রবিবার, মে 31, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ : আহত অর্ধশতাধিক

দেশ সংযোগ by দেশ সংযোগ
মে 31, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ : আহত অর্ধশতাধিক
ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে। দেশ সংযোগ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে। দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রকাশ : ৩১ মে ’২৬ খ্রি. রবিবার

দেশ প্রতিবেদক, ফরিদপুর :

 

ঈদুল আজহার ছুটিতে ফরিদপুরের সড়ক ও মহাসড়কে একাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। ঈদের আগের দিন বুধবার থেকে রোববার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পৃথক ছয়টি সড়ক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজনই তরুণ। অধিকাংশ ঘটনায় মোটরসাইকেল জড়িত থাকায় সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।  

পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন আলিমুজ্জামান মাতুব্বর (৫৫)। তিনি বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য এবং নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট খবর

বাস-অটোরিকশা সংঘর্ষ : মা মেয়েসহ নিহত ৩, বাবা হাসপাতালে
রবিবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনায় বাস-অটোরিকসা সংঘর্ষ ক্ষতিগ্রস্ত অটোরিকসা। দেশ সংযোগ

বাস-অটোরিকশা সংঘর্ষ : মা মেয়েসহ নিহত ৩, বাবা হাসপাতালে

মে 31, 2026
বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে ভাঙচুর ও লুটপাট : আহত ২
শনিবার সকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও লুটপাট হয়। এসময়ে হামলাকারীদের আঘাতে দু’জন আহত হয়। দেশ সংযোগ

বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে ভাঙচুর ও লুটপাট : আহত ২

মে 31, 2026

একই দিন বিকেলে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দার নারানখালী ব্রিজ এলাকায় ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন রাজন শেখ (১৮)। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান ইব্রাহিম ফকির (১৭)। নিহত দুই কিশোর মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের বাসিন্দা। 

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন জানান, ভাঙ্গা গোলচত্বরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ছিটকে খাদে পড়ে যায়।

ঈদের আগের দিন বুধবার রাত ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্বসদরদী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন সাইফুল মোল্লা (২৩) ও আলী ইমরান শরীফ (২৪)। আহত হন আরও দুজন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দ্রুতগতির দুটি মোটরসাইকেলের সংঘর্ষে চার আরোহী সড়কে ছিটকে পড়েন। পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সাইফুল ও ইমরানকে মৃত ঘোষণা করেন।

একই দিন আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আউষের হাট এলাকায় নছিমন উল্টে নিহত হন উমর শেখ (২১)। ঈদের ছুটিতে বাড়ি এসে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।

অন্যদিকে ঈদের দিন বিকেলে চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন ময়না খাতুন (৬৫)। গুরুতর আহত অবস্থায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সবশেষ রোববার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া এলাকায় ঢাকা থেকে খুলনাগামী রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে অন্তত ২৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ২৩ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নগরকান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার সুইটি জানান, হাসপাতালে ভর্তি হওয়া আহতদের কারও অবস্থা গুরুতর নয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ঈদের ছুটিতে মহাসড়কে একাধিক দুর্ঘটনা ঘটেছে। অধিকাংশ ঘটনায় মোটরসাইকেল জড়িত। দুর্ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপরদিকে, ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বোরাক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ঝাটুরদিয়া বাজার এলাকায় পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি মহাসড়ক থেকে ছিটকে সড়কের পাশের খাদে উল্টে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। বাসের ভেতরে আটকা পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকারী সংস্থার তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

Tags: সড়ক দুর্ঘটনা সংবাদ
Previous Post

বাস-অটোরিকশা সংঘর্ষ : মা মেয়েসহ নিহত ৩, বাবা হাসপাতালে

Next Post

হজ পালন শেষে দেশে ফিরলেন ৬ হাজার ১৭৫ বাংলাদেশি

Next Post
হজ পালন শেষে দেশে ফিরলেন ৬ হাজার ১৭৫ বাংলাদেশি
হজ্ব শেষে দেশে ফিরছেন হাজীরা। দেশ সংযোগ

হজ পালন শেষে দেশে ফিরলেন ৬ হাজার ১৭৫ বাংলাদেশি

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

নারায়ণগঞ্জে সালিস চলাকালে হামলা বিএনপি নেতাকে কুপিয়ে জখম
নারায়নগঞ্জে সালিস চলাকালে প্রতিপক্ষের হামলা। তার প্রতীকি ছবি। দেশ সংযোগ

নারায়ণগঞ্জে সালিস চলাকালে হামলা বিএনপি নেতাকে কুপিয়ে জখম

2 সপ্তাহ ago
মোংলায় সরকারি রাস্তা নির্মাণে বাঁধা, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
বৃহস্পতিবার মোংলায় কাপালিরমেঠসহ ৭ গ্রামের মানুষের চলাচলের একমাত্র সরকারী রাস্তা নির্মাণে বাঁধা দেয়ার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। দেশ সংযোগ

মোংলায় সরকারি রাস্তা নির্মাণে বাঁধা, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

2 সপ্তাহ ago

ওয়াশিংটনে সাংবাদিক সাবান মাহমুদ- বাংলাদেশে সকল কারাবন্দি সাংবাদিক, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবীদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে

1 মাস ago
“শিক্ষার্থী বেদান্ত বাবুর কৃতিত্ব”
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বেদান্ত বাবুকে সম্বর্ধনা দিচ্ছেন পাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। দেশ সংযোগ

“শিক্ষার্থী বেদান্ত বাবুর কৃতিত্ব”

2 সপ্তাহ ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

আইন আদালত আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সম্মেলন সংবাদ ইরান বিশ্বকাপ ঈদ জামাত সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কুয়েট সংবাদ চিকিৎসা ও শিক্ষা জঙ্গী সংগঠনের সংবাদ জাতীয় অর্থনীতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ দুর্ঘটনার সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নিরাপদ যাত্রা চাই সংবাদ নৌ দুর্ঘটনার সংবাদ পাটকল শ্রমিক আন্দোলন পাট ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন ফায়ার সার্ভিস দিবস ফিচার ফিচার লেখা বাংলাদেশ বিমান বাহিনীর সংবাদ বিএসটিআই দিবস সংবাদ বিশ্বকাপ ফুটবল সংবাদ ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ মাদক সংক্রান্ত সংবাদ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গন সংবাদ শিক্ষার্থীর কৃতিত্ব সংবাদ শোক সংবাদ শ্রমিক আন্দোলন সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • হজ পালন শেষে দেশে ফিরলেন ৬ হাজার ১৭৫ বাংলাদেশি
  • ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ : আহত অর্ধশতাধিক
  • বাস-অটোরিকশা সংঘর্ষ : মা মেয়েসহ নিহত ৩, বাবা হাসপাতালে

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

হজ পালন শেষে দেশে ফিরলেন ৬ হাজার ১৭৫ বাংলাদেশি
হজ্ব শেষে দেশে ফিরছেন হাজীরা। দেশ সংযোগ

হজ পালন শেষে দেশে ফিরলেন ৬ হাজার ১৭৫ বাংলাদেশি

মে 31, 2026
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ : আহত অর্ধশতাধিক
ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে। দেশ সংযোগ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ : আহত অর্ধশতাধিক

মে 31, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।