মঙ্গলবার, জুলাই 14, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

ঢাকায় মেট্রোরেল স্টেশনে পশুর হাট : অসহায় রেল কর্তৃপক্ষ

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 28, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
ঢাকায় মেট্রোরেল স্টেশনে পশুর হাট : অসহায় রেল কর্তৃপক্ষ
উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনে লিফটের চর্তুর দিকে কোরবানির গরুর হাট বসিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা -- দেশ সংযোগ

উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনে লিফটের চর্তুর দিকে কোরবানির গরুর হাট বসিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা -- দেশ সংযোগ

0
SHARES
1
VIEWS
অবশেষে ব্যবস্থা নিলেন প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক

প্রকাশ : ২৭ মে ’২৬ খ্রি. বুধবার

জেষ্ঠ্য প্রতিবেদক :

যোগাযোগের আধুনিক পথ মেট্রোরেল। একটি সুন্দর এবং নিরাপদ পরিবেশে যাতায়াত করে রাজধানীর হাজার হাজার মানুষ। সেখানে যদি হয় কোরবানীর গরুর হাট; তাহলে রাজধানীবাসীর অবস্থা কি দাড়ায়, এমন প্রশ্ন রাজধানীবাসির। নিরাপদ বা আধুনিকতা নয়, প্রয়েোজনের তাগিদেই এই মেট্রোরেল ব্যবস্থা। এই মেট্রোরেল স্টেশন এখন পশুর হাট। অসহায় মেট্রোরেল কর্তৃপক্ষ। ইজারা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর দিয়াবাড়ি এ পশুর হাট বসিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা। মেট্রোরেলের লিফট  এবং সিঁড়ির চারিপাশে সারিবদ্ধভাবে গরু বেঁধে রীতিমত গরু বেচাকেনা হচ্ছে। ফলে ঈদের সময় মেট্রোযাত্রীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে। পশুর গোবর আর আবর্জনার দুর্গন্ধে চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে দিয়াবাড়ি স্টেশনে। মেট্রোরেল স্টেশনে পশুর হাট বসানো নিয়ে ব্যাপক সমালোচনা ঝড় বইছে রাজধানী সহ দেশ জুড়ে। বিষয়টি ভাইরাল হওয়ায় টনক নড়েছে কর্তৃপক্ষের।

ক্যাপশন : উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনে কোরবানির গরুর হাট– দেশ সংযোগ

সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে কোরবানির হাট ইজারা দেয়া হয়। হাটের  ইজারা পান বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের এক নেতা। তিনি উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনে লিপটের চর্তুরদিকে এবং গোটা স্টেশন জুটে গরুর হাট বসিয়ে দেন। মেট্রোরেলে স্টেশনে গরুর হাটের সংবাদ যখন ভাইরাল হয়ে গেল তখন টনক নড়লো কর্তৃপক্ষের। তারা দ্রুত সাংবাদিকদের এদিক সেদিক বক্তব্য দিতে শুরু করেন। দোহাই দেয়া হলো বৃষ্টির। যা হোক যখন সরকারের সমস্ত অর্গানের কানে পানি গেল তখন তড়িঘড়ি করে সেখান থেকে হাট সরানোর ব্যবস্থা নেন। পরিদর্শনে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।  

 ক্যাপশন : উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনে কোরবানির গরুর হাট– দেশ সংযোগ

তিনি সাংবাদিকদের বলেন, রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে বা রাস্তায় পশুর হাটের জন্য ইজারা দেওয়া হয়নি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই মেট্রোরেল স্টেশনের নিচে বা আশপাশের কোনো জায়গা হাটের জন্য ইজারা দেওয়া হয়নি। দুইদিন আগে হঠাৎ ভারী বৃষ্টির কারণে কিছু ব্যবসায়ী গরু নিয়ে মেট্রোরেল স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন। পরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিজে এসে রাস্তা থেকে পশু সরিয়ে হাটের নির্ধারিত স্থানে নিয়ে গেছেন।  

সংশ্লিষ্ট খবর

মোংলা বন্দরের সিবিত্র’র তলবি সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

মোংলা বন্দরের সিবিত্র’র তলবি সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

জুলাই 13, 2026
মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা
সোমবার মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ করছেন কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. সফিকুল আলম মনা। -- দেশ সংযোগ

মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা

জুলাই 13, 2026

বুধবার (২৭ মে) দিয়াবাড়ি পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। 

ক্যাপশন : উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনে কোরবানির হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।  – দেশ সংযোগ

প্রতিমন্ত্রী বলেন, আমাদের ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক এখানে দায়িত্ব পালন করছেন। তিন দিন আগের একটি ভিডিও ভাইরাল করে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। আপনারা সরেজমিনে দেখে যান, পশু কেনাবেচা হাটের ভেতরেই চলছে।

তিনি বলেন, রাস্তার ওপর পশু চলে আসায় কিছু জায়গা নোংরা হয়েছিল। তবে আজ সকাল থেকেই পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে।

  ক্যাপশন : উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনে কোরবানির গরুর হাট বসান স্বেচ্ছাসেবক দল নেতা — দেশ সংযোগ

মীর শাহে আলম বলেন, এখানে সার্বক্ষণিক সিটি করপোরেশনের লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। মেট্রোরেলের আশপাশে কোনো পশু কেনাবেচা চলবে না। আমরা সরিয়ে দিয়েছি এবং ভবিষ্যতেও এমন কোনো কর্মকাণ্ড হতে দেওয়া হবে না।  

তিনি আরও বলেন, আমরা বারবার বলেছি, নির্ধারিত সীমানার বাইরে হাট বসবে না। যখনই বিষয়টি আমাদের নজরে এসেছে, তখনই ব্যবস্থা নিয়েছি। জনগণেরও সহযোগিতা প্রয়োজন।  

  ক্যাপশন : উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনে কোরবানির গরুর হাট বসান স্বেচ্ছাসেবক দল নেতা — দেশ সংযোগ

ডিএনসিসি প্রশাসক সোমবার (২৫ মে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সিটি করপোরেশনের আওতাধীন স্থায়ী এবং অস্থায়ী পশুর হাট পরিদর্শনে যান। তখন দেখা যায়, উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে ডাইভারশন দিয়ে পশু বেঁধে রাখা হয়েছে। বিষয়টি দেখে প্রশাসক ক্ষোভ প্রকাশ করেন এবং কোনোভাবেই যেন রাস্তায় পশুর হাট বিস্তৃত না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন।

রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেট্রোরেল স্টেশনের নিচে কোরবানির পশু বিক্রি করা হচ্ছিল। তা দেখতে পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

এসময় সংশ্লিষ্ট পশুর হাটের ইজারাদারকে তাৎক্ষণিক ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন প্রশাসক। পরে ইজারাদারকে সড়কে হাট না বসানোর নির্দেশ দেন। নির্দেশনা অমান্য করা হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করারও নির্দেশ দেন তিনি।

এ বিষয়ে ইজারাদারের পক্ষ থেকে জানানো হয়, সকালে বৃষ্টির কারণে কিছু পশুর মালিক সাময়িক সময়ের জন্য মেট্রোরেল স্টেশনের নিচে পশু রেখেছিলেন। তারা ডিএনসিসির নির্দেশনা মেনে চলছেন এবং রাস্তায় যেন কোনোভাবেই পশু না রাখা হয় সে ব্যবস্থা নিচ্ছেন।

 

Tags: ব্যবসা বাণিজ্য সংবাদ
Previous Post

মেসির চোটে উদ্বেগ? এখনও বিশ্বকাপের দল ঘোষণা করেনি আর্জেন্টিনা!

Next Post

বিশ্বকাপে ব্রাজিল হারবে ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী

Next Post
বিশ্বকাপে ব্রাজিল হারবে ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপে ব্রাজিল হারবে ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

বাগেরহাট জেলা হাসপাতালে আইসিইউ সেবা চালু
রবিবার বাগেরহাট হাসপাতালে আইসিইউ চালু করা হয়েছে। -- দেশ সংযোগ

বাগেরহাট জেলা হাসপাতালে আইসিইউ সেবা চালু

4 সপ্তাহ ago
১৯-২১ মে জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা
রবিবার সার্কিট হাউজের সম্মেলনকক্ষে প্রেস কনফারেন্সে  প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ। ছবি পিআইডি থেকে সংগৃহিত, দেশ সংযোগ

১৯-২১ মে জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

2 মাস ago
বেক্সিমকো ফার্মার বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে গাছ বিতরণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেক্সিমকো ফার্মার উদ্যোগে গাজীপুরে বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন কর্তৃপক্ষ। -- দেশ সংযোগ

বেক্সিমকো ফার্মার বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে গাছ বিতরণ

1 মাস ago
দিল্লিতে হামলার ছক! পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ও দাউদ-নেটওয়ার্কের সঙ্গে জড়িত সন্দেহে আটক ৯, উদ্ধার বিস্ফোরক
দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের অভিযানে ধৃতেরা। ছবি: সংগৃহীত। দেশ সংযোগ

দিল্লিতে হামলার ছক! পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ও দাউদ-নেটওয়ার্কের সঙ্গে জড়িত সন্দেহে আটক ৯, উদ্ধার বিস্ফোরক

1 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কারাবন্দিদের হস্তান্তর কৃষি ও অর্থনীতি কৃষি সংবাদ গ্রামীণ ঐতিহ্য তাল শাস জলাবদ্ধতার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ দুর্ণীতি সংবাদ নারী ফুটবল দলের সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিদেশী দূত বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • মোংলা বন্দরের সিবিত্র’র তলবি সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন
  • মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা
  • প্রয়োজনে দেশে আরও একটি ‘জুলাই বিপ্লব’ হবে — মাহফুজুর রহমান

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

মোংলা বন্দরের সিবিত্র’র তলবি সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

মোংলা বন্দরের সিবিত্র’র তলবি সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

জুলাই 13, 2026
মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা
সোমবার মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ফল বিতরণ করছেন কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. সফিকুল আলম মনা। -- দেশ সংযোগ

মানবিক সমাজ গঠনের মূলভিত্তি হল আজকের শিশুরা

জুলাই 13, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।