বুধবার, আগস্ট 5, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

নবায়নযোগ্য জ্বালানি শক্তি জলবায়ু সহনশীল ভবিষ্যতের ভিত্তি : মোংলায় সমাবেশে বক্তারা

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 5, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
নবায়নযোগ্য জ্বালানি শক্তি জলবায়ু সহনশীল ভবিষ্যতের ভিত্তি : মোংলায় সমাবেশে বক্তারা
শুক্রবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মোংলার মৈদাড়ায় মানববন্ধন ও সমাবেশ করে মোংলাস্থ কয়েকটি এনজিও।- দেশ সংযোগ

শুক্রবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মোংলার মৈদাড়ায় মানববন্ধন ও সমাবেশ করে মোংলাস্থ কয়েকটি এনজিও।- দেশ সংযোগ

0
SHARES
7
VIEWS

প্রকাশ : ০৫ জুন ’২৬ খ্রি. শুক্রবার

আবু হোসাইন সুমন, মোংলা :  

নবায়নযোগ্য জ্বালানি কেবলমাত্র শক্তির উৎস না বরং এটি সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক অন্তর্ভূক্তি এবং জলবায়ু সহনশীল ভবিষ্যতের ভিত্তি। জ্বালানির আকস্মিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে দেশে  সংকট তৈরি হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। সামগ্রিক অবস্থার জন্য আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতিই দায়ী। জাতীয় বাজেটে সবুজ ও নবায়নযোগ্য জ্বালানির উৎস এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশের উপর কর রেয়াত এবং প্রণোদনা দিতে হবে।

ক্যাপশন : মোংলায় বিশ্ব পরিবেশ দিবসে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে মানববন্ধন। -দেশ সংযোগ

সংশ্লিষ্ট খবর

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

আগস্ট 4, 2026

শুক্রবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মোংলার মৈদাড়ায় মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ মানববন্ধন—সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে ক্রমবর্ধমান জলবায়ু সংকট মোকাবেলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং নবায়নযোগ্য জ্বালানির দ্রুত ও ন্যায্য রূপান্তরের দাবিতে এ মানববন্ধন—সমাবেশের আয়োজন করা হয়।

ক্যাপশন : মোংলায় বিশ্ব পরিবেশ দিবসে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে মানববন্ধন। -দেশ সংযোগ

‘ইনস্পায়ার্ড বাই ন্যাচার, ফর ক্লাইমেট, ফর আওয়ার ফিউচার’ প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবসের মানববন্ধন—সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। মানববন্ধন ও সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেতা এ্যাড. সার্বভৌম রায়, মোংলা উপজেলা জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হা্ওলাদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র কমলা সরকার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার নাজমুল হক, রাকেশ সানা, অসীমা মন্ডল, মেহেদী হাসান। 

সভাপতির বক্তব্যে পশুর রিভার ওয়াটারকিপার ও সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ বলেন, সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র পশুর নদীর জলজপ্রাণী ও সুন্দরবনের বাস্ততন্ত্র ধ্বংস করছে। জলবায়ু পরিবর্তনের হারকে হ্রাস করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী নির্মানের লক্ষ্যে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির কোন বিকল্প নেই। 

 

মানববন্ধন ও সমাবেশে জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার বলেন, দূষনের বেড়ে যাওয়ায় পশুর নদী ও সুন্দরবনে মাছের আকাল দেখা যাচ্ছে। সুন্দরবনের প্রাণবৈচিত্র রক্ষায় নদী দূষণ রোধ করতে হবে। ওয়াটারকিপার্স বাংলাদেশ’র কমলা সরকার বলেন একটি ন্যায্য ও টেকসই জ্বালানি রূপান্তরের জন্য ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ সম্প্রসারণ এবং শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরো জোরদার করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুতের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকারকে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে।

 

Tags: পরিবেশ সংবাদ
Previous Post

পাট চাষে কৃষকের ব্যাপক আগ্রহ : সোনালী আঁশে ফিরছে সুদিন

Next Post

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে জামায়াত সংসদে ও রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে — মাহফুজুর রহমান

Next Post
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে জামায়াত সংসদে ও রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে — মাহফুজুর রহমান
বৃহস্পতিবার (৪ জুন) রাতে নগরীর খালিশপুরস্থ প্লাটিনাম জুট মিলস অফিসার্স ক্লাবের মিলনায়তনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) খুলনা মহানগরীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। -- দেশ সংযোগ

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে জামায়াত সংসদে ও রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে -- মাহফুজুর রহমান

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

ওয়াশিংটনে সাংবাদিক সাবান মাহমুদ- বাংলাদেশে সকল কারাবন্দি সাংবাদিক, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবীদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে

3 মাস ago
অপরাধের নগরী খুলনায় দেড় বছরে ১২৩টি হত্যাকাণ্ড

অপরাধের নগরী খুলনায় দেড় বছরে ১২৩টি হত্যাকাণ্ড

4 সপ্তাহ ago

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা : আতংকিত সাংবাদিক সমাজ

3 মাস ago
রিজার্ভ বেড়ে ৩৫.৭৬ বিলিয়ন ডলার : জানাল কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বেড়ে ৩৫.৭৬ বিলিয়ন ডলার : জানাল কেন্দ্রীয় ব্যাংক

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অর্থ আত্মসাত সংবাদ আইএসপিআর সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ উন্নয়ন সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ কেডিএ সংবাদ খুলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খূলনা বিশ্ববিদ্যালয় সংবাদ খেলার সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নৌবাহিনী সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ প্রধানমন্ত্রীর পরিদর্শন সংবাদ ফিচার ফিচার লেখা বিজ্ঞান মেলা বিশ্বকাপ ফুটবল বিশ্ববিদ্যালয় সংবাদ বৃক্ষরোপন ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ রাজনীতি রাজনীতির সংবাদ শিক্ষাঙ্গণ শোক সংবাদ সাংবাদিক ইউনিয়নের সংবাদ সিটি কর্পোরেশন সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
  • মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক
  • এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিবের স্ত্রীর মৃত্যু : কেইউজে’র শোক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট 5, 2026
মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

মায়েরা সুস্থ থাকলে শিশুরাও সুস্থ থাকে : সিটি প্রশাসক

আগস্ট 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।