বৃহস্পতিবার, মে 28, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের বিজেপি’র প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি

তাঁর সঙ্গে শপথ নিলেন আরও পাঁচ জন! দফতর বণ্টন পরে

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 9, 2026
in আন্তর্জাতিক
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

০৯ মে ’২৬ খ্রি. শনিবার

দেশ ডেস্ক :

গত ৪ মে রাজ্যের ভোটের ফল ঘোষিত হয়েছে। ২০৭টি আসন পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। শুক্রবার শুভেন্দুকে পরিষদীয় দলনেতা হিসাবে বেছে নেওয়া হয়।

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ–সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তাঁর মন্ত্রিসভায় পাঁচ জনের নাম ঘোষণা করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে দু’জন এবং দক্ষিণবঙ্গ থেকে তিন জনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে যেমন আদিবাসী মুখ রয়েছেন, তেমন মতুয়া, রাজবংশী এলাকার বিধায়কও আছেন। শুভেন্দুর পাঁচ মন্ত্রী হলেন— দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শনিবার শুভেন্দুর পর শপথ নেন দিলীপ ঘোষ। তার পর অগ্নিমিত্রা পাল, মতুয়া বিধায়ক অশোক কীর্তনিয়া, আদিবাসী বিধায়ক ক্ষুদিরাম টুডু এবং শেষে রাজবংশী অধ্যুষিত এলাকা থেকে নির্বাচিত নিশীথ প্রামাণিক।

ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। খড়্গপুর সদর থেকে জয়ী হয়েছেন দিলীপ ঘোষ। আসানসোল দক্ষিণ থেকে জয়ী হয়েছেন বিধায়ক অগ্নিমিত্রা। বনগাঁ উত্তর থেকে জয়ী হয়েছেন অশোক কীর্তনিয়া, বাঁকুড়ার রানিবাঁধ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ক্ষুদিরাম টুডু এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী হয়েছেন নিশীথ প্রামাণিক। শুভেন্দুর মন্ত্রিসভায় রয়েছেন এই পাঁচ জন। তবে কে কোন দফতর পাবেন, তা ঘোষণা হয়নি।

দিলীপ ঘোষ

২০১৬ সালে খড়গপুর সদর আসন থেকে জিতে প্রথম বার বিধায়ক হয়েছিলেন দিলীপ। ১০ বছর পর আবার সেই খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। ২০১৯ সালে লোকসভা ভোটে দিলীপকে মেদিনীপুর আসন থেকে টিকিট দিয়েছিল বিজেপি। তৃণমূলের মানস ভুঁইয়াকে ৯০ হাজারের কাছাকাছি ভোটে হারিয়ে শুরু হয় তাঁর সংসদীয় রাজনীতির যাত্রা। তবে ২০২৪ সালের লোকসভা ভোটে আসন বদলায় দিলীপের। চেনাজানা মাঠ থেকে সরিয়ে তাঁকে পাঠানো হয় বর্ধমান–দুর্গাপুর কেন্দ্রে। কিন্তু হেরে যান।

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করলেন মার্কিন রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় লাল, সাদা ও নীল রঙের ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। ছবিটি দূতাবাস থেকে সংগৃহিত। দেশ সংযোগ

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করলেন মার্কিন রাষ্ট্রদূত

মে 20, 2026
পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরতে হবে-স্পিকার
বুধবার “নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা" শীর্ষক দুদিনব্যাপী অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি। ছবি- আই এস পি আর থেকে সংগৃহিত। দেশ সংযোগ

পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরতে হবে-স্পিকার

মে 20, 2026

অগ্নিমিত্রা পাল

২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর গেরুয়া শিবিরে যোগ দেন অগ্নিমিত্রা। তার পর স্বল্প সময়ের মধ্যেই দলের মহিলা মোর্চার সভাপতি পদের দায়িত্বভার পান। ২০২১ সালে আসানসোল (দক্ষিণ) বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হন। তৃণমূলের সায়নী ঘোষকে হারিয়ে বিধায়ক হন। তার পর এ বারও ওই আসনে তাঁকে টিকিট দিয়েছিল দল। দ্বিতীয় বারও জিতেছেন।

অশোক কীর্তনিয়া

অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তর আসন থেকে ২০২১ সালেও জিতেছিলেন। এ বারেও প্রার্থী বাছাইয়ে ওই আসনে কীর্তনিয়ার উপরেই আস্থা রেখেছিল দল। দলের বিশ্বাস, ভরসা রেখেছেন তিনি। স্থান পেয়েছেন শুভেন্দুর মন্ত্রিসভায়।

ক্ষুদিরাম টুডু

পেশায় শিক্ষক ক্ষুদিরাম টুডু এর আগেও দু’বার রানিবাঁধ কেন্দ্র থেকে ভোট লড়েছিলেন। আদিবাসী মুখ হিসাবে তাঁকে বেছে নিয়েছিল দল। এ বারও ক্ষুদিরামকে প্রার্থী করেছিল বিজেপি। জয়ী হয়েছেন। স্থান পেলেন শুভেন্দুর মন্ত্রিসভাতেও।

নিশীথ প্রামাণিক

২০১৯ সালের লোকসভা নির্বাচনে কোচবিহার থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন নিশীথ প্রামাণিক। পরে হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সেই কোচবিহার আসনেই হেরে গিয়েছিলেন নিশীথ। এ বার কোচবিহারের মাথাভাঙা বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। রাজবংশী অঙ্ককে মাথায় রেখে তাঁকে প্রার্থী করেছিল দল।

প্রসঙ্গত, ২০২৬–এর নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে বিজেপি। ২০৭টি আসন পেয়েছে পদ্মশিবির। বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে সেই প্রশ্নই বার বার ধেয়ে এসেছিল। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন সময়ে বার বার বলেছেন, কোনও বাঙালি এবং বাংলা মাধ্যমে পড়াশোনা করা নেতাকেই মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হবে।

বিজেপি ক্ষমতায় এলে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন, তা নিয়ে বিস্তর আলোচনা এবং জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। রাজ্যে যখন গেরুয়া ঝড় উঠল, তখন সেই জল্পনা আরও জোরালো হয়। অবশেষে সেই জল্পনাকে সত্যি করেই শুক্রবার শুভেন্দুকে পরিষদীয় দলনেতা হিসাবে বেছে নেওয়া হয়। দলের সকলের প্রস্তাবে তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। বিধায়কদলের বৈঠকের পর শাহ বলেন, ‘‘পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটিই নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোনও দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করছি।’’ পশ্চিমবঙ্গে এ বার দু’দফায় ভোট হয়েছিল। ২৩ এবং ২৯ এপ্রিল। ফল ঘোষণা হয় ৪ মে।

Previous Post

টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত

Next Post

সামাজিক উদ্যোক্তা তৈরির বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন সম্ভাবনা, চ্যাম্পিয়ন ‘ডেনিম রিভাইভ’

Next Post

সামাজিক উদ্যোক্তা তৈরির বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন সম্ভাবনা, চ্যাম্পিয়ন ‘ডেনিম রিভাইভ’

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

খুলনার সেনহাটিতে ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা। দেশ সংযোগ

খুলনার সেনহাটিতে ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা

1 সপ্তাহ ago

কে হবেন ভারতের পশ্চিম বঙ্গের পরবর্তী মূখ্যমন্ত্রী তৃণমূল নাকি বিজেপি

4 সপ্তাহ ago
পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরতে হবে-স্পিকার
বুধবার “নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা" শীর্ষক দুদিনব্যাপী অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি। ছবি- আই এস পি আর থেকে সংগৃহিত। দেশ সংযোগ

পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরতে হবে-স্পিকার

1 সপ্তাহ ago
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশে যে প্রভাব পড়তে পারে

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশে যে প্রভাব পড়তে পারে

3 সপ্তাহ ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

আইন আদালত আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আনসার ভিডিপি সংবাদ আন্তর্জাতিক সম্মেলন সংবাদ ঈদ জামাত সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ উপজেলা আইন শৃংথলা কমিটির সভা এনজিও সংবাদ কুয়েট সংবাদ কৃষি সংবাদ চিকিৎসা ও শিক্ষা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন নৌ দুর্ঘটনার সংবাদ পরিবেশবিদদের সংবাদ সম্মেলন পাটকল শ্রমিক আন্দোলন পাট ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রশাসনিক সংবাদ ফায়ার সার্ভিস দিবস ফিচার ফিচার লেখা বাংলাদেশ বিমান বাহিনীর সংবাদ বিএসটিআই দিবস সংবাদ বিশ্বকাপ ফুটবল সংবাদ ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ মাদক সংক্রান্ত সংবাদ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গন সংবাদ শোক সংবাদ শ্রমিক আন্দোলন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাতের সংবাদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবাষিকী উলক্ষে প্রস্তুতি সভার সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ হামে শিশুর মৃত্যুর সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • বিশ্বকাপে ব্রাজিল হারবে ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী
  • ঢাকায় মেট্রোরেল স্টেশনে পশুর হাট : অসহায় রেল কর্তৃপক্ষ
  • মেসির চোটে উদ্বেগ? এখনও বিশ্বকাপের দল ঘোষণা করেনি আর্জেন্টিনা!

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপে ব্রাজিল হারবে ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপে ব্রাজিল হারবে ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী

মে 28, 2026
ঢাকায় মেট্রোরেল স্টেশনে পশুর হাট : অসহায় রেল কর্তৃপক্ষ
উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনে লিফটের চর্তুর দিকে কোরবানির গরুর হাট বসিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা -- দেশ সংযোগ

ঢাকায় মেট্রোরেল স্টেশনে পশুর হাট : অসহায় রেল কর্তৃপক্ষ

মে 28, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।