শনিবার, আগস্ট 29, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home অর্থনীতি

ভাঙছে বাঁধ, বাড়ছে লবণাক্ততা: উপকূলে ত্রাহি অবস্থা, তবু বাজেটে কমছে জলবায়ুর হিস্যা

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 24, 2026
in অর্থনীতি
0
ভাঙছে বাঁধ, বাড়ছে লবণাক্ততা: উপকূলে ত্রাহি অবস্থা, তবু বাজেটে কমছে জলবায়ুর হিস্যা
শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের (পানসী) রেস্টুরেন্টে উপকুলের পরিবেশ সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবীতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পরিবেশবাদীরা। দেশ সংযোগ

শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের (পানসী) রেস্টুরেন্টে উপকুলের পরিবেশ সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবীতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পরিবেশবাদীরা। দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS
উপকুলের সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবী পরিবেশবাদীদের

প্রকাশ : ২৩ মে ’২৬ খ্রি. শনিবার

দেশ প্রতিবেদক, সাতক্ষীরা :

প্রতিনিয়ত বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। সেই সঙ্গে পাল্লা দিয়ে উপকূলীয় জেলাগুলোতে ঢুকছে লবণাক্ত পানি। নষ্ট হচ্ছে মাটির উর্বরতা, সুপেয় পানির তীব্র সংকটে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন। উপর্যুপরি শক্তিশালী ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে একের পর এক ভেঙে যাচ্ছে বেড়িবাঁধ। জলবায়ু পরিবর্তনের এমন ভয়াল বাস্তবতায় দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের মানুষ এখন অস্তিত্ব সংকটে পড়েছেন। এই পরিস্থিতি থেকে উপকূলকে বাঁচাতে আগামী জাতীয় বাজেটে সুনির্দিষ্ট ও বিশেষ বরাদ্দের জোর দাবি জানানো হয়েছে।

শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের একটি (পানসী) রেস্টুরেন্টে উপকুলের পরিবেশ সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবীতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশবাদীরা এ দাবি জানান। পরিবেশবাদী সংগঠন ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’- সাতক্ষীরা জেলা শাখা এসংবাদ সম্মেলনের আয়োজন করে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি’ (লিডার্স) এই ফোরামের সচিবালয় হিসেবে দায়িত্ব পালন করছে।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন, ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্ত। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, আমিনা বিলকিস ময়না, এসএম শহীদুল ইসলাম, শেখ তানজির আহমেদ, আকরামুল ইসলাম, আসাদুজ্জামান সরদার, মোঃ হোসেন আলী, মিলন বিশ্বাস, শেখ সিদ্দিকুর রহমান এবং ভূমিহীন নেতা আব্দুস সামাদসহ সুশীল সমাজ, পরিবেশকর্মী ও যুবসমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।

সংশ্লিষ্ট খবর

মুরগীর ফিড কারখানা নয়; ক্রিসেন্ট জুট মিলকে পাট কল হিসেবে চালু করতে হবে – মানববন্ধনে বক্তরা
শুক্রবার (৭ আগষ্ট) বিকেল ৫ টায় ক্রিসেন্ট জুট মিলের প্রধান ফটকের সামনে ফিড কারখানা চালু করার প্রতিবাদে এবং ক্রিসেন্ট জুট মিলকে পাট কল হিসেবে চালুর দাবিতে মানববন্ধন। -- দেশ সংযোগ

মুরগীর ফিড কারখানা নয়; ক্রিসেন্ট জুট মিলকে পাট কল হিসেবে চালু করতে হবে – মানববন্ধনে বক্তরা

আগস্ট 7, 2026
মুরগীর ফিড কারখানা নয়; ক্রিসেন্ট জুট মিলকে পাট কল হিসেবে চালু করতে হবে – মানববন্ধনে বক্তরা
শুক্রবার (৭ আগষ্ট) বিকেল ৫ টায় ক্রিসেন্ট জুট মিলের প্রধান ফটকের সামনে ফিড কারখানা চালু করার প্রতিবাদে এবং ক্রিসেন্ট জুট মিলকে পাট কল হিসেবে চালুর দাবিতে মানববন্ধন। -- দেশ সংযোগ

মুরগীর ফিড কারখানা নয়; ক্রিসেন্ট জুট মিলকে পাট কল হিসেবে চালু করতে হবে – মানববন্ধনে বক্তরা

আগস্ট 7, 2026

সংবাদ সম্মেলনে বৈশ্বিক বিভিন্ন গবেষণা ও সূচক উল্লেখ করে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের মারাত্মক অভিঘাতে বাংলাদেশ এখন খাদের কিনারায়। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘ম্যাপলক্রাফট’-এর জরিপ অনুযায়ী, বিশ্বের ১৭০টি দেশের মধ্যে জলবায়ু সংকটে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১৬টি দেশের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। একইভাবে, ‘ওয়ার্ল্ড রিস্ক ইনডেক্স ২০২৩’ অনুযায়ী বিশ্বব্যাপী ঝুঁকির দিক থেকে বাংলাদেশের অবস্থান নবম। জার্মানওয়াচ-এর ‘জলবায়ু ঝুঁকি সূচক ২০২৫’ বলছে, দীর্ঘমেয়াদি উচ্চ ঝুঁকিতে থাকা দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে ১৩তম অবস্থানে।

বিজ্ঞানীদের আশঙ্কা, ২০৫০ সালের মধ্যে সমদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের প্রায় ১৭ শতাংশ ভূখন্ড সরাসরি ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে দেশের ৩০ শতাংশ কৃষিজমি হারিয়ে যাবে। এর চেয়েও বড় বিপর্যয় অপেক্ষা করছে শতকের শেষে। ২১০০ সালের মধ্যে দক্ষিণ-পশ্চিম উপকূলসহ দেশের প্রায় ৪৩৪ বর্গকিলোমিটার এলাকা সমুদ্রগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এর ফলে প্রায় ১০ মিলিয়ন (১ কোটি) মানুষ নিজেদের ভিটেমাটি হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিগত ২০ বছরে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে একের পর এক শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এতে যেমন প্রাণহানি ঘটেছে, তেমনি অর্থনৈতিকভাবে পঙ্গু হয়েছে উপকূলের মানুষ।

২০০৭ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে দক্ষিণ-পশ্চিম উপকূলে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় ১১,৫৬০ কোটি টাকা। এর মাত্র দুই বছর পর ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে ব্যাপক তান্ডব চালিয়ে ১৮৮৫ কোটি টাকার ক্ষতি করে, যা এই অঞ্চলের মানুষকে দীর্ঘ সময় লোনা পানির মধ্যে আটকে রাখে। এরপর ২০১৯ সালে পরপর দুটি দুর্যোগ ফণী ও বুলবুলের কারণে যথাক্রমে ৫৩৬ কোটি ও ২৬৩ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়। ২০২০ সালে করোনা মহামারির চরম সংকটের মধ্যে আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান। খুলনা, বরিশাল, পটুয়াখালী ও সাতক্ষীরাসহ ১৭টি জেলায় এর ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১১০০ কোটি টাকা।

ক্ষয়ক্ষতির এই ধারা এখানেই থেমে থাকেনি। ২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াস ৩০০ কোটি টাকা, ২০২২ সালে সিত্রাং ৪১৪ কোটি টাকা এবং ২০২৩ সালে মিধিলি প্রায় ২০০ কোটি টাকার ক্ষতিসাধন করে। আর সর্বশেষ ২০২৪ সালের মে মাসে পশ্চিম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল, যা ৬৮৮০ কোটি টাকার বিশাল অর্থনৈতিক ক্ষতি রেখে যায়, যার ক্ষত উপকূলবাসী এখনও বয়ে বেড়াচ্ছেন।

পরিবেশকর্মীরা জানান, এই বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি মানুষের মৃত্যু, জোরপূর্বক বাস্তুচ্যুতি, বসতভিটা ধ্বংস এবং তীব্র মানসিক চাপের মতো বিশাল ‘অর্থনৈতিক ক্ষতি’ উপকূলবাসীকে প্রতিদিন সইতে হচ্ছে। কর্মসংস্থান হারিয়ে গ্রাম ছেড়ে মানুষ শহরমুখী হওয়ায় গ্রাম থেকে শহরমুখী অভিবাসন এখন একটি বড় মানবিক সংকটে রুপ নিয়েছে। উপকূলের মানুষের জীবন ও জীবিকা সুরক্ষার প্রধান ঢাল হলো বেড়িবাঁধ। কিন্তু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (ইডউই) তথ্য ও বিভিন্ন গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, উপকূলীয় এলাকায় বর্তমানে প্রায় ২৪০ কিলোমিটার বেড়িবাঁধ চরম ঝুঁকিপূর্ণ বা অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে।

বক্তারা অভিযোগ করেন, ভাঙনপ্রবণ এই বাঁধগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। সিডর, আইলা ও রেমালের মতো বড় বড় ঘূর্ণিঝড়ের ধাক্কায় বাঁধগুলো ক্রমান্বয়ে আরও দুর্বল হয়ে পড়েছে। ফলে সামান্য জোয়ারের পানিতেই বাঁধ ভেঙে বিস্তর্ণ এলাকা প্লাবিত হচ্ছে, যা উপকূলীয় অঞ্চলের সামগ্রিক সুরক্ষাবলয়কে পুরোপুরি ভেঙে ফেলেছে। এর ফলে লোনা পানি ঢুকে নষ্ট হচ্ছে সুপেয় পানির উৎস, ছড়াচ্ছে ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন জলবাহিত রোগ। পুষ্টিহীনতার শিকার হচ্ছে নারী ও শিশুরা।

উপকূলীয় এলাকার সংকটের বিপরীতে জাতীয় বাজেটে বরাদ্দের চিত্রটি চরম হতাশাজনক বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। গত ১০ বছরের বাজেট বরাদ্দ পর্যালোচনা করে দেখা যায়, দেশের মোট জাতীয় বাজেট ক্রমান্বয়ে বাড়লেও জলবায়ু ও পরিবেশ খাতের বরাদ্দ প্রতি বছর কমছে।

সংবাদ সম্মেলনে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সুরক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়। বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জন্য শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এটি একটি প্রাকৃতিক প্রাচীর। যুগে যুগে সব বড় ঘূর্ণিঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাস নিজের বুকে পেতে নিয়ে দেশকে রক্ষা করে আসছে সুন্দরবন।

জাতীয় অর্থনীতিতেও এই বনের অবদান অপরিসীম। সুন্দরবনের মাছ, মধু, কাঠ ও বনজ সম্পদ থেকে প্রতি বছর দেশের জাতীয় অর্থনীতিতে হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থনৈতিক মূল্য যুক্ত হচ্ছে। এছাড়া, উপকূলীয় অঞ্চলের প্রায় ৩৫ থেকে ৫০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের জীবিকার জন্য এই সুন্দরবনের ওপরই সম্পূর্ণ নির্ভরশীল। সুন্দরবনের পরিবেশ বিপন্ন হলে এই বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে উপকূলের সুরক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়। মাঠপর্যায় থেকে নীতিনির্ধারণী পর্যায় পর্যন্ত জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও চাহিদাকে আসন্ন জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করাসহ উপকূলের মানবিক ও পরিবেশগত সংকট নিরসনে আসন্ন জাতীয় বাজেটে একটি ‘বিশেষ উপকূলীয় তহবিল’ হিসেবে কার্যকর বরাদ্দ দেওয়ার আহবান জানানো হয়।

 

Tags: পরিবেশবিদদের সংবাদ সম্মেলন
Previous Post

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে জেলা বিএনপি’র কর্মসূচি

Next Post

মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান

Next Post
মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান
শনিবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য রাখছেন- থানা নির্বাহী কর্মকর্তা সুরমা আইরীন। দেশ সংযোগ

মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

ভোক্তাদের না ঠকিয়ে সঠিক ওজন ও পরিমাপে পণ্য বিক্রয় করে ব্যবসা পরিচালনা করতে হবে- খুলনা বিভাগীয় কমিশনার

ভোক্তাদের না ঠকিয়ে সঠিক ওজন ও পরিমাপে পণ্য বিক্রয় করে ব্যবসা পরিচালনা করতে হবে- খুলনা বিভাগীয় কমিশনার

3 মাস ago

দেশে বছরে প্রতি এক হাজার কিঃমিঃ সড়কে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে

4 মাস ago

শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি মশকমুক্ত করার চেষ্টা করছি —কেসিসি প্রশাসক

2 মাস ago
খুলনার কয়রায় একাধিক শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগ
খুলনার কয়রা উপজেলায় একাধিক শিশুকে বলৎকারের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। দেশ সংযোগ

খুলনার কয়রায় একাধিক শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগ

3 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ পরিবেশ পরিবেশ ও অর্থনীতি সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বইপড়া কর্মসূচি বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শিল্প ও অর্থনীতি শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
  • আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী
  • খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক
শনিবার জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। -- দেশ সংযোগ

জলাবদ্ধতা নিরসনে খুদে খালের সঙ্গে সংযুক্ত ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক

আগস্ট 8, 2026
আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আমরা মাদক ও সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

আগস্ট 8, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।