খুবিতে ইসিই ও ইউআরপি ডিসিপ্লিনের ক্লাস পরিদর্শনে উপাচার্য

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

রেডিয়েন্ট গ্রুপের অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে খালিশপুরে পাটকল শ্রমিকদের অবস্থান কর্মসূচি

2 মাস ago

হরমুজে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!

2 মাস ago
ডাকাতি ও চাঁদাবাজি বন্ধের দাবীতে মোংলায় নৌযান শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন
বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের মামার ঘাট এলাকায় নৌপথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধের দাবীতে মোংলায় মানববন্ধন করেছে নৌযান শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। -- দেশ সংযোগ

ডাকাতি ও চাঁদাবাজি বন্ধের দাবীতে মোংলায় নৌযান শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

1 মাস ago
সুন্দরবনের কোস্ট গার্ডের স্টেশনে এলাকাবাসীদের হামলা ও ভাংচুর : আহত ৩
বৃহস্পতিবার সকালে মোংলার সুন্দরবনের জয়মনিরঘোলে কোস্ট গার্ডের হাড়বাড়ীয়া স্টেশনে দুর্বৃত্তরা হামলা ও ভাংচুর চালায়।-- দেশ সংযোগ

সুন্দরবনের কোস্ট গার্ডের স্টেশনে এলাকাবাসীদের হামলা ও ভাংচুর : আহত ৩

1 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আগুন সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কারাবন্দিদের হস্তান্তর কৃষি ও অর্থনীতি কৃষি সংবাদ ক্রীড়াঙ্গন জঙ্গী সংগঠনের সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ শোক দিবস সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড
  • কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের
  • কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

জুলাই 13, 2026
কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

জুলাই 13, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।