বৃহস্পতিবার, আগস্ট 27, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

ময়ূর নদী নিয়েও আমরা ইতিবাচক স্বপ্ন দেখছি- সিটি প্রশাসক

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 19, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
ময়ূর নদী নিয়েও আমরা ইতিবাচক স্বপ্ন দেখছি- সিটি প্রশাসক
0
SHARES
0
VIEWS

প্রকাশ : ১৯ মে ’২৬ খ্রি. মঙ্গলবার

দেশ প্রতিবেদক :

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শহর বর্ধিতকরণ বিষয়টি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় আছে উল্লেখ করে বলেন আমরা দ্রুত এটি পাশ করিয়ে আনার উদ্যোগ নিয়েছি। শহরের বর্ধিত অংশ নিয়ে আরো আগে কেডিএ’র পরিকল্পনা গ্রহণ করা উচিত ছিল বলে মতামত ব্যক্ত করে তিনি বলেন নগর পরিকল্পনায় সমন্বিত কার্যক্রম না থাকলে পরিকল্পিত নগরায়ন কঠিন হয়ে পড়বে।

কেসিসি প্রশাসক মঙ্গলবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘‘খুলনা আবাসন প্রকল্প ও নগর ব্যবস্থাপনা:পরিবেশ সংরক্ষণে করণীয়’’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা) এ সেমিনারের আয়োজন করে।

প্রশাসক ইউরোপের বিভিন্ন শহরের মধ্য দিয়ে প্রবাহিত নদীর সৌন্দর্যের উদাহরণ টেনে বলেন, ময়ূর নদী নিয়েও আমরা তেমনই স্বপ্ন দেখছি। ইতোমধ্যে ময়ূর নদীতে আরো পাঁচটি ব্রীজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। যানজট নিরসনের জন্য তিনি সড়কের ওপর ব্যাবসায়ী সামগ্রী রাখা এবং ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণ করাকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

সংশ্লিষ্ট খবর

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান। -- দেশ সংযোগ

খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আগস্ট 8, 2026

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির-এর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপাস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক ড. আহসানুল কবির। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, কেডিএ’র প্রধান প্রকৌশলী সাবিরুল আলম ও প্লানিং অফিসার তানভীরুল আলম, কুয়েট-এর অধ্যাপক ড. তুষার কান্তি রায় এবং বেলার হেড অব প্রোগাম ফিরোজুল হক মিলন। অন্যান্যের মধ্যে পরিবেশ সুরা মঞ্চ-খুলনার সভাপতি এড. কুদরত ই খুদা, সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ, বেলার বিভাগীয় সম্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, আইআরভি’র সমন্বয়কারী কাজী জাভেদ খালিদ জয়, ছায়াবৃরে প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, কেসিসি’র আর্কিটেক্ট রেজবিনা খানম, ও সাবেক শিা কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, নাগরিক ফোরামের মহাসচিব ইকবাল হোসেন তুহিন, সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা জামাল পপলু ও দীপংকর রায়, সুজন-এর মহানগর সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন, সিয়াম-এর নির্বাহী পরিচালক এ্যাড. মাসুম বিল্লাহসহ কেসিসি, ওয়াসা, কেডিএ, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ সেমিনারে অংশগ্রহণ করেন।

সুন্দর নগরী গড়তে হলে বিভিন্ন সংস্থার কাজের মধ্যে সমন্বয় করতে হবে। সমন্বয়হীন কাজ পরিকল্পিত পরিবেশবান্ধব নগরীর গড়ার অন্তরায়। এ জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। খুলনায় যত্রতত্র অপরিকল্পিত আবাসন গড়ে তুলে খুলনাকে বসবাসের অযোগ্য করে তুলেছে। এসব আবাসন ব্যবসা যাতে পরিকল্পিতভাবে গড়ে ওঠে সে জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে বলে সেমিনারে বক্তারা মতামত ব্যক্ত করেন।

 এর আগে সকাল সাড়ে ৯টায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন সড়কসমূহ প্রশাস্তকরণ, সড়কের মধ্যে স্থাপিত বৈদ্যুতিক পোল স্থানান্তর এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে কেসিসি, কেডিএ, কেএমপি’র ট্রাফিক বিভাগ ও বাস-মিনিবাস মালিক সমিতির কর্মকর্তাদের সাথে নিয়ে পরিদর্শন করেন।  কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মো: সাবিরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জি এম মাসুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোরতোজা আল মামুন, কেসিসি’র নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক) জাকিয়া সুলতানা, বাস মালিক সমিতির সভাপতি মো: আনোয়ারুল মোল্লা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনা পলিটেকনিকট ইনস্টিটিউট মিলনায়তনে সহশিক্ষা কার্যক্রমের অধীনে রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ-২০২৬ এর সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সিটি ইউনিটের ভাইস প্রেসিডেন্ট শেখ সাদীকুল ইসলাম সাদী ও উপসহাকারী পরিচালক মোসা: রেক্সোনা খাতুন। অনুষ্ঠানে প্রশাসক জরুরী পরিস্থিতিতে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রদানে সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সেবা কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণকারী ৫৩জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করেন। 

   

Tags: সিটি প্রশাসক সংবাদ
Previous Post

ফুলতলায় পরীক্ষার হলে ঢুকে শিক্ষার্থীর উপর হামলা যুবক আটক

Next Post

দিঘলিয়াতে তিনদিনব্যাপী ভূমি সেবা ও ভূমি মেলা  শুরু

Next Post
দিঘলিয়াতে তিনদিনব্যাপী ভূমি সেবা ও ভূমি মেলা  শুরু
মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ৩ দিনব্যাপী ভূমি সেবা ও মেলার উদ্বোধন করেন সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসা সুজন দাস গুপ্ত। দেশ সংযোগ

দিঘলিয়াতে তিনদিনব্যাপী ভূমি সেবা ও ভূমি মেলা  শুরু

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

মোল্লাহাটে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

4 মাস ago

সাতক্ষীরা ল” কলেজ পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

4 মাস ago
বাগেরহাটে বিশুদ্ধ পানি সংকটে ৬৫ শতাংশ মানুষের স্বাস্থ্য ঝুঁকির মুখে
বাগেরহাটে বিশুদ্ধ পানি সংকটে জনজীবন ঝুঁকির মুখে। ফলে জীবন বাঁচাতে খাল-নদী-বিল পার হয়ে বিশুদ্ধ পানি আহরণ করতে হয় গৃহবধুদের। ছবি- মনিরুল হক, দেশ সংযোগ।

বাগেরহাটে বিশুদ্ধ পানি সংকটে ৬৫ শতাংশ মানুষের স্বাস্থ্য ঝুঁকির মুখে

3 মাস ago
খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় সভা অনুষ্ঠিত

1 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।