বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home আন্তর্জাতিক

নতুন মুখ্যমন্ত্রী হবেন কে? নাম চূড়ান্ত করার আগে পশ্চিমবঙ্গে বিজেপির হবু বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন শাহ

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 6, 2026
in আন্তর্জাতিক
0
0
SHARES
0
VIEWS

০৬ মে ২০২৬ খ্রি. বুধবার

দেশ ডেস্ক :

এ বার বিধানসভার অন্দরে বিজেপির ভূমিকা বদলাতে চলেছে। বিধানসভায় সরকারপক্ষের ভূমিকায় থাকবে তারা। সে ক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রীই হবেন বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা। 

পশ্চিমবঙ্গে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী হবেন কে? নাম চূড়ান্ত করতে রাজ্যের হবু বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে তাঁকে। এই কাজের জন্য সহকারী পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে পড়শি রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে।

তৃণমূলের দুর্গকে দৃশ্যত দুরমুশ করে রাজ্যের শাসনক্ষমতা দখল করেছে বিজেপি। ২০৭ আসনে জিতে এখন সরকার গঠনের পথে এগোচ্ছে পদ্মশিবির। ফলপ্রকাশের পরের দিনই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল, পশ্চিমবঙ্গের বিধানসভায় দলের পরিষদীয় দলনেতা বাছার প্রক্রিয়ায় পর্যবেক্ষক করা হয়েছে শাহকে। সহকারী পর্যবেক্ষক হিসাবে মোহনচরণকে দায়িত্ব দেওয়ার কথাও জানিয়েছে বিজ্ঞপ্তিতে।

সংশ্লিষ্ট খবর

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ছবি- সংগৃহীত, দেশ সংযোগ

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই 18, 2026
প্রশ্ন উঠেছে- কাশ্মীর কি আরো ভয়াবহ সংঘাতের দিকে, নাকি পূর্ব পাকিস্তানের মত স্বাধীনতার পথে হাটছে?
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর। ছবি সংগৃহিত, দেশ সংযোগ

প্রশ্ন উঠেছে- কাশ্মীর কি আরো ভয়াবহ সংঘাতের দিকে, নাকি পূর্ব পাকিস্তানের মত স্বাধীনতার পথে হাটছে?

জুলাই 17, 2026

যে কোনও রাজ্যে নির্বাচনের পরে পরিষদীয় দলনেতা বাছার সময় সেই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠান বিজেপি নেতৃত্ব। তাঁরা দলের নবনির্বাচিত প্রার্থী বা হবু বিধায়কদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হয়ে যায়। এ বার বিধানসভার অন্দরে বিজেপির ভূমিকা বদলাতে চলেছে। বিরোধী ভূমিকার বদলে বিজেপি এখন বিধানসভায় সরকারপক্ষের ভূমিকায় থাকবে। সে ক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রীই হবেন বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা। অর্থাৎ, এ বারের বৈঠকে শুধু পরিষদীয় দলনেতা নন, একই সঙ্গে স্থির হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রীর নামও।

বিভিন্ন রাজ্যে পরিষদীয় দলনেতা বাছাই প্রক্রিয়ার পর্যবেক্ষক হিসাবে সর্বভারতীয় স্তরে দলের প্রথম সারির মুখদেরই বাছা হয়। কিন্তু অমিত শাহকে এই কাজের জন্য বেছে নেওয়ার ঘটনা খুবই কম। নরেন্দ্র মোদীর সরকারে যিনি কার্যত ‘সেকেন্ড ইন–কমান্ড’-এর ভূমিকায় থাকেন, তাঁকে পর্যবেক্ষক করা হল পশ্চিমবঙ্গের পরিষদীয় দলনেতা বাছাইয়ের জন্য। পশ্চিমবঙ্গের নির্বাচন এবং এই জয়কে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ গুরুত্ব দিচ্ছেন, তা এই সিদ্ধান্ত থেকে আরও এক বার স্পষ্ট হল।

বিজেপির নতুন সরকারের শপথগ্রহণ কবে হবে, তা নিয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি। আগামী ৯ মে বিজেপির শপথগ্রহণের তারিখ হিসাবে স্থির হতে পারে কি না, তা নিয়ে বিভিন্ন জল্পনা ছড়িয়েছে। যদিও দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, তারিখ স্থির করবেন কেন্দ্রীয় নেতৃত্বই।

 

 

Previous Post

ধান-চাল সংগ্রহ কার্যক্রমে কোনো অনিয়ম সহ্য করা হবে না – মোল্লাহাটে সাংসদ মশিউর

Next Post

হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা

Next Post

হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের ২৪ বছর পূর্তি এবং রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন  কেসিসি প্রশাসক মঞ্জু

খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের ২৪ বছর পূর্তি এবং রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন  কেসিসি প্রশাসক মঞ্জু

4 মাস ago
৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি গঠন : সভাপতি রাসেল, সম্পাদক রাহুল

৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি গঠন : সভাপতি রাসেল, সম্পাদক রাহুল

4 মাস ago
উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পায়ের গোড়ালি বিচ্ছিন্ন
কক্সবাজারে মাইন বিস্ফোরণে বাদিউল আলম নামে এক ব্যক্তির পায়ের গোড়ালি বিচ্ছিন্ন। -- দেশ সংযোগ

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

3 সপ্তাহ ago
ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী -- দেশ সংযোগ

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।