বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home অশ্রেণীভুক্ত

কুয়েটে ‘অ্যাডভান্সিং কুয়েট টুওয়ার্ডস গ্লোবাল এক্সেলেন্স

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 29, 2026
in অশ্রেণীভুক্ত
0
কুয়েটে ‘অ্যাডভান্সিং কুয়েট টুওয়ার্ডস গ্লোবাল এক্সেলেন্স
আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‌্যাংকিং অগ্রগতির লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘অ্যাডভান্সিং কুয়েট টুওয়ার্ডস গ্লোবাল এক্সেলেন্স: ইউনিভার্সিটি র‌্যাংকিং-ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। - দেশ সংযোগ

আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‌্যাংকিং অগ্রগতির লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘অ্যাডভান্সিং কুয়েট টুওয়ার্ডস গ্লোবাল এক্সেলেন্স: ইউনিভার্সিটি র‌্যাংকিং-ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। - দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS

প্রকাশ : ২৯ জুন ২৬ খ্রি. সোমবার

দেশ প্রতিবেদক, বাগেরহাট ::

 

আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‌্যাংকিং অগ্রগতির লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘অ্যাডভান্সিং কুয়েট টুওয়ার্ডস গ্লোবাল এক্সেলেন্স: ইউনিভার্সিটি র‌্যাংকিং-ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি), কুয়েট এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ রিজভী কায়সার। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন “বর্তমান বিশ্বে বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষতা নির্ধারণে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং মানসম্পন্ন শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক প্রকাশনা, উদ্ভাবন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং কার্যকর প্রশাসনিক সেবার সমন্বিত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুয়েটকে বিশ্বমানের একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং কোনো একদিনের অর্জন নয়; এটি একটি ধারাবাহিক, পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি প্রচেষ্টার ফল।” তিনি আরও বলেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিস), চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা এবং বৈশ্বিক জ্ঞানভিত্তিক অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ প্রকৌশলী, গবেষক ও উদ্ভাবক তৈরির মাধ্যমে কুয়েটকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুদৃঢ় অবস্থানে নিয়ে যেতে হবে।”
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মাহবুব হাসান এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মেহেদী হাসান (জুয়েল) এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ। তাঁরা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‌্যাঙ্কিং এর বিভিন্ন সূচক, গবেষণা ও প্রকাশনা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা, ডেটা ব্যবস্থাপনা এবং মানোন্নয়নের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, দপ্তরপ্রধানগণ, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট খবর

খুবিতে উদ্ভুত পরিস্থিতিতে প্রশাসনের জরুরি সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

খুবিতে উদ্ভুত পরিস্থিতিতে প্রশাসনের জরুরি সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

জুলাই 24, 2026
কুয়েটে ২৪ জুলাই প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন-২০২৬

কুয়েটে ২৪ জুলাই প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন-২০২৬

জুলাই 24, 2026

 

Previous Post

চিত্রালী বাজার এলাকায় সিটি প্রশাসকের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পেইনের উদ্বোধন

Next Post

মোংলায় স্কুলে ভাঙচুরের মামলার বাদীকে প্রাণনাশের হুমকি : শিক্ষার্থীদের স্কুলে না পাঠানোর চাপ

Next Post
মোংলায় স্কুলে ভাঙচুরের মামলার বাদীকে প্রাণনাশের হুমকি : শিক্ষার্থীদের স্কুলে না পাঠানোর চাপ
মোংলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দায়ের করা মামলার বাদী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ -- দেশ সংযোগ

মোংলায় স্কুলে ভাঙচুরের মামলার বাদীকে প্রাণনাশের হুমকি : শিক্ষার্থীদের স্কুলে না পাঠানোর চাপ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

বাজেটে অগ্রাধিকার পাচ্ছে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন
বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে সরকার। ছবি সংগৃহীত। দেশ সংযোগ

বাজেটে অগ্রাধিকার পাচ্ছে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন

3 মাস ago

মোংলায় নদী পারাপারে যাত্রীদের ভোগান্তি নিরসনে প্রশাসনের জরুরী বৈঠক

4 মাস ago
যৌথ অভিযান খুলনায় গডফাদারদের নাম নেই : সন্ত্রাসী তালিকায় ১৮১

যৌথ অভিযান খুলনায় গডফাদারদের নাম নেই : সন্ত্রাসী তালিকায় ১৮১

3 মাস ago

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন : সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক নাহিদ

4 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।