বুধবার, জুন 10, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

এমইউজে, খুলনায় একে অপরের কমিটিকে ভূয়া বলে পাল্টাপাল্টি বিবৃতি

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 14, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
এমইউজে, খুলনায় একে অপরের কমিটিকে ভূয়া বলে পাল্টাপাল্টি বিবৃতি
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

 

১৪ মে ’২৬ খ্রি. বৃহস্পতিবার

দেশ ডেস্ক :

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে ৮ বছরের শিশু ধর্ষিত : ধর্ষক গ্রেফতার
বাগেরহাটের চিতলমারী উপজেলার ঝালোডাঙ্গা গ্রামে ৮ বছরের শিশুর ধর্ষক গ্রেফতারকৃত পরিমল ভক্ত। -- দেশ সংযোগ

বাগেরহাটে ৮ বছরের শিশু ধর্ষিত : ধর্ষক গ্রেফতার

জুন 9, 2026
বাগেরহাটে বর্ষায় জলাবদ্ধতার শঙ্কায় পৌরবাসী
একটু বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় বাগেরহাট পৌর এলাকা। নেই ড্রেন, পয়:নিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা। বর্ষাকাল এলেই শুরু হয় জলাবদ্ধাতা। বৃষ্টির পানি নিষ্কাশনের তেমন কোন উপায় না থাকায় এভাবেই পানির নীচে থাকে রাস্তাঘাট, দোকানপাঠসহ পুরো পৌর এলাকা। ছবিটি পৌরসভার নাাগেরবাজার থেকে তোলা। দেশ সংযোগ

বাগেরহাটে বর্ষায় জলাবদ্ধতার শঙ্কায় পৌরবাসী

জুন 9, 2026

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), খুলনা (রেজিঃ ১০৬৭)-এর পক্ষে বিপক্ষে একে অপরকে ভূয়া পদপদবি ব্যবহার করছে বলে বিবৃতি দিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক দাবিদার যথাক্রমে হাসান আহমেদ মোল্লা ও আব্দুর রাজ্জাক রানা। দু’জনেই একই সময়ে এই সংগঠনের সাধারণ সম্পাদক বলে দাবি করে তাদের নিজস্ব মেইল থেকে পদ পদবিসহ ই-মেইলে এ বিবৃতি পাঠিয়েছেন। হাসান আহমেদ মোল্লা যেমন সকলকে সতর্কীকরণ করেছেন তেমনি আব্দুর রাজ্জাক রানাও পত্রিকার প্রকাশক সম্পাদকদের ভূয়া (রাজ্জাক রানার ভাষায়) পদপদবি ব্যবহারকারীদের কোন সংবাদ বিজ্ঞপ্তি না ছাপানোর জন্য অনুরোধ জানিয়েছেন। এ বিষয় নিয়ে দু’গ্রুপের মধ্যে ব্যাপক স্নায়ূচাপ চলছে বলে প্রেসক্লাব সূত্রে জানা যায়। নিম্নে দু’কমিটির প্রেসবিজ্ঞপ্তি হুবহু উপস্থাপন করা হলো – এক কমিটির সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা লিখেছেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে- মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নামে ভুয়া পদ পদবী ব্যবহার করে কতিপয় ব্যক্তি সংবাদমাধ্যমে ও সামাজিক মাধ্যমে বিভিন্ন রকম বিবৃতি এবং অনুষ্ঠানের সংবাদ প্রেরণ করছে। যা সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা শ্রম অধিদপ্তরের একটি রেজিস্টার্ড সংগঠন। যার রেজিস্টার্ড নাম্বার (১০৬৭) এই সংগঠনের বৈধ কমিটি রয়েছে। ২০১৪ সালে একটি মামলার কারণে কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। সম্প্রতি সেই মামলাটি ঢাকার শ্রম ও আপিল ট্রাইব্যুনালে খারিজ হয়ে যায়। বর্তমানে বৈধ কমিটির সভাপতি আতিয়ার পারভেজ (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা ও কোষাধ্যক্ষ হিসেবে এ এইচ এম শামীমুজ্জামান দায়িত্ব পালন করছেন।

ফলে যারা  ভুয়া পদ পদবী ব্যবহার করে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নামে প্রচারণা চালিয়ে তথ্যপ্রযুক্তি আইনের অপরাধ করে যাচ্ছেন- তাদের ব্যাপারে ইতোমধ্যেই সাধারণ ডায়েরি করা হয়েছে।

এছাড়া তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের  প্রক্রিয়া চলমান রয়েছে। এমতাবস্থায় ভুয়া কমিটি অথবা ভুয়া নাম ব্যবহার করে ব্যক্তিগত ফায়দা হাসিলের চেষ্টা করছে তাদেরকে সহযোগিতা না করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হচ্ছে।

এদিকে এমইউজের অপর কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা “এমইউজে খুলনার নামে ভূয়া বিজ্ঞপ্তির প্রতিবাদ” জানিয়ে বলছেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নামে ভুয়া পদ পদবী ব্যবহার করে কতিপয় ব্যক্তি সংবাদপত্র ও সামাজিক মাধ্যমে বিভিন্ন রকম বিবৃতি এবং অনুষ্ঠানের সংবাদ প্রেরণ করার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ।

এমইউজে খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা শ্রম অধিদপ্তরের একটি রেজিস্টার্ড সংগঠন। যার রেজিস্টার্ড নাম্বার (১০৬৭) এই সংগঠনের বৈধ কমিটি রয়েছে। ইউনিয়নের সদস্য রফিউল ইসলাম টুটুলের দায়েরকৃত একটি মামলা ঢাকার শ্রম আপীল ট্রাইব্যুনালে চলমান থাকাবস্থায় ইউনিয়নের সাধারণ সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র নেতৃবৃন্দের উপস্থিতিতে সমঝোতার ভিত্তিতে মোঃ রাশিদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক রানার নেতৃত্বাধীন সাত সদস্যের কমিটি হওয়ায় মামলাটি প্রত্যাহার করে নেন। যার আলোকে আদালতের পক্ষ থেকে উক্ত আবেদন গ্রহণ সাপেক্ষে যে আদেশ দেওয়া হয়েছে সেখানেও আবেদনের কারণে মামলাটি প্রত্যাহারের কথা উল্লেখ রয়েছে। যে কারণে এমইউজে’র বর্তমান কমিটির সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নুর, কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি এবং নির্বাহী সদস্য মোঃ এরশাদ আলী ও কেএম জিয়াউস সাদাতই ইউনিয়নের বৈধ নেতা। পাশাপাশি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র নির্বাচিত সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন বিএফইউজে’র প্রতিনিধি হিসেবে ইউনিয়নের সার্বিক দেখভাল করছেন। বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরীসহ বর্তমান নির্বাহী কমিটিও মোঃ রাশিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক রানা ও রকিবুল ইসলাম মতির নেতৃত্বাধীন কমিটিকে অনুমোদন দিয়েছে। যে বা যারা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করছেন তাদের আইনগত কোন বৈধতা নেই। সুতরাং এরপর থেকে এমইউজের নাম ব্যবহার করে কোন অপপ্রচার চালানো হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। একইসাথে খুলনার গণমাধ্যমকর্মী এবং সংবাদপত্রের সম্পাদক-প্রকাশকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যাতে, ইউনিয়নের বৈধ কমিটির বাইরে অন্য কোন ব্যক্তির পাঠানো সংবাদ প্রকাশ না করা হয়।

 

Tags: সাংবাদিক ইউনিয়নের সংবাদ
Previous Post

জনসম্পৃক্ততার মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা

Next Post

মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান

Next Post
মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান

মৎস্য সম্পদ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

1 মাস ago

নিজামীর ছেলে এনসিপিতে যোগদান

1 মাস ago

খুলনায় সাম্রাজ্যবাদী আগ্রাসন ও যুদ্ধ বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ

4 সপ্তাহ ago
কাঁচাপাট রপ্তানিতে শর্ত আরোপ করায় ৯ মাসে দেড় হাজার টাকার ক্ষতি- বিজেএ
বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক শর্ত আরোপের প্রেক্ষিতে কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদে বুধবার দুপুরে দৌলতপুরস্থ বিজেএ কাযালয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) নেতৃবৃন্দ। দেশ সংযোগ

কাঁচাপাট রপ্তানিতে শর্ত আরোপ করায় ৯ মাসে দেড় হাজার টাকার ক্ষতি- বিজেএ

3 সপ্তাহ ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অগ্নিকাণ্ডের সংবাদ অর্থ আত্মসাত সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ ঈদ জামাত সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উপজেলা আইন শৃংথলা কমিটির সভা এনজিও সংবাদ কৃষি সংবাদ চিকিৎসা ও শিক্ষা জলাবদ্ধতার সংবাদ জাতীয় অর্থনীতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন নিরাপদ যাত্রা চাই সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রশাসনিক সংবাদ ফিচার ফিচার লেখা ফেসবুক থেকে সংগৃহীত সংবাদ বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা বিমান বাহিনী সংবাদ বিশ্ববিদ্যালয় সংবাদ ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ মাদক সংক্রান্ত সংবাদ যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠা বাষিকীর সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিক্ষার্থীর কৃতিত্ব সংবাদ শোক সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ
  • বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মোংলায় শোভা পাচ্ছে ১৮০ টি পতাকা
  • খুলনা মহানগর ছাত্রদলের “শহীদ জিয়ার স্বপ্ন ও  শিক্ষার্থীদের কথা” প্রতিযোগিতার পোস্টার প্রকাশ

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ
মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার-এ অনুষ্ঠিত বিমান বাহিনীর ১৩১ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সনদপত্র বিতরণ করেন এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, বিবিপি, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি। দেশ সংযোগ

বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

জুন 9, 2026
বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মোংলায় শোভা পাচ্ছে ১৮০ টি পতাকা
বাগেরহাটের মোংলায় বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় বিভিন্ন দেশের পতাকা শোভা পাচ্ছে। দেশ সংযোগ

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মোংলায় শোভা পাচ্ছে ১৮০ টি পতাকা

জুন 9, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।