সোমবার, জুলাই 13, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

বিএমএ নেতা ডা: বাহারের বিরুদ্ধে প্রতারণা মামলা

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 13, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
বিএমএ নেতা ডা: বাহারের বিরুদ্ধে প্রতারণা মামলা
0
SHARES
1
VIEWS
একই আদালতে দুপুরে জামিন নামঞ্জুর, বিকালে জামিন বহাল

 

বিএমএ নেতা ডা: বাহারের বিরুদ্ধে প্রতারণা মামলা

 

 

১৩ মে “২৬ খ্রি. বুধবার

সংশ্লিষ্ট খবর

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

জুলাই 13, 2026
কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

জুলাই 13, 2026

কাজী শামিম আহমেদ

প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মামলায় আদালতে জামিন নিতে এসেছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) খুলনার সভাপতি ডাঃ শেখ বাহরুল আলম (বাহার)। কিন্তু দুপুরে প্রথমে জামিন না মঞ্জুর করে। পরে একই আদালতে বিকালে ফের জামিনের আবেদন করলে আদালত শর্ত সাপেক্ষে জামিন দেন।

বুধবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২ নং আদালতের বিচারক মো: ফরিদুজ্জামান এ আদেশ দেন। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এবং বাদীর সাথে আপোষ করার শর্তে তার জামিন মঞ্জুর করেন। সাতজন আইনজীবী শেখ বাহারুল আলমের পক্ষে ছিলেন।

মামলার এজাহারের বর্ণনা দিয়ে ওই আদালতের বেঞ্চ সহকারী তাপস পাল জানান, মামলার বাদী মিসেস লুবনা জাহান ‘মেসার্স স্মার্ট এগ্রো বিডির’ প্রোপাইটর। তার সাথে বিএমএ খুলনার সভাপতি ডা: শেখ বাহারুল আলমের সু-সম্পর্ক ছিল।

সেই সুবাদে আসামি বাদীকে অষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এপিসি ফার্মাসিউটিক্যালস’ কোম্পানীতে অর্থ বিনিয়োগের প্রস্তাব দেয়। শর্ত সাপেক্ষে তাদের উভয়ের মধ্যে চুক্তিপত্র সম্পাদিত হয়। সেই মোতাবেক ‘মেসার্স স্মার্ট এগ্রো বিডি’ চুক্তির পরবর্তী ৩ মাসে উক্ত ‘এপিসি ফার্মাসিউটিক্যালস প্রাইভেট কোম্পানী লি:’ এ ৪০ লাখ টাকা বিনিয়োগ করে।

চুক্তিপত্রের শর্ত অনুযায়ি বাদীর প্রতিনিধি কেএম জাহাঙ্গীর আলম ও তাদের কন্যা নাদিয় আলম চুক্তির কার্যকারিতার তারিখ ২০২৪ সালের ২৫ মে থেকে নিয়মিত আসামির ওষুধ ফ্যাক্টকরীতে গমানাগমন করেন। চুক্তির শর্ত মোতাবেক বাদীর প্রতিনিধিরা শেখ বাহারুল আলমের কাছে ওষুধ  প্রস্তুতের তথ্য উপাত্ত, ক্রয়-বিক্রয়ের হিসেব এবং উৎপাদিত ওষুধের মজুদ ও বিপনন সম্পর্কে জানতে বারবার তাগিদ দেওয়া সত্বেও কোনো তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করেনি।

তিনি আরও জানান, আসামি চুক্তির ১২ নং শর্ত মোতাবেক প্রতি ৯০ দিন পরপর ব্যবসার লাভ-লোকসানের হিসেব-নিকাশ অন্তে লাভ-ক্ষতির ৫৫ শতাংশ ‘এপিসি ফার্মসিউটিক্যালস’ এর ৪৫ শতাংশ ‘মেসার্স স্মাট এগ্রো বিডি’ ভাগ করে নেওয়ার কথা থাকলে প্রথম ৯০ দিন অতিবাহতি হওয়ার পর বাদীর চুক্তির ১২ নং শর্ত মোতাবেক পদক্ষেপ গ্রহণের জন্য আসামিকে বারবার অনুরোধ করা সত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ না করে বাদীকে বিভিন্ন কথা বলে ঘুরাতে থাকে।

এক পর্যায়ে আসামিকে চাপ দিলে আসামি তার অফিসিয়াল প্যাডে বাদী কর্তৃক প্রদত্ত ৪০ লাখ টাকা গ্রহণ করেছে মর্মে স্বীকার পূর্বক মেসার্স এগ্রো বিডিকে গত ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর প্রতিমাসে ২ শতাংশ হারে লাভ দেওয়ার কথা স্বীকার করে একটি পত্র প্রেরণ করেন।

এক পর্যায়ে বাদী গত ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি ৪০ লাখ টাকা ফেরত চেয়ে আসামির নিকট একটি পত্র প্রেরণ করেন। যার পরিপ্রেক্ষিতে আসামি তার প্যাডে একই বছরের ২৬ এপ্রিল আসামি কর্তৃক স্বাক্ষরিত বাদীর বিরুদ্ধে চুক্তির শর্ত পালনে ব্যার্থতার অজুহাত দেখিয়ে বাদী সম্পুর্ণ টাকা প্রতারণা পূর্বক আত্মসাৎ করার উদ্দেশ্যে ৪০ লাখ টাকা ফেরত দিতে অস্বীকার করে একটি চিঠি প্রেরণ করেন। ফলে ২০২৫ সালে ২০ মে আদালতে একটি  আবেদন করেন বাদী।

আদালত বিষয়টি তদন্তের জন্য একই বছরের ২৫ মে পিবিআইকে প্রেরণ করেন। পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান ২০২৫ সালের ১০ নভেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন। ২০২৬ সালের ৯ এপ্রিল মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট আদালত স্থানীয়ভাবে আপোষ করার শর্তে জামিন দেন। আজ বুধবার তার আদালতে হাজিরার দিন ছিল। ডাঃ বাহারুল আলম আজ বুধবার দুপুরে আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে তার জামিন না মঞ্জুর করেন আদালত। বিকেল ৫ টার দিকে ৫০ হাজার টাকা জামানত এবং ৫ হাজার টাকা বন্ডে জামিন দেওয়া হয়।

ডা: শেখ বাহারুল আলমের আইনজীবী এ্যাড. শেখ রজব আলী জানান, বয়স ও শারীরিক অসুস্থ্যতা এবং বাদীর সাথে আপোষ করার শর্তে বিচারক তার জামিন মঞ্জুর করেছেন।

শেখ বাহারুল আলম জানান, এটি একটি ষড়যন্ত্র মূলক মামলা। প্রতিপক্ষ আমার মান-সম্মান ক্ষুর্ণ করার জন্য এ কাজটি করেছেন।

Tags: আইন আদালত
Previous Post

৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি গঠন : সভাপতি রাসেল, সম্পাদক রাহুল

Next Post

খুলনায় জেলা ও মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন

Next Post
খুলনায় জেলা ও মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন

খুলনায় জেলা ও মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

জ্বালানি সংকটে অফিস ও বাজারের সময় কমালো বাংলাদেশ আপডেটেড প্রতিবেদন

3 মাস ago

গুজব, অপতথ্য ও ভুলতথ্যরোধে সকলকে সতর্ক থাকতে হবে-ভারপ্রাপ্ত জেলা প্রশাসক

2 মাস ago
ট্রাম্পের নামে মহিষ নামের বানানও ভুল: চিড়িয়াখানার কিউরেটরকে বদলি
জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখা এবং পরে সেই নামের বানান ভুল লেখার ঘটনায় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। ছবি সংগৃহিত। দেশ সংযোগ

ট্রাম্পের নামে মহিষ নামের বানানও ভুল: চিড়িয়াখানার কিউরেটরকে বদলি

1 মাস ago
বাস-অটোরিকশা সংঘর্ষ : মা মেয়েসহ নিহত ৩, বাবা হাসপাতালে
রবিবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনায় বাস-অটোরিকসা সংঘর্ষ ক্ষতিগ্রস্ত অটোরিকসা। দেশ সংযোগ

বাস-অটোরিকশা সংঘর্ষ : মা মেয়েসহ নিহত ৩, বাবা হাসপাতালে

1 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আগুন সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কারাবন্দিদের হস্তান্তর কৃষি ও অর্থনীতি কৃষি সংবাদ ক্রীড়াঙ্গন জঙ্গী সংগঠনের সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ শোক দিবস সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড
  • কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের
  • কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

জুলাই 13, 2026
কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

জুলাই 13, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।