শনিবার, জুন 6, 2026
  • Login
  • যোগাযোগ
দৈনিক দেশ সংযোগ
  • 🏠 হোম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • 📰 ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশ সংযোগ
📰ই-পেপার
No Result
View All Result
Home মহানগর জেলা ও উপজেলা

বিষ-প্লাস্টিক-বর্জ্যে বিপন্ন সুন্দরবন

দেশ সংযোগ by দেশ সংযোগ
জুন 6, 2026
in মহানগর জেলা ও উপজেলা
0
বিষ-প্লাস্টিক-বর্জ্যে বিপন্ন সুন্দরবন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সংশ্লিষ্ট খবর

মোংলা নির্বাচন অফিসে সার্ভার ত্রুটি : মাসাধিককাল ধরে ভোটার কাযক্রম বন্ধ
বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাচন অফিসের সার্ভার বন্ধ। ভোগান্তিতে সেবা গ্রহণকারীরা। দেশ সংযোগ

মোংলা নির্বাচন অফিসে সার্ভার ত্রুটি : মাসাধিককাল ধরে ভোটার কাযক্রম বন্ধ

জুন 6, 2026
বাগেরহাটে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই

বাগেরহাটে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই

জুন 6, 2026

প্রকাশ : ০৬ জুন ’২৬ খ্রি. শনিবার

দেশ প্রতিবেদক, বাগেরহাট :

ফারাক্কা বাঁধের কারণে উজানের মিঠা পানির প্রবাহ বন্ধ। শিল্প-কারখানার বর্জ্য পড়ছে সুন্দরবনের প্রাণ পশুর নদীতে। ২৩ বছরে ২৭ বার আগুন। নানান সমস্যায় হুমকির মুখে পড়েছে সুন্দরবনের জীববৈচির্ত্য। প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট এ দুই কারণেই বনের প্রাণ-প্রকৃতি মারাতœকভাবে বিনষ্ট হচ্ছে। তবে প্রাকৃতিক ক্ষয়ক্ষতির তুলনায় মনুষ্য সৃষ্ট কর্ম কান্ডে বেশি হুমকিতে রয়েছে সুন্দরবন। প্রাকৃতিকভাবে ঝড়-জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হলেও জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাগুলো বনের দীর্ঘস্থায়ী ক্ষতি সাধন করছে। এর সঙ্গে রয়েছে ফারাক্কা বাঁধের প্রভাব। ফারাক্কার কারণে উজানের মিঠা পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় লবণাক্ততা কুঁড়ে খাচ্ছে সুন্দরবনকে। রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এখন সুন্দরবন ধ্বংসের অন্যতম কারণ হিসেবে দাঁড়িয়েছে। বন বিভাগ, পরিবেশবিদ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, সুন্দরবনের অভ্যন্তরে অসংখ্য নদী-খাল রয়েছে। এসব নদী-খালে রয়েছে মাছের প্রাচুর্যতা। কিন্তু অতি মুনাফালোভী জেলেরা এসব খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছেন। এতে মাছের প্রজনন কমে যাওয়ার পাশাপাশি বিষ মিশ্রিত মাছ খেয়ে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। সেইসঙ্গে বিষমিশ্রিত পানি বনের অভ্যন্তরে প্রবেশ করছে। এই পানি পান করছে বনের পশু-পাখী। ফলে হুমকিতে রয়েছে সুন্দরবনের প্রাণীকূল। সুন্দরবন দিয়ে প্রবাহমান পশুর নদী দূষণ হচ্ছে কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে। সরকারি সংস্থা সিইইজিএসের এক সমীক্ষায় দেখা গেছে, পশুর নদীর পানিতে বিষাক্ত সিসার (মার্কারি) পরিমাণ বাড়ছে। নদীতে সহনীয় মাত্রার চেয়ে ১০ গুণ মার্কারি বেড়েছে। এতে জলজ প্রাণীর ক্ষতি ও বায়ু দূষণে মানুষেরও ক্ষতি হচ্ছে শিল্প দূষণে সুন্দরবনের ক্ষতিও কোনো অংশে কম নয়। সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে প্রতি বেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) শিল্পায়ন গড়ে উঠেছে। এসব শিল্প-কারখানার বর্জ্য পড়ছে সুন্দরবনের প্রাণ পশুর নদীতে। আর পশুর নদীর জোয়ার-ভাটায় তা প্রবেশ করছে বনের অভ্যন্তরে। আর এতে বনের জীববৈচির্ত্য ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রতিনিয়তই। প্লাস্টিক ও পলিথিন দূষণের শিকারও সুন্দরবন। সম্প্রতি এক গবেষণায় সুন্দরবন সংলগ্ন মোংলা, পশুর ও রুপসা নদীর ১৭ প্রজাতির মাছে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে। এই মাইক্রো প্লাস্টিকের কণার পরিমাণ সবচেয়ে বেশি মিলেছে সুন্দরবনের হরিণা চিংড়িতে। এ মাছে মানবদেহে ক্যানসার ও লিভার ঝুঁকি বাড়ছে। সম্প্রতি ব্রাজিলের তিনটি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ মোট সাতটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। সূত্র বলছে, সুন্দরবনের বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী পাচারে আন্তর্জাতিক চোরাকারবারি চক্র সক্রিয় রয়েছে। বন্যপ্রাণী অপরাধ দমনে মূল চ্যালেঞ্জ হলো এসব অপরাধীদের গ্রেফতার করতে না পারা। ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির (ডব্লিউসিএস) গবেষণা অনুযায়ী, বন্যপ্রাণী অপরাধের মাত্র ৩০ শতাংশ আসামি গ্রেফতার হন। মামলায় সাজা কম ও মামলার দীর্ঘসূত্রিতা রয়েছে। তাই মামলা শেষে আবার তারা অপরাধে জড়াচ্ছেন। সুন্দরবনের নদীতে তেল, কয়লা, সার ও ক্লিংকার বোঝাই জাহাজডুবিতে ব্যাপক ক্ষতি হচ্ছে জীব বৈচির্ত্যের। নৌযান থেকে বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। নৌযানের ঢেউয়ে বনে ভাঙন ধরছে। নদীতে বিলীন হচ্ছে গাছপালা। নৌযানের বিকট শব্দে বন্যপ্রাণীর বিচরণ ও প্রজনন বিঘিœত হচ্ছে। একই কারণে ডলফিনের অভয়াশ্রম ক্ষতিগ্রস্থ হচ্ছে সুন্দরবনের ৫৫ ভাগ এলাকাই অভয়াশ্রম। সেই অভয়াশ্রম ও এখন আর নিরাপদ নেই বলছেন গবেষকরা। নিষিদ্ধ অভয়াশ্রমে এক শ্রেণির অসাধু বন কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক প্রভাবশালীদের সহায়তায় সারা বছরই মাছ শিকার করেন অসৎ জেলেরা। ফলে অভয়াশ্রমও ধ্বংস হচ্ছে।  

Tags: জীব বৈচিত্র সংবাদপরিবেশ
Previous Post

বাগেরহাটে সাংবাদিক শিমুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Next Post

বাগেরহাটে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই

Next Post
বাগেরহাটে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই

বাগেরহাটে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

RECOMMENDED NEWS

বাগেরহাটের মোল্লাহাটে স্কুলছাত্রীকে গভীর রাতে প্রতিবেশীর ঘরে পাওয়ার অভিযোগে চাঞ্চল্য
বাগেরহাটের মোল্লাহাটে অভিযুক্ত গৌতম সমাদ্দার। দেশ সংযোগ

বাগেরহাটের মোল্লাহাটে স্কুলছাত্রীকে গভীর রাতে প্রতিবেশীর ঘরে পাওয়ার অভিযোগে চাঞ্চল্য

5 দিন ago
ধর্ষণ ও হত্যা প্রতিরোধে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে — আবুল কালাম আজাদ এমপি
শুক্রবার সন্ধ্যায় খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে  ওয়ার্ড আমীর/ সভাপতি ও সেক্রেটারি সম্মেলন ২০২৬ এ  প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৬ আসনের সাংসদ মাও. আবুল কালাম আজাদ

ধর্ষণ ও হত্যা প্রতিরোধে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে — আবুল কালাম আজাদ এমপি

2 সপ্তাহ ago
Screenshot

বিধানসভা নির্বাচন ফলাফল: তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ, আসাম ও পুদুচেরিতে গণনা শুরু

1 মাস ago
বাগেরহাটে ৭ বছরের শিশুকে ধরে নিয়ে গেল কুমির
বাগেরহাটে হযরত খাজ খানজাহান আলী (রঃ) এর দিঘী। দেশ সংযোগ

বাগেরহাটে ৭ বছরের শিশুকে ধরে নিয়ে গেল কুমির

5 দিন ago

FOLLOW US

BROWSE BY CATEGORIES

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

বিষয়ভিত্তিক ব্রাউজ করুন

অগ্নিকাণ্ডের সংবাদ আইন আদালত আইন শৃংখলা আইন শৃংখলা সংবাদ আইন শৃংখলাা সংবাদ আন্তর্জাতিক সম্মেলন সংবাদ ঈদুল আযহার সংবাদ ঈদের সংবাদ এনজিও সংবাদ কৃষি সংবাদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ জীব বৈচিত্র সংবাদ ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন নিরাপদ যাত্রা চাই সংবাদ নৌ দুর্ঘটনার সংবাদ পরিবেশ পরিবেশ দিবসের সংবাদ পরিবেশ সংবাদ পাটকল শ্রমিক আন্দোলন পাট ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন প্রশাসনিক সংবাদ ফায়ার সার্ভিস দিবস ফিচার ফিচার লেখা ফেসবুক থেকে সংগৃহীত সংবাদ বাংলাদেশ বিমান বাহিনীর সংবাদ বিএসটিআই দিবস সংবাদ বিশ্বকাপ ফুটবল সংবাদ ব্যবসা বাণিজ্য সংবাদ ভূমি সেবা মেলা সংবাদ যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠা বাষিকীর সংবাদ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন রাজনীতি রাজনীতির সংবাদ শহীদ জিয়ার শাহাদাৎ বাষিকীর সংবাদ শিক্ষাঙ্গণ শিক্ষার্থীর কৃতিত্ব সংবাদ শোক সংবাদ সিটি প্রশাসক সংবাদ স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্য ও চিকিৎসা সংবাদ স্বাস্থ্য চিকিৎসা সংবাদ স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ সড়ক দুর্ঘটনা সংবাদ হজ্ব ফেরত হাজীদের সংবাদ
দৈনিক দেশ সংযোগ

দেশ ও জনগণের কথা বলে

আমাদের সাথে থাকুন:

সর্বশেষ সংবাদ

  • মুসলিম লীগের ঈদ পুনর্মিলনী আলোচনা সভা
  • মোংলা নির্বাচন অফিসে সার্ভার ত্রুটি : মাসাধিককাল ধরে ভোটার কাযক্রম বন্ধ
  • পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে খুবি খুলছে আগামীকাল

বিভাগসমূহ

  • অর্থনীতি
  • অশ্রেণীভুক্ত
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলার খবর
  • জাতীয়
  • মতামত
  • মহানগর জেলা ও উপজেলা
  • রাজনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন

সর্বশেষ সংবাদ

মুসলিম লীগের ঈদ পুনর্মিলনী আলোচনা সভা

মুসলিম লীগের ঈদ পুনর্মিলনী আলোচনা সভা

জুন 6, 2026
মোংলা নির্বাচন অফিসে সার্ভার ত্রুটি : মাসাধিককাল ধরে ভোটার কাযক্রম বন্ধ
বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাচন অফিসের সার্ভার বন্ধ। ভোগান্তিতে সেবা গ্রহণকারীরা। দেশ সংযোগ

মোংলা নির্বাচন অফিসে সার্ভার ত্রুটি : মাসাধিককাল ধরে ভোটার কাযক্রম বন্ধ

জুন 6, 2026
  • আমাদের পরিবার
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি/ Privacy policy

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

ফটোকার্ড তৈরি করুন

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন
  • জাতীয়
  • খেলার খবর
  • মহানগর জেলা ও উপজেলা
  • মতামত
  • Login

© ২০২৬ দৈনিক দেশ সংযোগ। সর্বস্বত্ব সংরক্ষিত।