শনিবার, জুন 6, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home অর্থনীতি

পাট চাষে কৃষকের ব্যাপক আগ্রহ : সোনালী আঁশে ফিরছে সুদিন

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 5, 2026
in অর্থনীতি
0
পাট চাষে কৃষকের ব্যাপক আগ্রহ : সোনালী আঁশে ফিরছে সুদিন
পাট চাষে কৃষকের ব্যাপক আগ্রহ, সোনালী আঁশে ফিরছে সুদিন। দেশ সংযোগ

পাট চাষে কৃষকের ব্যাপক আগ্রহ, সোনালী আঁশে ফিরছে সুদিন। দেশ সংযোগ

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশ ব্যাংকের অতিঃ পরিচালক হত্যা : মুগদার বাসা থেকে মৃতদেহ উদ্ধার
নিহত বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভ। দেশ সংযোগ

বাংলাদেশ ব্যাংকের অতিঃ পরিচালক হত্যা : মুগদার বাসা থেকে মৃতদেহ উদ্ধার

জুন 3, 2026
পুলিশের হামলায় ইসলামী ব্যাংকের ৫০ গ্রাহক আহত
সোমবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ‘বিধিবহির্ভূতভাবে’ নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের হামলা। দেশ সংযোগ

পুলিশের হামলায় ইসলামী ব্যাংকের ৫০ গ্রাহক আহত

জুন 2, 2026

প্রকাশ : ০৫ জুন ’২৬ খ্রি. শুক্রবার

মনিরুল হক মনি, বাগেরহাট :

বাংলাদেশের কৃষি অর্থনীতির অন্যতম প্রধান অর্থকরী ফসল পাট। পরিবেশবান্ধব, বহুমুখী ব্যবহার এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পাটকে বলা হয় দেশের সোনালী আঁশ। একসময় দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই ফসলকে ঘিরে আবারও নতুন আশার আলো দেখছেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কৃষকরা। অনুকূল আবহাওয়া, সরকারি প্রণোদনা এবং বাজারে পাটের সন্তোষজনক মূল্য কৃষকদের পাট চাষে নতুন করে উৎসাহিত করেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মোল্লাহাট উপজেলায় তোষা জাতের পাটসহ প্রায় ১ হাজার ২৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আবাদকৃত জাতগুলোর মধ্যে রয়েছে জেআরও-৫২৪, বিজেআরআই-৯ (সবুজ সোনা), বিজেআরআই-৯৮৯৭ এবং বিজেআরআই-৮। কৃষি বিভাগের আশা, অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে চলতি মৌসুমে হেক্টরপ্রতি গড়ে প্রায় ৭০ মণ পাট উৎপাদন সম্ভব হবে। মৌসুমের শুরুতে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় পাটের বীজ অঙ্কুরোদগম ও গাছের বৃদ্ধি খুবই ভালো হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে এখন দৃষ্টিনন্দন সবুজ পাটক্ষেত। আগাম আবাদ করা ক্ষেতের পাট ইতোমধ্যে ৪ থেকে ৬ ফুট পর্যন্ত লম্বা হয়েছে। কৃষকরা বর্তমানে পাটক্ষেতের পরিচর্যা, আগাছা দমন ও সার প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার গিরিশনগর গ্রামের এক কৃষক জানান, সময়মতো বৃষ্টিপাত হওয়ায় এ বছর পাটের আবাদ অত্যন্ত ভালো হয়েছে। গাছের বৃদ্ধি দেখে তিনি আশাবাদী যে ফলনও ভালো হবে। তবে কৃষক সাকিবের মতে, পাট জাগ দেওয়ার জন্য প্রয়োজনীয় ডোবা ও জলাশয় দিন দিন কমে যাওয়ায় কৃষকদের কিছুটা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তিনি বলেন, “সময়ে জাগ দিতে না পারলে পাটের আঁশের গুণগত মান কমে যায়, ফলে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন।” পাট উৎপাদন বৃদ্ধি ও উন্নতমানের আঁশ নিশ্চিত করতে সরকারিভাবে কৃষকদের বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে। “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” প্রকল্পের আওতায় উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ১ হাজার ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ২ হাজার ২০০ কেজি উন্নত জাতের পাটবীজ বিতরণ করা হয়েছে। বিতরণকৃত বীজের মধ্যে রয়েছে জেআরও-৫২৪, বিজেআরআই-৯ (সবুজ সোনা) এবং  ৯৮৯৭। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর পাট চাষ বিষয়ে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শও প্রদান করা হচ্ছে। মোল্লাহাট উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, “বিনামূল্যে উন্নত জাতের পাটবীজ পেয়ে কৃষকরা উপকৃত হচ্ছেন। সরকারের এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে পাট উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।” স্থানীয় কৃষকদের মতে, আন্তর্জাতিক ও দেশীয় বাজারে কাঁচা পাটের চাহিদা বৃদ্ধি এবং ভালো দাম পাওয়ার সম্ভাবনায় অনেকেই এবার পাট চাষে ঝুঁকেছেন। উৎপাদন খরচের তুলনায় লাভজনক হওয়ায় পাট চাষের প্রতি কৃষকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। কৃষকদের প্রত্যাশা, এ বছরও তারা পাটের ন্যায্য মূল্য পাবেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন বলেন, “পাট বপনের সময় পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় এ বছর পাটের আবাদ খুবই ভালো হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত মাঠ পর্যায়ে

তদারকি ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা পাটের আঁশ ও পাটকাঠি উভয়েরই ভালো মূল্য পাবেন বলে আমরা আশাবাদী।” সবুজে মোড়ানো পাটক্ষেত আর কৃষকদের মুখে আশার হাসি যেন নতুন করে জানান দিচ্ছে সোনালী আঁশের সেই ঐতিহ্য আবারও ফিরতে শুরু করেছে। ভালো ফলন ও ন্যায্যমূল্য নিশ্চিত হলে মোল্লাহাটের কৃষকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tags: কৃষি সংবাদ
Previous Post

মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন

Next Post

নবায়নযোগ্য জ্বালানি শক্তি জলবায়ু সহনশীল ভবিষ্যতের ভিত্তি : মোংলায় সমাবেশে বক্তারা

Next Post
নবায়নযোগ্য জ্বালানি শক্তি জলবায়ু সহনশীল ভবিষ্যতের ভিত্তি : মোংলায় সমাবেশে বক্তারা
শুক্রবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মোংলার মৈদাড়ায় মানববন্ধন ও সমাবেশ করে মোংলাস্থ কয়েকটি এনজিও।- দেশ সংযোগ

নবায়নযোগ্য জ্বালানি শক্তি জলবায়ু সহনশীল ভবিষ্যতের ভিত্তি : মোংলায় সমাবেশে বক্তারা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি : হুইপ বকুল
শনিবার সকালে সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স–এ আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অন্বেষণ কর্মসূচির আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদদের হুইপ রকিবুল ইসলাম বকুল। দেশ সংযোগ

তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি : হুইপ বকুল

3 সপ্তাহ ago

আবারো কেঁপে উঠলো বাংলাদেশ : ৫.১ মাত্রার ভূকম্পন

1 মাস ago
Ukrainian service member Anatolii installs a warhead into an AS3 interceptor unmanned aerial vehicle, a part of a modular American-made, AI-powered counter-drone system MEROPS, during a training in an undisclosed location, amid Russia's attack on Ukraine, April 10, 2026. REUTERS/Valentyn Ogirenko

ইউক্রেন ইস্যুতে ইউরোপকে রাশিয়ার সতর্কবার্তা

2 মাস ago

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

2 মাস ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আগুন সংবাদ আন্তর্জাতিক সম্মেলন সংবাদ ইরান বিশ্বকাপ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ জঙ্গী সংগঠনের সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ দুর্ঘটনার সংবাদ নারী ফুটবল দলের সংবাদ নিরাপদ যাত্রা চাই সংবাদ নৌ দুর্ঘটনার সংবাদ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ পাটকল শ্রমিক আন্দোলন পাট ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন প্রশাসনিক সংবাদ ফায়ার সার্ভিস দিবস ফিচার ফিচার লেখা ফেসবুক থেকে সংগৃহীত সংবাদ বাংলাদেশ বিমান বাহিনীর সংবাদ বিএসটিআই দিবস সংবাদ বিশ্বকাপ ফুটবল সংবাদ ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গন সংবাদ শিক্ষার্থীর কৃতিত্ব সংবাদ শোক সংবাদ শ্রমিক আন্দোলন সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে
  • জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও কর্মীবান্ধব নেতা : এ্যাড. মনা
  • মায়ানমারে সিমেন্ট পাচারকালে ৫ ফিশিং বোটসহ ৫২ জন আটক

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে
হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স। দেশ সংযোগ

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

জুন 6, 2026
জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও কর্মীবান্ধব নেতা : এ্যাড. মনা

জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও কর্মীবান্ধব নেতা : এ্যাড. মনা

জুন 5, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।