সোমবার, জুলাই 13, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুলাই 13, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের
0
SHARES
0
VIEWS

সংশ্লিষ্ট খবর

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

জুলাই 13, 2026
নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক
নগরীতে জলাবদ্ধতা নিরশনে সিটি কর্পোরেশনের জরুরি সভায় সভাপতিত্ব করেন সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

নগর ভবনে কেসিসি’র জরুরি সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক

জুলাই 12, 2026

প্রকাশ : ১২ জুলাই ’২৬ খ্রি. রবিবার

সূত্র : জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তি

দেশ ডেস্ক : :

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ আয়োজিত ‘আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভার দাওয়াতকার্ড ও ব্যানার নিয়ে নগরবাসীর সাথে নির্লজ্জ প্রতারণার আশ্রয় নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চলের নেতৃবৃন্দ।
গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এ ব্যাপারে জামায়াত নেতৃবৃন্দ বলেন, শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সেখানের ব্যানারে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ ও খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের নাম না থাকায় তাৎক্ষনিক প্রতিবাদ জানানো হয়। জামায়াত নেতৃবৃন্দের প্রতিবাদের মুখে কিছু সময়ের জন্য ডিজিটাল ব্যানারে উক্ত দু’জন সংসদ সদস্যের নাম কিছু সময়ের জন্য প্রদর্শন করা হলেও পরে আবারো তাদের দু’জনের নাম বাদ দেওয়া হয়। এমনকি পরে কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনার ব্যক্তিগত ই-মেইল আইডি থেকে পাঠানো কেডিএ’র সংবাদ বিজ্ঞপ্তির সাথে পাঠানো ছবির ব্যানারেও উক্ত দু’এমপির নাম ছিলনা। যা বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে। যেটি শুধু জামায়াত নেতৃবৃন্দ নয়, বরং গোটা নগরবাসীর সাথে প্রতারণার শামিল বলেও নেতৃবৃন্দ মনে করেন।
বিবৃতিতে আরও বলা হয়, ব্যানারের পাশাপাশি পরে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে দেখা যায়, উক্ত মতবিনিময় সভার দাওয়াতকার্ডও দু’ধরনের করা হয়েছিল। প্রথমত: জামায়াত নেতৃবৃন্দ এবং জামায়ত সমর্থিত পেশাজীবীদের মধ্যে যেসব কার্ড বিতরণ করা হয় সেখানে জামায়াতে ইসলামী মনোনীত খুলনার দুইটি আসনের উক্ত দু’জন সংসদ সদস্যের নাম বিশেষ অতিথি হিসেবে উল্লেখ থাকলেও অন্যান্যদের মধ্যে বিতরণকৃত কার্ডে তাদের দু’জনের নাম বিশেষ অতিথির তালিকায় ছিলনা।
সার্বজনীন একটি অনুষ্ঠানে এমন প্রতারণা প্রমাণ করে সরকারি একটি প্রতিষ্ঠানকে নির্লজ্জ দলীয় প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। যা ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের উদ্দেশ্যকে ম্লাণ করে দিয়েছে। কেননা চব্বিশের জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানের উদ্দেশ্যই ছিল দেশের কোথাও কোন বৈষম্য এবং দলীয়করণ থাকবে না। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের উক্ত মতবিনিময় সভার মধ্যদিয়ে জুলাইয়ের সেই আকাংখার বিরুদ্ধে অবস্থানই দেখতে পেলো নগরবাসী।
বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, টিম সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা মশিউর রহমন খান এমপি, মাষ্টার শফিকুল আলম ও মুহাদ্দিস রবিউল বাশার এমপি।
অনুরূপ বিবৃতি দিয়েছেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস।

Previous Post

কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

Next Post

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

Next Post
দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

মোংলায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭
মোংলা পৌরসভার ৮নং ওয়াডে বুধবার দুপুরে হালিম-মতিন পরিবার তাদের বাড়ীর সীমানায় থাকা একটি গাছের ডাল কাটে। এই ডাল কাটাকে কেন্দ্র করে হামলা প্রতিহামলা হয়। দেশ সংযোগ

মোংলায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

2 মাস ago

ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রশ্নই আসে না-ম্যার্ৎসের

2 মাস ago

পশ্চিমবঙ্গের বিজেপি’র প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি

2 মাস ago
Ukrainian service member Anatolii installs a warhead into an AS3 interceptor unmanned aerial vehicle, a part of a modular American-made, AI-powered counter-drone system MEROPS, during a training in an undisclosed location, amid Russia's attack on Ukraine, April 10, 2026. REUTERS/Valentyn Ogirenko

ইউক্রেন ইস্যুতে ইউরোপকে রাশিয়ার সতর্কবার্তা

3 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আগুন সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কারাবন্দিদের হস্তান্তর কৃষি ও অর্থনীতি কৃষি সংবাদ ক্রীড়াঙ্গন জঙ্গী সংগঠনের সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ শোক দিবস সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড
  • কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের
  • কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

দুদকের মামলায় সাবেক বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

জুলাই 13, 2026
কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

কেডিএ’র নির্লজ্জ দলীয়করণের প্রতিবাদ জামায়াত নেতৃবৃন্দের

জুলাই 13, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।